এক্সপ্লোর

Saif Ali Khan Birthday: বাবার জন্মদিনে মেয়ের অভিনব শুভেচ্ছা, কী ছবি পোস্ট করলেন সেফ কন্যা সারা?

সমালোচকদের নজর তাঁদের পরিবারের উপর থাকলেও, করিনার মতো মোটেই সমালোচকদের পাত্তা দিতে রাজি নন সেফ কন্যা সারা আলি খানও। বাবার জন্মদিনে মিষ্টি একটি ছবি পোস্ট করেছেন সারা।

মুম্বই : ৫১ তম জন্মদিন স্ত্রী করিনা কপূর খান ও দুই সন্তান তৈমুর এবং জেহ-র সঙ্গে মলদ্বীপে কাটাচ্ছেন বলিউড অভিনেতা সেফ আলি খান। হ্যান্ডসাম হাজবেন্ডের জন্মদিন সেলিব্রেশনের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন বেবো। এবার নিজের ইনস্টাগ্রামে বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করলেন সেফ কন্যা সারা আলি খান।

মাত্র কয়েকমাস আগেই চতুর্থবার বাবা হয়েছেন সেফ আলি খান। ছোট্ট জেহ-র জন্ম দিয়ে করিনা কপূরও তাঁর মা হওয়ার অনুভূতি নিয়ে লিখে ফেলেছেন আস্ত একটা বই। বইয়ের নাম দিয়েছেন 'প্রেগনেন্সি বাইবেল'। বইয়ের নাম নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছিল। তবে, কোনও বিতর্কতেই যে মাথা ঘামানোর পাত্রী নন করিনা, তা তিনি বহুবার প্রমাণ করে দিয়েছেন। তাই সমালোচকদের একহাত নিয়ে সটান জানিয়ে দিয়েছেন, তিনি সবসময়ই পজিটিভ থাকতে পছন্দ করেন। কোনও নেতিবাচক ভাবনা তিনি কাছে ঘেঁষতে দিতে চান না। করিনা কপূরের সঙ্গে সেফ আলি খানের বয়সের অনেক পার্থক্য। তা নিয়ে সমালোচকরা ট্রোল করতেও ছাড়েন না। তার উপর চতুর্থবার বাবা হয়েছেন অভিনেতা। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলারদের নজরেই থাকেন 'সইফিনা'। তবে, ট্রোলারদের মোটেই পাত্তা না দিয়ে সেফ আলি খানের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ভালোবাসা প্রকাশ করেছেন অভিনেত্রী। লিখেছেন, 'শুভ জন্মদিন আমার ভালোবাসা। আমি তোমার সঙ্গে অনন্তকাল থাকতে চাই।'

সমালোচকদের নজর তাঁদের পরিবারের উপর থাকলেও, করিনার মতো মোটেই সমালোচকদের পাত্তা দিতে রাজি নন সেফ কন্যা সারা আলি খানও। বাবার জন্মদিনে মিষ্টি একটি ছবি পোস্ট করেছেন সারা। ছবিতে ছোট্ট জেহ-র সঙ্গে সেফ, করিনা এবং সারা তিনজনকেই হাসি মুখে দেখা যাচ্ছে। এই ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে সারা লিখেছেন, 'হ্যাপিয়েস্ট বার্থ ডে আব্বা। আমার সুপারহিরো হওয়ার জন্য তোমায় অনেক ধন্যবাদ। তুমি আমার সবথেকে স্মার্ট বন্ধু। বেড়াতে যাওয়ার জন্য তুমিই আমার সবথেকে ভালো বন্ধু। আর আমার সবথেকে বড় প্রেরণা। লাভ ইউ।' বাবার জন্মদিনে ভালোবাসার বার্তার সঙ্গে ভালোবাসার চিহ্নও জুড়ে দিতে ভোলেননি সারা।

প্রসঙ্গত, এই মুহূর্তে পরিচালক আনন্দ এল রাইয়ের নতুন ছবি 'আতরঙ্গি রে'-র শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন সারা আলি খান। তাঁর সঙ্গে এই ছবিতে দেখা যাবে বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার এবং দক্ষিণের তারকা ধনুশকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget