এক্সপ্লোর

Shah Rukh Khan: গলার লকেটে থাকে বাবা-মায়ের ছবি, অকপটে তা ক্যামেরার সামনে মেলে ধরলেন শাহরুখ

Shah Rukh Khan News: খুব অল্পবয়সে বাবা-মাকে হারিয়েছেন শাহরুখ। খ্যাতির জন্য তাঁর লড়াইকে যাঁরা কাছ থেকে দেখেছেন, সবাই একবাক্যে স্বীকার করে নিয়েছেন, কঠিন ছিল না শাহরুখের সফরটা

কলকাতা: তিনি ভুলে যাননি শিকড়ের টান। আকাশকে ছুঁয়ে ফেলেও তিনি যেন মাটির কাছাকাছি। তাঁরও মনখারাপ হয়, তিনিও আবেগপ্রবণ হন আর পাঁচজন সাধারণ মানুষের মতোই। শাহরুখ খান (Shah Rukh Khan)। সম্প্রতি একটা সাংবাদিক সম্মেলনে এসে আবেগে ভাসলেন কিং খান (King Khan)। দেখালেন, কী রয়েছে তাঁর গলার লকেটে। 

খুব অল্পবয়সে বাবা-মাকে হারিয়েছেন শাহরুখ। খ্যাতির জন্য তাঁর লড়াইকে যাঁরা কাছ থেকে দেখেছেন, সবাই একবাক্যে স্বীকার করে নিয়েছেন, কঠিন ছিল না শাহরুখের সফরটা। সময় পেরিয়ে গিয়েছে। কিন্তু শাহরুখ এখনও যেন এক মুহূর্তের জন্যও ভুলতে পারেন না নিজের বাবা-মাকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এসে, নিজের গলার লকেট নিয়ে অনুরাগীদের একটা অদ্ভূত তথ্য দিলেন শাহরুখ। ক্যামেরার সামনেই তিনি নিজের গলার বইয়ের মতো লকেটটি খুলে মেলে ধরলেন। সেখানে রয়েছে তাঁর বাবা ও মায়ের ছবি। অনুরাগীরা শাহরুখের এই সাধারণ অথচ আবেগঘন কাজে অবাক, আবেগ আপ্লুত। শাহরুখের 'রইস' ছবিতেও তাঁর গলায় ছিল এই লকেটটি।

সম্প্রতি শাহরুখকে নিয়ে একটি সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন অভিনেতা মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee)। সদ্য মুক্তি পেল, 'সির্ফ এক বান্দা কাফি হ্যায়' (Sirf Ek Bandaa Kaafi Hai)। আর সেই ছবির সাক্ষাৎকারে এসেই মনোজের মুখে শাহরুখের প্রশংসা। তিনি বলছেন, 'শাহরুখকে বর্তমান অবস্থায় দেখে, সাফল্য পেতে দেখে আমার ভীষণ আনন্দ হয়। ও নিজের নিজের পৃথিবীটা তৈরি করেছে। মাত্র ২৬ বছর বয়সে, নিজের পরিবার থেকে শুরু করে সমস্ত হারিয়েছিলেন শাহরুখ। কিন্তু সেই পর্যায় থেকে ও যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তা প্রশংসার যোগ্য। শাহরুখ যে সুখ্যাতি, যশ অর্জন করেছে, ও তারই যোগ্য।'                                 

এখানেই শেষ করেননি মনোজ। তিনি আরও বলেছিলেন, ' আমি শাহরুখের সেই সমস্ত ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে একজন, যে ওকে কষ্ট করতে দেখেছি। আর ঠিক সেই কারণেই, ওকে শ্রদ্ধা করি আমি। শাহরুখের সাফল্য নিয়ে আমার কোনও তিক্ততা নেি, খারাপ লাগা নেই। বরং শাহরুখকে নিয়ে আমার গর্বই হয়।' প্রসঙ্গত, 'বীর-জ়ারা' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল শাহরুখ ও মনোজকে।

আরও পড়ুন: Hand Writing: আপনিও স্বাক্ষরের সময় এমন ভুল করেন, সাবধান, জেনে নিন সঠিক উপায়?

আরও পড়ুন: Health Tips : প্রচণ্ড গরমেও হবে না সমস্যা, ঘুমানোর ১ ঘণ্টা আগে যদি নেন এই ব্যবস্থা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget