এক্সপ্লোর

Satluj Controversy: কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?

Diljit Dosanjh: কেন্দ্রীয় সরকারের এক মন্ত্রীর তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে যে, আইন-শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব রাজ্য সরকারগুলিরও।

কলকাতা: দিলজিৎ দোসাঞ্জের (Diljit Dosanjh) নতুন সিনেমা, 'সতলুজ' (Satluj) নিয়ে বিতর্ক যেন আর থামছেই না। ওয়েব প্ল্যাটফর্ম জি ফাইভে (Zee 5)-এ মুক্তি পেয়েছিল এই সিনেমা। তবে মুক্তির দিন ২-এর মধ্যেই সিনেমাটি সরিয়ে নেওয়া হয়। তবে কেন এই সিনেমা মুক্তির পরেও এইরকম বড় সিদ্ধান্ত নেওয়া হল, তা নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। শুধুমাত্র ছবিটি সরিয়ে নেওয়া হয়েছে। তবে এবার, সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ছবিটি বেআইনিভাবে স্ট্রিম করা হচ্ছিল। সেই কারণেই সিনেমাটি সমস্ত প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? অবশেষে প্রকাশ্যে কারণ

তথ্যসংস্কৃতি দফতরের তরফ (Information and Broadcasting (I&B) Ministry) থেকে জানানো হয়েছে, সিনেমাটি আদৌ সেন্সর সার্টিফিকেটই পায়নি। ছবিটির নাম এর আগে রাখা হয়েছিল, 'পঞ্জাব ৯৫'। পরে সেন্সর বোর্ডে আপত্তিতেই এই ছবির নাম 'পঞ্জাব ৯৫' থেকে বদলে করে দেওয়া হয়, 'সতলুজ'। এখানেই শেষ নয়, সেন্সর বোর্ড থেকে এই ছবিটিকে সার্টিফিকেট পেতে, যা যা বদল করার কথা বলা হয়েছিল, তার অধিকাংশই করেনি এই সিনেমা। এর ফলে সিনেমাটি সেন্সর সার্টিফিকেট ও পায়নি। জানা গিয়েছে, সেন্সর বোর্ডের তরফ থেকে ছবিটিতে ১২৭টি দৃশ্য কাটার কথা বলা হয়েছিল। সেই কথা নাকি মানেননি ছবি নির্মাতারা। সেটা না মেনেই, ইচ্ছামতো স্ট্রিম করা হয়েছে এই সিনেমাটি। সেই কারণেই বাধ্য হয়ে এটিকে সরিয়ে নেওয়া হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম থেকে। সরকারের তরফ থেকে বলা হয়েছে, সেন্সর বোর্ডের সার্টিফিকেট ছাড়া, এইভাবে সিনেমা স্ট্রিম করা যায় না। 

কীসের ওপর ভিত্তি করে তৈরি এই সিনেমা? 

কেন্দ্রীয় সরকারের এক মন্ত্রীর তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে যে, আইন-শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব রাজ্য সরকারগুলিরও। তিনি বলেছেন যে, যে রাজ্যগুলিতে এই ছবিটি স্ট্রিম করা হচ্ছে, সেখানকার সরকারেরও এই ছবি স্ট্রিমিংয়ের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। আপাতত এই বিতর্কিত বিষয়ে, দিলজিৎ দোসাঞ্জ বা ছবির নির্মাতাদের পক্ষ থেকে কোনো বিবৃতি আসেনি। পঞ্জাবের প্রেক্ষাপটে এই ছবিটি তৈরি হয়েছে, যশবন্ত সিংহ নামে এক প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজার এবং এক মানবাধিকার কর্মীর জীবনকে কেন্দ্র করে। ১৯৯০ সালে ২৫ হাজারেরও বেশি, শিখ যুবকের নিখোঁজ ও বিচারবহির্ভূত হত্যার ঘটনা সামনে এনেছিলেন এই যশবন্ত সিংহ। ১৯৯৫ সালে তাঁকে অপহরণ করে হত্যা করা হয়। এই মামলায় পরে ছ’জন পুলিশ অফিসার দোষী সাব্যস্ত হন।  কিন্তু এই সিনেমা তৈরির একেবারে শুরু থেকেই বিভিন্ন বিতর্ক তৈরি হয়। সিনেমাটির বিষয়বস্তু থেকে শুরু করে, একাধিক দৃশ্য নিয়ে আপত্তি জানায় সেন্সর বোর্ড। তবে সিনেমাটি এখন নয়, তৈরি বয়েছিল ২০২২ সালে। এই সিনেমার পরিচালক হানি ত্রেহানের অভিযোগ ছিল, সেন্সর বোর্ড এই সিনেমাটি দেখার পরে, একটি ২টি নয়, মোট ১২৭ টি দৃশ্য ছেঁটে দেওয়ার নির্দেশ দিয়েছিল।

 

আরও পড়ুন: Diljit Dosanjh Satluj: মুক্তি দিয়েও ওয়েব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হল 'সতলুজ'! গোটা ভারতেই বন্ধ প্রদর্শন

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Advertisement

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget