এক্সপ্লোর

Prosenjit Chatterjee: শেষ হল 'দশম অবতার' ছবিতে প্রবীর রায়চৌধুরীর শ্যুটিং পর্ব, সোশ্যাল মিডিয়ায় পোস্ট বুম্বাদার

'Dawshom Awbotaar': এদিন শ্যুটিং শেষে ফ্যানেদের জন্যও সময় বের করে নেন প্রসেনজিৎ। অনুরাগীদের জন্য সেলফি তুলতে দেখা যায় প্রবীর রায়চৌধুরীকে।

কলকাতা: দুর্গাপুজোয় বাংলা ছবির দর্শকদের জন্য আসছে 'দশম অবতার' (Dawshom Awbotaar)। ঘোষণা হয়েছিল আগেই, সেই থেকে ঊর্ধ্বমুখী উত্তেজনার পারদ। এরই মধ্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) শেষ করলেন তাঁর অংশের শ্যুটিং। আর সোশ্যাল মিডিয়ায় মজার ভিডিওর মাধ্যমে শেয়ার করলেন সেই খবর। 

'দশম অবতার' ছবির শ্যুটিং শেষ করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

দুর্গাপুজো মানেই বাঙালি দর্শকের জন্য নতুন ছবি নিয়ে আসেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। এবারও আনছেন তিনি, 'দশম অবতার'। একপর্দায় একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্ত, জয়া আহসানকে। 

ভাঙাচোরা বাড়ির দালান, পুরনো নোনা ধরা ইটের সারি, যেখানে শেষ হয়েছিল '২২শে শ্রাবণ' ছবির প্রবীর রায়চৌধুরীর গল্প, সেখান থেকেই নতুন গল্পের ঘোষণা করেন সৃজিত। ২১ জুলাই থেকে শুরু হয়েছে 'দশম অবতার' ছবির শ্যুটিং। '২২শে শ্রাবণ' ছবির প্রিক্যুয়েল এটি। ছবির সঙ্গীতের দায়িত্ব নিয়েছেন অনুপম রায়, রূপম ইসলাম, ইন্দ্রদীপ দাশগুপ্ত। বাগবাজারের বসুবাটিতে ছবির আনুষ্ঠানিক ঘোষণা ও লোগো প্রকাশ করা হয় গত ২০ জুলাই। 

'দশম অবতার' ছবিতে একসঙ্গে দেখা যাবে '২২শে শ্রাবণ' ছবির প্রবীর রায়চৌধুরী ও 'ভিঞ্চি দা' ছবির বিজয় পোদ্দারকে। থ্রিলার ঘরানার এই ছবি মুক্তি পাবে ২০২৩ সালের পুজোয়। 

এদিন একটি ভিডিও পোস্ট করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের শ্যুটিং পর্ব শেষের ঘোষণা করেন। এক ফ্রেমে পাশাপাশি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য ও জয়া আহসানকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পর্দার প্রবীর রায়চৌধুরীর হাতে রয়েছে বন্দুক। চারিদিক অন্ধকার, অর্থাৎ ভোররাত বোঝাই যাচ্ছে। বুম্বাদার কথাতেই জানা যায় তখন বাজছে ভোর ৩টে। প্রবীর রায়চৌধুরী তাঁর শ্যুটিং শেষ করলেন। বাকিদের কাজ এখনও বাকি। ভিডিওর মধ্যে খুনসুটি করে পরিচালকের প্রশ্ন 'প্রবীর বাবু কেমন লাগল আপনার শ্যুটটা করে?' তাতেই গম্ভীর উত্তর, 'বাবু না স্যর!' এরপরেই সৃজিতের মুখে '২২শে শ্রাবণ' ছবিতে প্রবীর রায়চৌধুরীর সেই  বিখ্যাত সংলাপ, 'আমি মুদির দোকান চালাই না।' সৃজিতের কথা শেষ হওয়ার আগেই হাসির ফোয়ারা। অট্টহাসি করতালিতে ফেটে পড়েন সকলে। নেপথ্যে বাজছে, 'এই শ্রাবণ...'। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Prosenjit Chatterjee (@prosenstar)

আরও পড়ুন: Vicky Kaushal: যুবভারতীতে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল, ম্যাচ দেখতে শহরে হাজির ভিকি কৌশল

প্রসঙ্গত, এদিন শ্যুটিং শেষে ফ্যানেদের জন্যও সময় বের করে নেন প্রসেনজিৎ। অনুরাগীদের জন্য সেলফি তুলতে দেখা যায় প্রবীর রায়চৌধুরীকে। বলাই বাহুল্য ফের একবার পর্দায় ম্যাজিক দেখতে আগ্রহী সকল বাঙালি দর্শক। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget