এক্সপ্লোর

'Sedin Kuyasha Chilo': দূরত্ব কি ভালবাসার গভীরতা বাড়িয়ে তোলে? একগুচ্ছ প্রশ্নের জবাব দেবে 'সেদিন কুয়াশা ছিল', প্রকাশ্যে টিজার

Teaser Out Now: যখন কাছের মানুষ দূরে সরে যায় তখন তাদের প্রতি ভালবাসার উপলব্ধি যেন আরও প্রখর হয়ে ওঠে। দূরত্ব কি ভালবাসার গভীরতা বাড়িয়ে তোলে? উত্তর দেবে অর্ণব মিদ্যা পরিচালিত ছবি।

কলকাতা: আগামী প্রেমের মরশুমে আসছে 'সেদিন কুয়াশা ছিল' (Sedin Kuyasha Chilo)। প্রকাশ্যে এল ছবির টিজার (Teaser Out Now)। ঘোষণা করা হল ছবি মুক্তির তারিখও। একগুচ্ছ তারকাকে দেখা যাবে এই ছবিতে। 

প্রকাশ্যে 'সেদিন কুয়াশা ছিল' ছবির টিজার, কবে মুক্তি?

যখন কাছের মানুষ দূরে সরে যায় তখন তাদের প্রতি ভালবাসার উপলব্ধি যেন আরও প্রখর হয়ে ওঠে। দূরত্ব কি ভালবাসার গভীরতা বাড়িয়ে তোলে? সেই প্রশ্নেরই উত্তর দেবে জিতু কমল, পরাণ বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, দেবশঙ্কর হালদার, খরাজ মুখোপাধ্যায়, জয় সেনগুপ্ত, অর্ণ মুখোপাধ্যায় অভিনীত নতুন বাংলা ছবি 'সেদিন কুয়াশা ছিল'। প্রকাশ্যে এল টিজার। ছবির পরিচালনায় অর্ণব মিদ্যা। ৯ ফেব্রুয়ারি প্রেমের মরশুমে মুক্তি পাবে এই ছবি।

দূরত্ব কি সত্যিই ভালবাসার গভীরতা বাড়িয়ে তোলে?

'সেদিন কুয়াশা ছিল' ছবিতে সায়ন্তনের চরিত্রে অভিনয় করবেন জিতু, তাঁর বাবার চরিত্রে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে। তাঁর মায়ের চরিত্রে অভিনয় করেছেন লিলি চক্রবর্তী। চিত্রশিল্পী অগ্নির চরিত্রে দেখা যাবে দেবশঙ্কর হালদারকে। লেখক বরুণের চরিত্রে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়কে। পরিচালক ইন্দ্রর চরিত্রে দেখা যাবে জয় সেনগুপ্তকে। অন্যদিকে বিপ্লবী নরেনের ভূমিকায় রয়েছেন অর্ণ মুখোপাধ্যায়। গৃহবধূ সুলক্ষণার ভূমিকায় অভিনয় করেছেন সৌরসেনী।

 

ছবির মুক্তির তারিখ ঘোষণা করে স্বভাবতই বেশ উত্তেজিত পরিচালক। অর্ণবের কথায়, 'আমরা প্রতিদিন সম্পর্কে বাঁচি। সম্পর্কের সঙ্গে জড়িয়ে থাকা দায়িত্ববোধ, কর্তব্যবোধ আমাদেরকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখে। কখনও কখনও আমরা সেই কর্তব্য পালন করতে না পারার যে অপরাধবোধ বা তার থেকে ঘটে যাওয়া অপরাধের গ্লানি থেকে বিচলিত হই। আমরা প্রতিদিন যা কাজ করি বা প্রতিদিনের কাজের মাঝে ব্যর্থতার যন্ত্রণা, আমাদের অবচেতন মনে গভীর ছাপ ফেলে যায়। 'সেদিন কুয়াশা ছিল' সেরকমই কিছু সম্পর্কের ঘটনা, চাওয়া-পাওয়ার মাঝে ঘুরতে থাকা ঘটনা, যার উপর আমাদের কোনও নিয়ন্ত্রণ নেই অথবা নিয়ন্ত্রণ থাকলেও কিছু কিছু ক্ষেত্রে আমরা পরিস্থিতির শিকার। সেইরকম ঘটনাগুলো যা সম্পর্কের উপর গভীর প্রভাব বিস্তার করে, তার গল্প এই ছবিটি। আমার জন্ম মধ্যবিত্ত পরিবারে, যেখানে সম্পর্কগুলোকে ভীষণরকম গুরুত্ব দেওয়া হয়। ফলে আমার চিন্তাধারা, কাজকর্ম সবকিছুর মধ্যে সম্পর্কগুলো ওতপ্রোতভাবে জড়িয়ে। 'অন্দরকাহিনী'র পরের ছবিতেও আবার সেই সম্পর্কের ঘটনা প্রবাহ নিয়ে গল্প এনেছি, যদিও 'সেদিন কুয়াশা ছিল' একেবারে অন্য আঙ্গিকে মোড়া।'

আরও পড়ুন: Rupam Islam: সামাজিক অবিচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার, প্রকাশ্যে রূপমের 'পুরনো গিটার'

'সেদিন কুয়াশা ছিল' এক চিরন্তন ভালবাসার গল্প। সমবয়সী দুই নারী ও পুরুষের প্রেম ছাড়াও অনেক ধরনের ভালবাসা হয়। বাবা-মায়ের তাঁদের সন্তানের প্রতি নিঃশর্ত ভালবাসা, বন্ধুদের নিজেদের মধ্যে অকৃত্রিম, নিঃস্বার্থ ভালবাসা কিংবা একজন বিপ্লবীর তার দেশের প্রতি নিজেকে উজাড় করে ভালবাসা - এইসবই যুগ যুগ ধরে, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। কিন্তু আমরা হয়তো সেই ভালবাসাকে উপলব্ধি করতে পারি না, বা পারলেও প্রেমের বেড়াজালে সেই ভালবাসা কেমন যেন ম্লান হয়ে যায়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget