এক্সপ্লোর

Dunki: কড়া নিরাপত্তার ঘেরাটোপ সত্ত্বেও শ্রীনগর বিমানবন্দরে বিশৃঙ্খলার সম্মুখীন শাহরুখ খান

Shah Rukh Khan: রাজকুমার হিরানির সঙ্গে প্রথম কাজ করতে চলেছেন শাহরুখ খান।

কলকাতা: বছরের শুরুতেই দুর্দান্ত সাফল্য। ২৫ জানুয়ারি মুক্তি পায় শাহরুখ খানের (Shah Rukh Khan) 'পাঠান' (Pathaan)। ফাটাফাটি ব্যবসা করে এই ছবি। অনুরাগীদের উচ্ছ্বাসে রেকর্ড ভাঙে এই ছবি। তবে কিং খান (king khan) একইসঙ্গে ব্যস্ত হয়ে পড়েন তাঁর আগামী দুই ছবির কাজে। 'জওয়ান' ও 'ডাঙ্কি'। ইতিমধ্য়েই শেষ হয়েছে 'জওয়ান' ছবির শ্য়ুটিং। তবে এখনও বাকি 'ডাঙ্কি'র শ্যুটিং।

সম্প্রতি এই ছবির শ্যুটিং-এর জন্য় কাশ্মীর যাচ্ছিলেন কিং খান। আর সেখানেই ঘটল বিপত্তি। কড়া নিরাপত্তার ঘেরাটোপ সত্ত্বেও  শ্রীনগর বিমানবন্দরে নামতেই শাহরুখকে ঘিরে ধরেন ভক্তরা। কিং খানের সঙ্গে সেলফি তোলার হিড়িক পড়ে যায় চারিদিক। পরিস্থিতি চৃড়ান্ত বিশৃঙ্খল হয়ে পড়ে। গোটা ঘটনাটির ভিডিও ভাইরাল হয় সোশ্য়াল মিডিয়ায়।

SRK fan frenzy at Srinagar Airport 🔥#ShahRukhKhan𓀠 #SRK𓃵 #Dunki #Jawan pic.twitter.com/umsKWWRdA6

— SRK's Vasim  (@iamvasimt) April 28, 2023

">

প্রসঙ্গত, 'ডাঙ্কি' ছবিতে আর্মি অফিসারের চরিত্রে দেখা যাবে বাদশাহকে। ঘনিষ্ঠ সূত্রে খবর, অভিনেতা 'ফের ওই ইউনিফর্ম' পরতে খুবই উত্তেজিত। ছবির অ্যানাউন্সমেন্ট টিজারেও আর্মি লুকের ঝলক ছিল। এর আগে শাহরুখকে 'ফৌজি', 'যব তক হ্যায় জান', 'ম্যায় হুঁ না' ছবিতে আর্মি অফিসারের চরিত্রে দেখা গিয়েছিল। 

এই বছরের শুরুতে মুক্তি পেয়েছে 'পাঠান'। এই ছবির হাত ধরে প্রায় চার বছর পর বড়পর্দায় ফিরলেন কিং খান। তাঁর শেষ ছবি 'জিরো' বিশেষ সাফল্য লাভ করতে পারেনি বক্স অফিসে। কিন্তু সেই দুঃখ ভুলিয়েছে 'পাঠান'। বিপুল ব্যবসার সঙ্গে একের পর এক রেকর্ড ভাঙতে থাকে এই ছবি। এরপর ২ জুন মুক্তি পাবে এই বছরে শাহরুখের দ্বিতীয় ছবি 'জওয়ান'। তারপর বড়দিনের আবহে মুক্তি পাবে 'ডাঙ্কি'। 

আরও পড়ুন...

Workout: শরীরচর্চার সময় আচমকাই 'অ্যাজমা অ্যাটাক'! এই সমস্যা এড়াতে কী কী নিয়ম মেনে চলবেন?

রাজকুমার হিরানির পরিচালনায় এই প্রথম কাজ করছেন কিং খান। বিপরীতে তাপসী পন্নু (Taapsee Pannu)। প্রসঙ্গত, কিছুদিন আগে বিতর্কে জড়িয়েছিলেন তাপসী পান্নু। হিন্দু ভাবাবেগে আঘাত হানার অভিযোগ উঠেছিল বলিউড তারকার (Bollywood Star) বিরুদ্ধে। দক্ষিণ পন্থী এক দল মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইনদওরে (Indore) অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। এক পুলিশ আধিকারিকের কথায় মুম্বইয়ের ফ্যাশন শোয়ে (Fashion Show) তাপসী পান্নু যে পোশাক পরেছিলেন তা হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করে। এক ফ্যাশন শোয়ে তাপসী পান্নুকে চটকদার এক পোশাকের সঙ্গে লক্ষ্মী দেবীর মূর্তি সম্বলিত গয়না পরতে দেখা গেছিল। তা নিয়েই চটেছিলেন হিন্দুদের একাংশ।

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget