এক্সপ্লোর

Shah Rukh Khan: গৌরীর সঙ্গে সুখী দাম্পত্যের রহস্য কী? এতদিনে সামনে আনলেন শাহরুখ

Bollywood Celebrity Updates: সম্প্রতি অনুরাগীদের সঙ্গে অনলাইন চ্যাটিং সেশন চলছিল শাহরুখ খানের। সেখানেই তিনি ব্যক্তিগত জীবন নিয়ে কথা বললেন। জানালেন, স্ত্রী গৌরীর সঙ্গে তাঁর সুখী দাম্পত্যের রহস্য কী।

মুম্বই: গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে 'পাঠান' (Pathaan)। দীর্ঘ চার বছর পর পর্দায় ফিরেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। 'জিরো'র ব্যর্থতার পর দীর্ঘ বিরতি। কিং খানের পর্দায় ফেরার অপেক্ষায় ছিলেন দর্শকেরা। চার বছর পর ফিরলে কীভাবে তিনি ফেরেন, তা দেখার অপেক্ষায় ছিলেন তাঁরা। অপেক্ষার অবসান হয়েছে। দর্শকদের উচ্ছ্বাস, উত্তেজনা এবং অপেক্ষার প্রভাব পড়েছে 'পাঠান'-এর বক্স অফিস কালেকশনে। যা ইতিমধ্যেই একাধিক রেকর্ড ভেঙে দিয়েছে। সম্প্রতি অনুরাগীদের সঙ্গে অনলাইন চ্যাটিং সেশন চলছিল শাহরুখ খানের। সেখানেই তিনি ব্যক্তিগত জীবন নিয়ে কথা বললেন। জানালেন, স্ত্রী গৌরীর (Gauri Khan) সঙ্গে তাঁর সুখী দাম্পত্যের রহস্য কী।

ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা শাহরুখ খান-

অনলাইন চ্যাটিং সেশনে অনুরাগীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বলিউডের বাদশা শাহরুখ খান। কখনও তাঁকে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করেন নেটিজেনরা। কখনও আবার পেশাগত জীবন নিয়ে। সেখানেই এক নেটনাগরিক শাহরুখ খানকে তাঁর সুখী দাম্পত্যের রহস্য নিয়ে জিজ্ঞাসা করেন। জানতে চান, তাঁর এবং গৌরীর দাম্পত্যের রহস্য কী। ঘুরপথে নয়, বিবাহিত জীবন নিয়ে স্পষ্ট উত্তর দেন কিং খান। স্পষ্ট জানিয়ে দেন যে, তাঁর স্ত্রী গৌরী অত্যন্ত সহজ মনের মানুষ। তিনি পরিবারের সবাইকে নিয়ে থাকতে ভালোবাসেন। পরিবার এবং ভালোবাসার ভালো দিকগুলো নিয়েই চলতে পছন্দ করেন। নিজের সেই বিশ্বাস সকলের মধ্যেও ছড়িয়ে দেন গৌরী। তাঁর সুখী দাম্পত্যের রহস্য এটাই। কিং খানের উত্তরে আপ্লুত তাঁর অনুরাগীরা তাঁকে আরও ভালোবাসায় ভরিয়ে দেন।

আরও পড়ুন - Kangana Ranaut: আলিয়া দাদাসাহেব ফালকে পেতেই নিজের সেরাদের তালিকা প্রকাশ করলেন কঙ্গনা

এছাড়াও একাধিক প্রশ্নের মুখোমুখি হন শাহরুখ খান। তাঁকে জিজ্ঞাসা করা হয়, নিজের অভিনীত ছাড়া অন্য কোনও ছবির তাঁর সবথেকে পছন্দের দৃশ্য কোনটি। শাহরুখ খান জানান অমিতাভ বচ্চনের 'অমর আকবর অ্যান্টনি'র একটি দৃশ্যের কথা।

প্রসঙ্গত, মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে 'পাঠান'। দেশের গণ্ডী পেরিয়ে বিশ্বজুড়ে এই ছবির ব্যাপক ব্যবসা করছে। ট্রেড অ্যানালিস্টদের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ইতিমধ্যেই এই ছবি বিশ্বজুড়ে হাজার কোটির বক্স অফিস কালেকশন পেরিয়ে গিয়েছে। ভেঙে দিয়েছে বহু ছবির রেকর্ড। প্রেক্ষাগৃহগুলিতে এখনও রমরমিয়ে চলছে কিং খানের এই ছবি। সম্প্রতি মুক্তি পেয়েছে আরও বেশ কিছু ছবি। কিন্তু তাতে 'পাঠান'-এর বক্স অফিস কালেকশনে কোনও প্রভাব পড়েনি। বরং, বাকি ছবিগুলির ব্যবসাই কিছুটা কমেছে 'পাঠান'-এর দাপটের কারণে। এমনটাই মনে করছেন ট্রেড অ্যানালিস্টরা। এখন দেখার শেষ পর্যন্ত কত কোটির ব্যবসা করে তবে থামে 'পাঠান'।

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Flood Situation in Bengal | ডুবেছে পশ্চিম মেদিনীপুরের ৪১টি গ্রাম পঞ্চায়েত অঞ্চল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget