এক্সপ্লোর

Shah Rukh Khan: 'শাহরুখ আকর্ষণীয় নয়, অভিনয়টাও পারেন না', বাদশাকে নিয়ে মন্তব্য় করে কটাক্ষের শিকার পাক অভিনেত্রী

Shah Rukh Khan News: মাহ্‌নুর বলেন, 'শাহরুখ খুব ভাল ব্যবসায়ী। নিজের ছবির ভাল ব্যবসা করতে পারেন উনি। কিন্তু অভিনয়টা ঠিক কীভাবে করতে হয়, উনি জানেন না।'

কলকাতা: তাঁর অনুরাগী কেবল এই দেশে সীমাবদ্ধ নয়, ছড়িয়ে রয়েছে গোটা পৃথিবীতেই। তাঁর অভিনয়, হাসি, ব্যক্তিত্ব... আজও অনায়াসেই তিনি ঝড় তুলতে পারেন যুবতীদের মনে। তিনি শাহরুখ খান (Shah Rukh Khan)। আক্ষরিক অর্থেই কিং খান (King Khan)-তিনি। বলিউডে রয়েছে এই বাদশার রাজত্ব। কিন্তু হঠাৎ, দীর্ঘ এত বছর ধরে প্রশ্ন উঠল তাঁর অভিনয়সত্তা নিয়ে! 

সদ্য, শাহরুখকে নিয়ে বিরুপ মন্তব্য করেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহ্‌নুর বালোচ (Mahnoor Baloch)। সম্প্রতি, একটি পাকিস্তানি শো-তে এসে শাহরুখকে নিয়ে এমন মন্তব্য করে বর্তমানে চূড়ান্ত কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী। ঠিক কী বলেছিলেন তিনি? টক শো-তে মাহ্‌নুর শাহরুখকে নিয়ে কথা বলতে গিয়ে মন্তব্য করেন, 'শাহরুখ মানুষ হিসেবে হয়তো খুব ভাল, তাঁর খুব ভাল ব্যক্তিত্বও রয়েছে। কিন্তু যদি বলি সুন্দর পুরুষ বা ভীষণ আকর্ষণীয় পুরুষ, তাহলে শাহরুখকে তা বলা চলে না।'

এখানেই শেষ নয়, এরপরে মাহ্‌নুর এমন এক মন্তব্য করেন যেটা শুনে রীতিমতো চটেছেন শাহরুখ অনুরাগীরা। মাহ্‌নুর বলেন, 'শাহরুখ খুব ভাল ব্যবসায়ী। নিজের ছবির ভাল ব্যবসা করতে পারেন উনি। কিন্তু অভিনয়টা ঠিক কীভাবে করতে হয়, উনি জানেন না। কেবল নিজেকে নিয়ে ভাল ব্যবসা করেন বলেই উনি জনপ্রিয়।'

শাহরুখের অনুরাগীরা এই সমস্ত মন্তব্য শুনে রীতিমতো চটেছেন পাক অভিনেত্রীর ওপর। অনেকে লিখেছেন, 'শাহরুখ খান আর যাই হোন, তিনি আপনার থেকে ভাল মানুষ। কারণ তিনি কখনও কারোও সম্পর্কে এমন বিরুদ্ধ মন্তব্য করেন না।' আরও এক অনুরাগী বলেছেন, 'আপনি কী সমস্ত ভুল, ভিত্তিহীন মন্তব্য করছেন! শাহরুখ কেবল একজন অভিনেতা বা প্রযোজক নন, তিনি একজন কিংবদন্তিও।' অনেক অনুরাগী আবার কটাক্ষ করে বলেছেন, 'মনে হচ্ছে আপনি শাহরুখকে নিয়ে মন্তব্য করে নিজে সামান্য় প্রচার পেতে চাইতেন।'

এর আগে, 'রইস' ছবিতে পাক অভিনেত্রী মাহিরা খান (Mahira Khan)-কে সুযোগ দিয়েছিলেন শাহরুখ। তারপরে মাহিরা তাঁর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের এই অভিনেত্রীর শাহরুখ সম্পর্কিত মন্তব্য রীতিমতো ক্ষুদ্ধ অনুরাগীরা। সোশ্য়াল মিডিয়ায় যথেষ্ট ট্রোলডও হয়েছেন অভিনেত্রী। যদিও এই সমস্ত বিরূপ মন্তব্যের প্রতিক্রিয়ায় এখনও পর্যন্ত মুখ খোলেননি অভিনেত্রী মাহ্‌নুর। 

আরও পড়ুন: Kharaj Mukherjee Birthday: মেনুতে লুচি, তরকারি, স্ত্রীর হাতে পায়েস খেয়ে জন্মদিন পালন খরাজের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget