এক্সপ্লোর

Shah Rukh Khan Security: Y+ নিরাপত্তা পাওয়ার পর প্রথমবার জনসমক্ষে কিং খান, ভাইরাল ভিডিও

Shah Rukh Khan: ২০২৩ সালের জানুয়ারিতে 'পাঠান', সেপ্টেম্বরে 'জওয়ান'। দুই ছবিই বিপুল পরিমাণ সাফল্য লাভ করে, বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙে। এরপরই অভিনেতাকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ।

নয়াদিল্লি: গত সপ্তাহে বলিউড কিং শাহরুখ খানকে (Shah Rukh Khan) Y+ নিরাপত্তা (Y+ Security) দেওয়া হয়েছে কারণ তিনি প্রাণনাশের হুমকি (death threats) পাচ্ছিলেন। সুপারস্টারের নিরাপত্তা বাড়ানোর অর্ডার পাশ করেন মহারাষ্ট্র সরকার কারণ পরপর দুটি ছবির বিপুল সাফল্যের পর প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন অভিনেতা এবং তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। এই আবহে প্রথমবার এই Y+ সিকিউরিটি নিয়ে প্রকাশ্যে দেখা গেল অভিনেতাকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। 

Y+ নিরাপত্তা নিয়ে প্রথমবার জনসমক্ষে দেখা গেল শাহরুখ খানকে

২০২৩ সালের জানুয়ারিতে 'পাঠান', সেপ্টেম্বরে 'জওয়ান'। দুই ছবিই বিপুল পরিমাণ সাফল্য লাভ করে, বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙে। এরপরই অভিনেতাকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। পুলিশে জানাতে মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয় তাঁর। Y+ ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয় তাঁকে। ১৫ অক্টোবর প্রথমবার তাঁর বিপুল পরিমাণ নিরাপত্তা সমেত বের হতে দেখা গেল অভিনেতাকে। Y+ নিরাপত্তা নিয়ে অভিনেতা পৌঁছলেন 'কুছ কুছ হোতা হ্যায়' ছবির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত বিশেষ স্ক্রিনিংয়ে। যোগ দিয়েছিলেন কর্ণ জোহর ও রানি মুখোপাধ্যায়ের সঙ্গে। 

ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে, প্রেক্ষাগৃহের উদ্দেশে রওনা দিচ্ছেন অভিনেতা। বান্দ্রায় তাঁর বাসভবন 'মন্নত' থেকে কড়া নিরাপত্তা নিয়ে বের হন তিনি। চারিদিকে নিরাপত্তারক্ষীদের গাড়ি দেখা যায়। এছাড়া থিয়েটারে পৌঁছনোর সঙ্গে সঙ্গে গোটা চত্বর ছেয়ে যায় নিরাপত্তারক্ষীতে। তাঁকে কালো স্যুটে বেশ সুন্দর দেখাচ্ছিল। 

২৫ বছর পূর্তি 'কুছ কুছ হোতা হ্যায়' ছবির, বিশেষ স্ক্রিনিংয়ে পর্দার রাহুল-টিনা

প্যাস্টেল গোলাপী শাড়িতে নজর কাড়লেন ঝলমলে অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। তাঁর দুই পাশে দুই সুদর্শন পুরুষ, কর্ণ ও শাহরুখ, দেখা গেল তাঁদের 'সিগনেচার' কালো পোশাকে। বিশেষ স্ক্রিনিং-জুড়ে একাধিক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকলেন অনুরাগীরা। তার মধ্যে অন্যতম অবশ্যই মঞ্চে ওঠার সময় রানির শাড়ির আঁচল ধরে তাঁকে সাহায্য করতে দেখা গেল কিং খানকে। বলাই বাহুল্য যে বন্ধুত্বের ঝলক দর্শক ২৫ বছর আগে পর্দায় দেখেছিলেন, তা এখনও অটুট। 

আরও পড়ুন: Kharaj Mukherjee: ছোটদের জন্য 'বগলামামা' নিয়ে ফিরছেন ধ্রুব, মুখ্যচরিত্রে খরাজ

মুম্বইয়ে বিশেষ এই স্ক্রিনিংয়ে হঠাৎই দর্শককে সারপ্রাইজ ভিজিট দিতে পৌঁছে যান কর্ণ জোহর, রানি মুখোপাধ্যায় ও শাহরুখ খান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এদিনের অজস্র ভিডিও। সকলেই এই ক্লাসিক ছবি ফের বড়পর্দায় উপভোগ করতে এসেছিলেন কিন্তু কেউই ভাবেননি চোখের সামনে হাজির হবেন তাঁদের প্রিয় তারকারা। একসঙ্গে তাঁদের দেখে আবেগে, চোখের জলেও ভাসেন অনেকেই। উল্লাসে ফেটে পড়ে প্রেক্ষাগৃহ। শোনা যায় আনন্দে চিৎকার।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Mahira Khan Pregnancy: ৪১ বছর বয়সে মা হচ্ছেন, সুখবর দিলেন পাকিস্তানি নায়িকা, কাজ করেছেন বলিউডেও
৪১ বছর বয়সে মা হচ্ছেন, সুখবর দিলেন পাকিস্তানি নায়িকা, কাজ করেছেন বলিউডেও
Singer House Attacked: নিশানায় আরও এক সঙ্গীতশিল্পী! মধ্যরাতে বাড়ির সামনে চলল গুলি
নিশানায় আরও এক সঙ্গীতশিল্পী! মধ্যরাতে বাড়ির সামনে চলল গুলি
Dev-Rukmini-Subhasree: দেব যদি 'দেবদাস' হন, রুক্মিণী আর শুভশ্রী হবেন পার্বতী-চন্দ্রমুখী? নায়কের কথায় জল্পনা
দেব যদি 'দেবদাস' হন, রুক্মিণী আর শুভশ্রী হবেন পার্বতী-চন্দ্রমুখী? নায়কের কথায় জল্পনা
Jeetu Kamal: প্রথমবার পুজোয় কলকাতার বাইরে, বিগ বসের ঘরে পা রাখার আগে মনখারাপ জিতু কমলের
প্রথমবার পুজোয় কলকাতার বাইরে, বিগ বসের ঘরে পা রাখার আগে মনখারাপ জিতু কমলের

ভিডিও

Narendra Modi - BRICS | BRICS-এর শেষদিনে বন্ধুত্বের বার্তা প্রধানমন্ত্রীর | ABP ANANDA LIVE
Malda News | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান মালদার দুলাল সরকারের স্ত্রী। তৃণমূল জমানায় প্রকাশ্যে খুন, এখনও বিচারের অপেক্ষায় পরিবার
Kunal Ghosh on Dengue News |
Kunal on Madrasa Closed News |
Madrasa News | পরিকাঠামো থেকে তহবিলের উৎস, তদন্তের পর ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
CESE Office Fire: রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
Dengue Update:রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
CM Suvendu Adhikari:
"সিপিএমের বইয়ের স্টলে বিবেকানন্দর বই পাওয়া যায় না", পুজোর স্টল নিয়ে ফের বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?
CM Suvendu Adhikari: পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
BRICS summit: ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
Embed widget