এক্সপ্লোর

'Jawan' New Song: দু'বাহু ছড়িয়ে চেনা ঢঙে ফিরছেন 'কিং অফ রোম্যান্স', মুক্তির অপেক্ষায় 'জওয়ান' ছবির নতুন গান

Shah Rukh Khan: শাহরুখ খান নিজে যেমন তৈরি হচ্ছেন তাঁর আগামী ছবির জন্য, তেমনই মানসিক প্রস্তুতি নিচ্ছেন তাঁর অগুন্তি দর্শক। আর ১ মাসও বাকি নেই। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে 'জওয়ান'।

নয়াদিল্লি: ফের রোম্যান্টিক গান (Romantic Song) নিয়ে বড়পর্দায় ফিরতে চলেছেন কিং অফ রোম্যান্স (King Of Romance)। শাহরুখ অনুরাগীদের উত্তেজনার পারদ আরও খানিক বাড়িয়ে প্রকাশ্যে এল 'জওয়ান' (Jawan) ছবির পরবর্তীর গানের কয়েক ঝলক। দুই বাহু ছড়িয়ে চেনা ঢঙে ক্যামেরাবন্দি বাদশাহ। 

মুক্তির অপেক্ষায় 'জওয়ান' ছবির নতুন গান

শাহরুখ খান নিজে যেমন তৈরি হচ্ছেন তাঁর আগামী ছবির জন্য, তেমনই মানসিক প্রস্তুতি নিচ্ছেন তাঁর অগুন্তি দর্শক। আর ১ মাসও বাকি নেই। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে 'জওয়ান'। এরই মাঝে প্রকাশ্যে এল নতুন গান 'চলেয়া'র (Chaleya) ঝলক। 

শনিবার সন্ধ্যায় হঠাৎই সারপ্রাইজ মিলল কিং খানের সোশ্যাল মিডিয়া পেজে। কিছু স্টিল ছবি দিয়ে তৈরি একটি কোলাজ। পরতে পরতে রোম্যান্সের ঝলক। 'ইশক মে... দিল বনা হ্যায়... দিল ফনা হ্যায়...'। এই প্রথম শাহরুখ খানের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে দক্ষিণের সুপারস্টার নয়নতারাকে। টিজারে যদিও নয়নতারার মুখ স্পষ্ট প্রকাশ করা হয়নি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

এদিনের পোস্টের ক্যাপশনে অভিনেতা লেখেন, 'জওয়ানের প্রেম। রোম্যান্টিক। মৃদু মিষ্টি। 'চলেয়া' মুক্তি পাচ্ছে সোমবার।' একইসঙ্গে তিনি লেখেন, 'অনিরুদ্ধ তুমি ম্যাজিকাল। চিরকালের মতোই ফারাহ তোমায় ভালবাসা। অরিজিৎ তোমার কণ্ঠে আবারও আমাকে ভালবাসার মতো শোনাচ্ছে। শিল্পা তোমার কণ্ঠ ঐশ্বরিক এবং কুমার তোমার কবিতা 'বহুত চঙ্গি হ্যায়'।'

প্রসঙ্গত, এর আগের এক 'আস্ক এসআরকে' পর্বে কিং খানকে জিজ্ঞেস করা হয়েছিল তাঁর আগামী ছবিতে অরিজিৎ সিংহের কণ্ঠে গান থাকবে কি না। শাহরুখ জানিয়েছিলেন অবশ্যই থাকবে। সেই যুগলবন্দিরই নিদর্শন মিলবে সোমবার, ১৪ অগাস্ট। 

এই গানটি হিন্দি, তামিল ও তেলুগু তিন ভাষাতেই মুক্তি পাবে। তিন ভাষায় এই গানের নাম যথাক্রমে 'চলেয়া', 'হায়োড্ডা' ও 'চলোনা'। কিং খানের পোস্টে শুভেচ্ছার বন্যা। সকলেরই মতে, 'কিং খানের রোম্যান্স পর্ব' ফিরে এসেছে। 

হিন্দি গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিংহ ও শিল্পা রাও, কোরিওগ্রাফি করেছেন ফারহা খান। অ্যাটলি পরিচালিত 'জওয়ান' ছবিতে দেখা যাবে একঝাঁক তারকাকে। শাহরুখ খান, নয়নতারা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মলহোত্র। ক্যামিও চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। এই ছবি প্যান ইন্ডিয়া মুক্তি পাবে ৭ সেপ্টেম্বর। 

আরও পড়ুন: Prosenjit Chatterjee: শেষ হল 'দশম অবতার' ছবিতে প্রবীর রায়চৌধুরীর শ্যুটিং পর্ব, সোশ্যাল মিডিয়ায় পোস্ট বুম্বাদার

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত 'পাঠান'। এই ছবির হাত ধরে বছরের শুরুতেই বিপুল লক্ষ্মীলাভ করে বলিউড। এবার কিং খানের দ্বিতীয় ছবির দিকে নজর দর্শকের। টিজার ট্রেলার ইতিমধ্যেই উত্তেজনা দ্বিগুণ করেছে অনুরাগীদের। এই ধারা অব্যাহত থাকলে ব্লকবাস্টার হবে 'জওয়ান'ও, আশা নির্মাতাদের। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget