এক্সপ্লোর

Rachna Banerjee: বন্ধুদের সঙ্গে 'শ্রিভাল্লি' গানে জমিয়ে নাচলেন রচনা বন্দ্যোপাধ্যায়

কিছুদিন আগেই সুরেশ রায়না থেকে ডেভিড ওয়ার্নারকে দেখা গিয়েছিল 'শ্রিভাল্লি' গানে ইনস্টাগ্রাম রিল তৈরি করতে। এবার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ও বন্ধুদের সঙ্গে মিলে 'শ্রিভাল্লি' গানে নাচলেন

কলকাতা: 'পুষ্পা দ্য রাইজ' (Pushpa: The Rise)। দক্ষিণী তারকা আল্লু অর্জুনের (Allu Arjun) এই ছবির জনপ্রিয়তার কোনও সীমা নেই। দক্ষিণ ভারত থেকে 'পুষ্পা দ্য রাইজ'-এর জনপ্রিয়তা ছড়িয়েছে বলিউডে। বহু তারকাকে দেখা যাচ্ছে জনপ্রিয় এই ছবির ডায়লগ থেকে গানে ইনস্টাগ্রাম রিল তৈরি করতে। আর সোশ্যাল মিডিয়া ছেয়ে রয়েছে 'পুষ্পা দ্য রাইজ'-এর গানে তৈরি হওয়া ভিডিওতে। সাধারণ নেট নাগরিক থেকে তারকারা নিজের মতো করে 'শ্রিভাল্লি' কিংবা 'শামি শামি' অথবা 'অ অন্তাভা' গানে পারফর্ম করে সেই ভিডিও শেয়ার করছেন। আর মুহূর্তে তা ভাইরাল হয়ে যাচ্ছে। কিছুদিন আগেই ক্রিকেট তারকা সুরেশ রায়না থেকে ডেভিড ওয়ার্নারকে দেখা গিয়েছিল 'শ্রিভাল্লি' (Shrivalli) গানে ইনস্টাগ্রাম রিল তৈরি করতে। এবার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ও (Rachna Banerjee) বন্ধুদের সঙ্গে মিলে 'শ্রিভাল্লি' গানে নাচলেন। আর সেই ভিডিও শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তে ভাইরাল রচনা বন্দ্যোপাধ্যায়ের 'শ্রিভাল্লি' গানে নাচ।

এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেছেন 'দিদি নং ওয়ান' রচনা বন্দ্যোপাধ্যায়। ভিডিওতে শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ' আমার বন্ধুদের সঙ্গে শ্রিভাল্লি'। গানে অভিনেত্রীর চার বন্ধুকে 'শ্রিভাল্লি' স্টেপ করতে দেখা যায়। ভিডিওর একেবারে শেষে যোগ দেন রচনা। আর তারপর বন্ধুদের সঙ্গে জমিয়ে নাচেন। অভিনেত্রীকে 'শ্রিভাল্লি' স্টেপ করতে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা তাঁকে ভালোবাসা প্রকাশ করে কমেন্ট করেছেন। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে, দেশ বিদেশের ক্রিকেটার থেকে বিনোদনের জগতের তারকা থেকে সাধারণ নেট নাগরিকরা এই মুহূর্তে 'পুষ্পা' জ্বরে আক্রান্ত।

আরও পড়ুন - Bollywood News: রহস্যময়ীর সঙ্গে ডিনার ডেট! প্রেমে পড়লেন হৃত্বিক রোশন?

প্রসঙ্গত, গত বছরই বাবাকে হারিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। বাবার প্রয়াণের জন্য 'দিদি নং ওয়ান' থেকে সাময়িক বিরতিও নিয়েছিলেন। তাঁর জায়গায় সেই সময় 'দিদি নং ওয়ান' সঞ্চালনা করছিলেন সুদীপা চট্টোপাধ্যায় ও সৌরভ দাস। চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছিল, সবাই পাশে রয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়ের। তবে জনপ্রিয় ধারাবাহিকটি যাতে বন্ধ না হয়, সেজন্যই সাময়িকভাবে সেই দায়িত্ব নিয়েছিলেন সুদীপা। বিরতি কাটিয়ে কিছুদিনের মধ্যেই ফের 'দিদি নং ওয়ান'-এ ফেরেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Swarup Biswas Arrest: কার্ডে লেখা 'অ্যাসিন্ট্যান্ট ডিরেক্টর', কিন্তু কখনও সহকারী পরিচালক হিসেবে কাজই করেননি স্বরূপ বিশ্বাস!
কার্ডে লেখা 'অ্যাসিন্ট্যান্ট ডিরেক্টর', কিন্তু কখনও সহকারী পরিচালক হিসেবে কাজই করেননি স্বরূপ বিশ্বাস!
Bollywood News: প্রযোজকের বিরুদ্ধে মিথ্যে যৌন হেনস্থার মামলা, বিপাকে জনপ্রিয় নায়িকা, গ্রেফতারির দাবি উঠছে
প্রযোজকের বিরুদ্ধে মিথ্যে যৌন হেনস্থার মামলা, বিপাকে জনপ্রিয় নায়িকা, গ্রেফতারির দাবি উঠছে
Swarup Biswas : 'কম্প্রোমাইজ করো, মেয়ে সাপ্লাই দাও...', স্বরূপ বিশ্বাসের 'স্বরূপ' ফাঁস করলেন অভিযোগকারিণী
'কম্প্রোমাইজ করো, মেয়ে সাপ্লাই দাও...', স্বরূপ বিশ্বাসের 'স্বরূপ' ফাঁস করলেন অভিযোগকারিণী
Swarup Biswas Arrest: 'অনৈতিক কাজকর্মের সঙ্গে যাঁরা জড়িত, শাস্তি হোক', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই মুখ খুললেন অনির্বাণ, সপ্তর্ষিরা!
'অনৈতিক কাজকর্মের সঙ্গে যাঁরা জড়িত, শাস্তি হোক', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই মুখ খুললেন অনির্বাণ, সপ্তর্ষিরা!

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget