এক্সপ্লোর

Shaan: 'আমার মায়ের মতো কেউ নয়', আবেগঘন পোস্ট শানের

শানের (Shaan) পোস্ট করা এই বার্তায় ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেট নাগরিক থেকে তারকারা। বলিউড অভিনেতা টাইগার শ্রফ ভালোবাসার ইমোজি দিয়ে কমেন্ট করেছেন। 

মুম্বই: মাত্র কয়েকদিন আগেই মাকে হারিয়েছেন জনপ্রিয় গায়ক শান (Shaan)। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দুঃখজনক খবরটি শেয়ার করেন তিনি। এবার মাকে নিয়ে আবেগপ্রবণ বার্তা দিলেন শান। 

এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে মায়ের বেশ কয়েকটি ছবি শেয়ার করে শান লিখেছেন, 'আমার মা। কেউ তাঁর মতো নন। দুঃখ একান্তই ব্যক্তিগত। কিন্তু তাঁর কাছ থেকে আমি যা যা শিখেছি, তা তো শেয়ার করতেই পারি।' শান আরও লেখেন, 'মিষ্টি হাসি, দয়ালু চোখ, আর মৃদু ভাষায় পজেটিভ থাকার কথাবার্তার মাধ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা দিয়েছেন। কোনও অতিরিক্ত পরামর্শ দেওয়া নয়। বুদ্ধিদীপ্ত শিক্ষা এবং উপকারী নানা উক্তির মাধ্যমে জীবনে বড় হতে শেখার প্রেরণা জুগিয়েছেন। খুব সাধারণভাবে। এটাই তাঁর স্টাইল। এভাবেই বেড়ে উঠতে শিখিয়েছেন মা।'

আরও পড়ুন - Rachna Banerjee: বন্ধুদের সঙ্গে 'শ্রিভাল্লি' গানে জমিয়ে নাচলেন রচনা বন্দ্যোপাধ্যায়

শানের পোস্ট করা এই বার্তায় ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেট নাগরিক থেকে তারকারা। বলিউড অভিনেতা টাইগার শ্রফ (Tiger Shroff) ভালোবাসার ইমোজি দিয়ে কমেন্ট করেছেন। 

প্রসঙ্গত, মা সোনালি মুখোপাধ্যায়ের প্রয়াণের খবর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে মায়ের ছবি শেয়ার করে জনপ্রিয় গায়ক শান লিখেছেন, 'আমাদের মা সোনালি মুখোপাধ্যায়ের প্রয়াণে আমরা ভীষণভাবে দুঃখিত এবং মর্মাহত। ঘুমের মধ্যেই শান্তিতে তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। একজন দুর্দান্ত মানুষ, দয়ালু হৃদয়ের মানুষ ছিলেন আমাদের মা। তাঁকে আমাদের শেষ বিদায় বলার পালা। এমন দিনেও আমরা যেন ভুলে না যাই করোনাবিধির কথা। অনুরোধ করি সকলের প্রার্থনায় যেন থাকে তাঁর কথা। গভীরভাবে শোকাহত- সাগরিকা - মার্টিন, শান - রাধিকা এবং আমাদের সন্তানেরা'।

জনপ্রিয় গায়ক শানকে নানা সময় তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মায়ের সঙ্গে কাটানোর বিভিন্ন ছবি শেয়ার করতে দেখা যায়। মায়ের প্রয়াণে ভেঙে পড়েন তিনি। তিনি যে তাঁর মা সোনালি মুখোপাধ্যায়কে ভীষণভাবে মিস করছেন, তা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই বোঝা যাচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ranveer Singh: ভাইরাল রণবীর সিংহের ধূমপানের দৃশ্য, ভাবাবেগে আঘাতের অভিযোগ! বিবৃতি দিলেন 'ধুরন্ধর' পরিচালক
ভাইরাল রণবীর সিংহের ধূমপানের দৃশ্য, ভাবাবেগে আঘাতের অভিযোগ! বিবৃতি দিলেন 'ধুরন্ধর' পরিচালক
Operation Sindoor: 'অপারেশন সিঁদুর'-এর ঘটনা নিয়ে বিবেক অগ্নিহোত্রীর নতুন সিনেমা, অভিনয়ে কে কে?
'অপারেশন সিঁদুর'-এর ঘটনা নিয়ে বিবেক অগ্নিহোত্রীর নতুন সিনেমা, অভিনয়ে কে কে?
Rajpal Yadav: 'মনে হচ্ছিল ডুবে যাচ্ছি...', জেলে নিজের মানসিক অবস্থা নিয়ে অকপট রাজপাল যাদব
'মনে হচ্ছিল ডুবে যাচ্ছি...', জেলে নিজের মানসিক অবস্থা নিয়ে অকপট রাজপাল যাদব
Zubeen Garg Death: একসঙ্গে পান করেছিলেন ৩ রকমের মদ, পরতে চাননি লাইফ জ্যাকেট! জলে নামার আগে কী কী ঘটিয়েছিলেন জুবিন?
একসঙ্গে পান করেছিলেন ৩ রকমের মদ, পরতে চাননি লাইফ জ্যাকেট! জলে নামার আগে কী কী ঘটিয়েছিলেন জুবিন?

ভিডিও

Chok Bhanga Chota | খাস কলকাতায় খুন হয়ে গেলেন এক ব্যক্তি ! ফের প্রশ্নে রাজ্যের আইনশৃঙ্খলা | ABP Ananda LIVE
Baghajatin News | বাঘাযতীনে শ্যুটআউট, গুলিতে এক তৃণমূলকর্মীর মৃত্যু | ABP Ananda LIVE
West Bengal Election 2026 | ভোটের বিজ্ঞপ্তি জারির আগেই দিকে দিকে অশান্তি | ABP Ananda LIVE
Mamata Banerjee | দুর্যোগ কাটিয়ে কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর বিমান | ABP Ananda LIVE
West Bengal Assembly Election 2026: 'হিংসামুক্ত, ছাপ্পামুক্ত, বুথ জ্যামিংহীন ভোট করাতে হবে', ভোটের আগে নবান্ন থেকে মুখ্যসচিবের বার্তা

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Transgender Amendment Bill: আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
Weather Update: পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
Air India: সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
Kolkata Shootout: 'ওর মাথায় রাজনৈতিক দাদাদের হাত, পুলিশে অভিযোগ করলে ছাড়িয়ে আনেন কাউন্সিলাররা'
'ওর মাথায় রাজনৈতিক দাদাদের হাত, পুলিশে অভিযোগ করলে ছাড়িয়ে আনেন কাউন্সিলাররা'
Ram Navami 2026: সিউড়িতে অস্ত্র হাতে রামনবমীর মিছিল !
সিউড়িতে অস্ত্র হাতে রামনবমীর মিছিল ! "নেতৃত্বে" BJP প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় ? বিস্ফোরক অভিযোগ বীরভূমে
Bus Accident: মর্মান্তিক ! বাস-লরির সংঘর্ষে ঝলসে গেল অন্তত ১৪টি তাজা প্রাণ
মর্মান্তিক ! বাস-লরির সংঘর্ষে ঝলসে গেল অন্তত ১৪টি তাজা প্রাণ
Ram Navami 2026: রামনবমী ঘিরে উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, স্লোগান উঠল, ‘ক্ষুদিরামের বাংলায় নাথুরামের ঠাঁই নেই’
রামনবমী ঘিরে উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, স্লোগান উঠল, ‘ক্ষুদিরামের বাংলায় নাথুরামের ঠাঁই নেই’
Donald Trump : ট্রাম্পকে সুপ্রিম লিডার চাইছে ইরান ! হাতেপায়ে ধরছে, গোপনে হচ্ছে ডিল ?
ট্রাম্পকে সুপ্রিম লিডার চাইছে ইরান ! হাতেপায়ে ধরছে, গোপনে হচ্ছে ডিল ?
Embed widget