এক্সপ্লোর

Pathaan Teaser: অপেক্ষার অবসান! নয়া লুকে আসছেন কিং খান, প্রকাশ্যে 'পাঠান' মুক্তির তারিখ

Pathan Teaser: 'পাঠান' নিয়ে কম জল্পনা হয়নি। ছবি মুক্তির তারিখ, অন্যান্য অভিনেতাদের নাম থেকে শুরু করে শাহরুখের নয়া লুক এবং সেট থেকে তাঁর ছবি ফাঁস হয়ে যাওয়া এমনকী পুরনো ছবি এডিট করে ভাইরাল। সবই ঘটেছে।

মুম্বই: প্রায় ৩ বছরের অপেক্ষার অবসান। ঝলক দেখা গেল কিং খানের (King Khan)। হোক না কয়েক সেকেন্ড! তাইই সই। কিন্তু তাঁর এক ঝলক, হেঁটে আসা, কণ্ঠস্বর ইতিমধ্যেই মোহিত করেছে বিশ্বজুড়ে তাঁর তামাম দর্শকবৃন্দকে। একইসঙ্গে ঘোষণা করা হল 'পাঠান' (Pathaan) ছবির মুক্তির তারিখও। সোশ্যাল মিডিয়ায় এখন ছেয়ে গেছে 'পাঠান' ছবির টিজারে।

বুধবার সকালে নিজের সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খান পোস্ট করলেন বহু প্রতীক্ষিত 'পাঠান' ছবির টিজার। ঘোষণা করলেন ছবি মুক্তির তারিখ। সিদ্ধার্থ আনন্দের (Siddharth Anand) পরিচালনায় ও যশ রাজ ফিল্মসের (Yash Raj Films) প্রযোজনায় 'পাঠান' মুক্তি পাচ্ছে ২০২৩ সালের ২৫ জানুয়ারি। এই ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন জন আব্রাহাম (John Abraham) ও দীপিকা পাড়ুকোনও (Deepika Padukone)। টিজারের শুরুও তাঁদের সংলাপেই।

এদিন ছবির টিজার পোস্ট করে ক্যাপশনে কিং খান লেখেন, 'আমি জানি দেরি হয়ে গেল... কিন্তু তারিখটা মনে রাখবেন... পাঠান সময় শুরু হচ্ছে এখন... ২৫ জানুয়ারি, ২০২৩ সালে দেখা হচ্ছে সিনেমা হলে। হিন্দি, তামিল ও তেলুগুতে মুক্তি পাচ্ছে।'

'পাঠান' নিয়ে কম জল্পনা হয়নি। ছবি মুক্তির তারিখ, অন্যান্য অভিনেতাদের নাম থেকে শুরু করে শাহরুখের নয়া লুক এবং সেট থেকে তাঁর ছবি ফাঁস হয়ে যাওয়া এমনকী পুরনো ছবি এডিট করে ভাইরাল। সবই ঘটেছে। অজস্র ফ্যানের মনে রাজত্ব করা বাদশা এবার নিজেই প্রকাশ্যে আনলেন তাঁর লুক। টিজারে পরিষ্কার তাঁর মুখ না দেখালেও, আলো আঁধারি আগুনের আবহে লম্বা চুলে শাহরুখ খানকে এক ঝলকেই চেনা যায়। 
 
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

 
শাহরুখ খানকে শেষ বড়পর্দায় দেখা গিয়েছিল 'জিরো' ছবিতে। ক্যাটরিনা কাইফ ও অনুষ্কা শর্মার সঙ্গে সেই ছবি বক্স অফিসে বিশেষ ভাল ব্যবসা করতে পারেনি। তারপর আসে কোভিড। অতিমারীর জেরে আটকে পড়ে একাধিক ছবির কাজ। এরপর গত অক্টোবরে শাহরুখ-পুত্র আরিয়ানের গ্রেফতারির ফলেও বাধা পড়ে 'পাঠান' ছবির কাজে। মাঝপথে শ্যুটিং ছেড়ে মুম্বই উড়ে আসেন বাবা শাহরুখ। এই সবকিছুর মধ্যে শাহরুখ-অনুরাগীদের অপেক্ষা ও উত্তেজনাও বাড়তে থাকে। যা অবশেষে খানিক নিরসন হল।
 
ছবিটি একজন গুপ্তচর এজেন্টকে নিয়ে তৈরি। এমন এক স্পাই যে তাঁর দেশকে রক্ষা করার জন্য যা খুশি করতে পারে। ছবির শ্যুটিং মুম্বইয়ের বিভিন্ন প্রান্তে এবং স্পেন ও দুবাইয়ে হয়েছে।
 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget