এক্সপ্লোর

নওয়াজ কী করেন নিজেই জানেন না: শাহরুখ

মুম্বই: ‘রইস’-এ তাঁদের রসায়ন দর্শকদের ভাল লেগেছে। যখনই তাঁরা পরস্পরের মুখোমুখি হয়েছেন, হল কেঁপে উঠেছে সিটির পর সিটিতে। কীভাবে এত জমে গেল শাহরুখ খান ও নওয়াজউদ্দিন সিদ্দিকির বোঝাপড়া? শুনুন এসআরকে-র জবাব। শাহরুখ জানিয়েছেন, তাঁরা চেয়েছিলেন, সম্পর্কটা ভালবাসা ও ঘৃণার মিশেল হিসেবে তুলে ধরতে। তাই মন জয় করেছে দর্শকদের। তবে নওয়াজ যেভাবে নিজের চরিত্র তুলে ধরেছেন, তা কেউ আশা করেননি। ছবিতে নওয়াজ অভিনীত পুলিশ অফিসারের চরিত্রে কিছু খারাপ দিক আছে, মদ চোরাকারবারী শাহরুখের চরিত্রে আবার আছে কিছু ভাল দিক। আপনি কোন দিকে আছেন, তার ওপর নির্ভর করে শেষে পরিস্থিতি বদলে যায়। ছবির দৈর্ঘ্যের কথা মাথায় রেখে দু’জনের কিছু দৃশ্য ফেলতে হয়েছে বলেও জানিয়েছেন তিনি। নওয়াজের সম্পূর্ণ অন্যরকম অভিনয় ঘরানা নিয়েও প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ। তাঁর কথায়, নওয়াজ অত্যন্ত ভদ্র স্বভাবের, নিজের কী ক্ষমতা, নিজেই জানেন না। এ ধরনের শিল্পীদের সঙ্গে কাজ করতে তাঁর ভাল লাগে। অনেক অভিনেতা আছেন, যাঁরা পরিষ্কার জানেন, তাঁরা ঠিক কী করতে চলেছেন। নওয়াজ সেই দলে পড়েন না। এক দৃশ্যের শ্যুটিংয়ের পর তিনি নওয়াজকে বলেন, শটটি আর একবার করতে। জবাবে নওয়াজ জিজ্ঞাসা করেন, আগের শটে ঠিক কী করেছিলেন তিনি। তার মানে তিনি চরিত্রটি জানেন, দৃশ্যের কথাও মনে আছে, চরিত্রের আবেগের কথাও মনে আছে কিন্তু তিনি ঠিক কীভাবে অভিনয় করেছিলেন পুরো ভুলে গেছেন। এই স্বতঃস্ফূর্ততা অসাধারণ বলে শাহরুখের মনে হয়েছে।

সেরা শিরোনাম

Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
News Update: বন্ধ বাড়ি থেকে মিলল জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পচাগলা দেহ! ঘর জুড়ে রক্তের দাগ
বন্ধ বাড়ি থেকে মিলল জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পচাগলা দেহ! ঘর জুড়ে রক্তের দাগ
Bollywood News: আগ্রহ নেই রুপোলি পর্দায়, খেলার জগতে থাকতে চান এই তারকা-পুত্র!
আগ্রহ নেই রুপোলি পর্দায়, খেলার জগতে থাকতে চান এই তারকা-পুত্র!
Uttam Kumar Birthday: ১০০ বছর পরেও অমলিন উত্তমকুমার.. মহানায়কের জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন বিজেপি সরকারের, হাজির টলিউডও
১০০ বছর পরেও অমলিন উত্তমকুমার.. মহানায়কের জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন বিজেপি সরকারের, হাজির টলিউডও

ভিডিও

Birbhum Lavpur: ফের ভাঙল কুয়ে নদীর বাঁধ! জল ঢুকছে একাধিক গ্রামে, জলের তলায় কয়েকশো বিঘা কৃষি জমি
RG Kar Case: RG করকাণ্ডে ধৃত সোমনাথ দে-কে ঘিরে ব্যারাকপুর কোর্টের বাইরে উত্তেজনা !
Food Safety Raid: কামালগাজির মিষ্টির দোকানে খাদ্যসুরক্ষা দফতরের তরফে অভিযান, প্রচুর অনিয়মের অভিযোগ
North Bengal Bus: ট্রেন বন্ধ থাকায় বাসের জন্য হাহাকার, অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের
Flight Accident: নবি মুম্বই থেকে শ্রীনগরে অবতরণের পর দুর্ঘটনার কবলে ইন্ডিগোর বিমান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
Home Buying Plan: বাড়ি কিনতে চাইছেন? আপনার উপার্জনে কত দামের বাড়ি কিনতে পারবেন আপনি, কী বলছে হিসাব?
বাড়ি কিনতে চাইছেন? আপনার উপার্জনে কত দামের বাড়ি কিনতে পারবেন আপনি, কী বলছে হিসাব?
Kunal On Ritabrata Banerjee:
"ঋতব্রতর বিরুদ্ধে বালুরঘাটের মহিলার অভিযোগ ফের খতিয়ে দেখার নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের", বড় দাবি কুণালের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Food Safety: বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ
বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ
News Update: বন্ধ বাড়ি থেকে মিলল জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পচাগলা দেহ! ঘর জুড়ে রক্তের দাগ
বন্ধ বাড়ি থেকে মিলল জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পচাগলা দেহ! ঘর জুড়ে রক্তের দাগ
Birbhum News: নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার রাজ্যের এই BJP নেতা
Birbhum News: নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার রাজ্যের এই BJP নেতা
Best Mutual Funds : ১০ বছরের SIP-তে এই ৫ মিউচুয়াল ফান্ড দিয়েছে সবথেকে কম রিটার্ন
১০ বছরের SIP-তে এই ৫ মিউচুয়াল ফান্ড দিয়েছে সবথেকে কম রিটার্ন
Embed widget