এক্সপ্লোর

Salman Khan: 'ব্যবসা দিচ্ছে না', মুক্তির ৩ দিনের মধ্যেই মুম্বইয়ের একাধিক প্রেক্ষাগৃহ থেকে সরল সলমনের 'সিকন্দর'

Salman Khan News: সাধারণত যে ছবিগুলি একেবারেই ব্যবসা দিতে পারে না, সেই ছবিগুলিকেই এত কম সময়ের ব্যবধানে প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে দেওয়া হয়। তবে সলমন খানের সিকন্দরকে কার্যত সময়ই দেওয়া হয়নি

কলকাতা: সদ্য মুক্তি পাওয়া ছবি ইতিমধ্যেই ফিকে। বক্সঅফিসে উল্লেখযোগ্য ব্যবসা করছে না সলমন খানের (Salman Khan) ছবি 'সিকন্দর' (Sikandar)। টিজার ও ট্রেলার মুক্তির সময়ে, এই ছবি যেমন চর্চায় ছিল, আসল সিনেমা মুক্তির পরে কার্যত হতাশই হয়েছেন অনুরাগীরা। অত্যন্ত দুর্বল চিত্রনাট্য থেকে শুরু করে একাধিক অভিযোগ সিকন্দর-এর বিরুদ্ধে। তবু এই ছবি এখনও ব্যবসার জন্য লড়াই করছে। তবে এই মধ্যেই দুঃসংবাদ। সলমন খানের শহরেই, প্রথম সপ্তাহের পরে, অন্য ছবির জন্য প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে দেওয়া হল সিকন্দর! শোনা যাচ্ছে, এমনই ঘটনা ঘটেছে মুম্বইয়ের একাধিক প্রেক্ষাগৃহে। 'এমপুরান', 'ডিপ্লোম্যাট' ও একাধিক গুজরাতি ছবি মুক্তির কারণে মুম্বইয়ে প্রেক্ষগৃহ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সলমনের ছবি। 

সাধারণত যে ছবিগুলি একেবারেই ব্যবসা দিতে পারে না, সেই ছবিগুলিকেই এত কম সময়ের ব্যবধানে প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে দেওয়া হয়। তবে সলমন খানের সিকন্দরকে কার্যত সময়ই দেওয়া হয়নি। ৪ থেকে ৫ দিনের মধ্যেই এই ছবিকে মুম্বইয়ের একাধিক প্রেক্ষগৃহ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যেমন ধরা যাক, মুম্বইয়ে রঘুলীলা মলের কান্দিভালি আইনক্সের কথা। এখানে রাত সাড়ে ৯টার সময় সিকন্দরের একটি শো ছিল। সেটি সরিয়ে দেওয়া হয়েছে ১ এপ্রিল থেকে। বদলে সেখানে চলছে একটি গুজরাতি ছবি। সিউড সিনেপলিস ও ওরিয়ন মলের পিভিআরের ছবিটাও একই। এখানে যথাক্রমে সাড়ে পাঁচটা ও সাড়ে ৯টায় সিকন্দরের দুটি শো ছিল। দুটিকেই সরিয়ে দিয়ে এখন সেখানে চলছে  'এমপুরান'। হলমালিকদের মতে, এই ছবিটি নাকি সিকন্দরের থেকে ভাল ব্যবসা করছে। সব মিলিয়ে, ছবির আয় নিয়ে কার্যত প্রশ্নের মুখে সিকন্দর।

অন্যদিকে, সদ্য ভাইরাল হয়েছে সলমন খানের একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকারে, সঞ্চালককে প্রশ্ন করতে দেখা যাচ্ছে, সলমন যে ছবিও মুক্তি পাক না কেন, সেই ছবির জন্য উৎসাহ দেন। সে নতুন অভিনেতা অভিনেত্রীর হোক বা পুরনো, সবসময় নতুন কোনও ছবি এলেই তার কথা বলেন সলমন। তবে সলমনের ছবি যখন মুক্তি পায়, তখন ইন্ডাস্ট্রির অধিকাংশ মানুষই চুপ থাকে। এমনটা কেন হয়? এই প্রশ্ন আসতেই সলমন একটু হেসে বলেন, অনেকেই মনে করেন, আমার উৎসাহের প্রয়োজন পড়ে না হয়তো। কিন্তু আসল কথা হল, উৎসাহ সবার প্রয়োজন হয়।' সলমনের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মন ভেঙেছে অনুরাগীদের।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget