এক্সপ্লোর

Saurav-Darshana: বাকি মাত্র ৫ দিন! সৌরভ-দর্শনাকে আইবুড়োভাত খাওয়ালেন নীল-তৃণা-সৌম্যজিৎ

Tollywood Marriage: সৌরভ ও দর্শনাকে একসঙ্গে বেশ কিছু ছবি ও মিউজিক ভিডিওয় কাজ করতে দেখা গেছে। এ ছাড়া তাঁদের একসঙ্গে ছবি 'হৃদয়পুর' সামনের বছর মুক্তির অপেক্ষায়। তার আগে বিয়ে সারছেন তাঁরা।

কলকাতা: মাত্র দিন পাঁচেকের অপেক্ষা। ফের টলিপাড়ায় বাজবে সানাই (Tollywood Marriage)। এক হবে দুই শিল্পীর চার হাত। সৌরভ দাস (Saurav Das) ও দর্শনা বণিক (Darshana Banik)। চলছে শেষ মুহূর্তের আইবুড়োভাত পর্ব। দুই তারকাকে বিয়ের আগে পেটপুরে খাওয়ালেন তাঁদের ইন্ডাস্ট্রির বন্ধুরা। ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। 

সৌরভ-দর্শনাকে আইবুড়োভাত খাওয়ালেন নীল-তৃণা-সৌম্যজিৎ

শীতের শুরু আর এখনই তো বিয়ের মরশুম। টলিপাড়াতেও প্রত্যেক বছরের মতো এবারও রয়েছে একগুচ্ছ বিয়ের খবর। ইতিমধ্যেই চার হাত এক হয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর, তারপরেই বিবাহের তালিকায় ঢুকেছিলেম সন্দীপ্তা সেন ও সৌম্য মুখোপাধ্যায়। আর পাঁচ দিনের মাথায় 'ওয়েডিং' ক্লাবে প্রবেশ করতে চলেছেন অভিনেতা সৌরভ দাস ও অভিনেত্রী দর্শনা বণিক। তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন থাকলেও আচমকা বিয়ের খবর অনুরাগীদের কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল। 

১৫ ডিসেম্বর 'বিগ ফ্যাট ওয়েডিং'-এর সাক্ষী হতে চলেছে টলিপ্রেমীরা। তার আগে ইন্ডাস্ট্রির বন্ধুদের থেকেই আইবুড়োভাত খেলেন হবু দম্পতি। দর্শনা ও সৌরভকে একসঙ্গে আইবুড়োভাত খাওয়ালেন নীল ভট্টাচার্য, তৃণা সাহা। ছিলেন হবু দম্পতির একসঙ্গে প্রথম ছবির পরিচালক ও তাঁদের অত্যন্ত কাছের বন্ধু সৌম্যজিৎ আদকও। এছাড়াও ছিলেন তাঁদের আরও কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধব। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Soumojeet Adak (@soumojeet_adak)

শহরের এক বাঙালি খাবারের রেস্তোরাঁয় জমাটি আয়োজনে চলল খাওয়া-দাওয়া। এর আগে দর্শনাকে শাড়ি পরে বাঙালি সাজে আইবুড়োভাত খেতে দেখা গিয়েছিল। তবে এদিন একেবারেই ক্যাস্যুয়াল পোশাকে ছিলেন তিনি। কালো টপ-জিন্স, ব্লেজার আর একেবারে নো মেকআপ লুক। মাথায় অবশ্য ছিল মুকুট। তাঁকে ধান-দূর্বা মাথায় ছুঁইয়ে, প্রদীপের শিখায় বরণ করে আশীর্বাদ করলেন তৃণা, নিজের হাতে খাইয়ে দিলেন পায়েস। অন্যদিকে কমলা পাঞ্জাবীতে দেখা গেল 'মন্টু পাইলট'কে। 'অ্যানিম্যাল' ছবির ট্রেন্ডিং 'জামাল কুদু' গানে মাথায় টোপর পরে বন্ধুদের সঙ্গে নেচে মাত করতে দেখা গেল হবু বরকে। তার আগেই ব্যাচেলর পার্টিও সারেন সৌরভ। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Neel Bhattacharya (@neel_bhattacharya)

আরও পড়ুন: Vidyut Jamwal: জন্মদিনে হিমালয়ের কোলে 'উষ্ণতা' বাড়ালেন বিদ্যুৎ জামওয়াল?

সৌরভ ও দর্শনাকে একসঙ্গে বেশ কিছু ছবি ও মিউজিক ভিডিওয় কাজ করতে দেখা গেছে। এ ছাড়া তাঁদের একসঙ্গে ছবি 'হৃদয়পুর' সামনের বছর মুক্তির অপেক্ষায়। তার আগেই একসঙ্গে ঘর বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। সৌরভ ও দর্শনার একসঙ্গে প্রথম ছবি সৌম্যজিৎ আদকের পরিচালনায় 'অল্প হলেও সত্যি'। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget