এক্সপ্লোর

Shah Rukh Khan: কবে অভিনয় থেকে অবসর নেবেন জানিয়ে দিলেন শাহরুখ খান

King Khan: আগে সেভাবে স্পষ্টভাবে এই প্রশ্নের উত্তর না দিলেও, এবার স্পষ্ট করে শাহরুখ খান জানিয়ে দিলেন যে, তিনি কবে অভিনয় থেকে অবসর নেবেন।

মুম্বই: তিনি শাহরুখ খান (Shah Rukh Khan)। তিনি বলিউডের বাদশা। তাঁর প্রেমে প্রতিদিন পড়েন আট থেকে আশি সকলে। তাঁর অনুরাগীর সংখ্যাও হিংসা করার মতো। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ শাহরুখ খানকে ভালোবাসেন। তাঁর অভিনয়কে ভালোবাসেন। তাই তো তাঁর অভিনয় কেরিয়ারও দীর্ঘ। বহু অভিনেতা, বহু নায়িকা, বহু পরিচালক, বহু প্রযোজকের সঙ্গে তিনি কাজ করেছেন। আজও করে চলেছেন। কিন্তু কবে তিনি অভিনয় থেকে অবসর নেবেন। অনেক সময়ই এমন প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাঁকে। আগে সেভাবে স্পষ্টভাবে এই প্রশ্নের উত্তর না দিলেও, এবার স্পষ্ট করে শাহরুখ খান জানিয়ে দিলেন যে, তিনি কবে অভিনয় থেকে অবসর নেবেন।

অভিনয় থেক অবসর প্রসঙ্গে শাহরুখ খান-

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে 'পাঠান'। ছবিটি ইতিমধ্যেই ব্লকবাস্টার হিট হয়েছে। ভেঙে দিয়েছে একের পর এক রেকর্ড। শাহরুখ খান দীর্ঘ 4 বছরের বিরতি কাটিয়ে রুপোলি পর্দায় ফিরে এসেছেন। তাঁকে নিয়ে উচ্ছ্বসিত দর্শকেরা। সম্প্রতি এক সাক্ষাতকারে বলিউডের সুপারস্টার জানালেন, তাঁর জন্মই হয়েছে অভিনেতা হওয়ার জন্য। শাহরুখ খান বলেন, 'এখন আমি তেমন অভিনয় করতে চাই, যা দর্শক আমার থেকে দেখতে চায়। আমার ব্যক্তিগত পছন্দ কমে গিয়েছে। আমি এখন দর্শকদের পছন্দের কাজ করতে চাই।'

আরও পড়ুন - Alia Bhatt: 'বন্ধু' দীপিকা ও ক্যাটরিনাকে প্রশংসায় ভরালেন আলিয়া

যশরাজ ফিল্মসের প্রযোজনায় মুক্তি পেয়েছে 'পাঠান'। ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। বক্স অফিস কালেকশনে সারা বিশ্বে বর্তমানে সেটি ১০০০ কোটিকে ছোঁয়া থেকে সামান্যই দূরে রয়েছে। ছবির কাজ থেকে যখন কিছুটা দূরে ছিলেন, তখন তাঁর রোজকার রুটিন কেমন ছিল? এক অনুরাগীর এই প্রশ্নের উত্তরে শাহরুখ খান বলেন, 'আমি শুধুই বাড়িতে বসে থাকতাম। আর পছন্দের সমস্ত ছবির দর্শক হতাম। সেই সমস্ত ছবি তৈরি করতে চাইতাম না। শুধুই দর্শক হতে চাইতাম বলে দেখেছি।' চলতি বছর আরও বেশ কয়েকটি ছবি মুক্তি পাবে শাহরুখ খানের। পরিচালক অ্যাটলির 'জওয়ান', রাজকুমার হিরানির 'ডাঙ্কি' রয়েছে তাঁর হাতে। এরপরই এক ব্যক্তি তাঁকে অভিনয় থেকে অবসর নেওয়ার কথা জিজ্ঞাসা করেন। জানতে চান তিনি কবে অভিনয় থেকে অবসর নেবেন। শাহরুখ খান স্পষ্ট বলেন, 'আমি কখনও অভিনয় থেকে অবসর নেব না। আমাকে সরিয়ে দিতে হবে। আর সরিয়ে দেওয়ার পর হয়তো আরও আগুন হয়ে আমি ফিরে আসব।'

প্রসঙ্গত, শাহরুখ খানের ছবি 'জিরো' মুক্তি পায় ২০১৮ সালে। ছবিটি বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ হয়। এরপরই রুপোলি পর্দা থেকে বিরতি নেন অভিনেতা। দীর্ঘ চার বছর তাঁকে কোনও ছবিতে অভিনয় করতে দেখা যায়নি। গত বছর থেকে ছবির কাজ শুরু করেন। তারইমাঝে ব্যক্তিগত জীবনে আসে নানা ঝড়ঝাপটা। তাতেও দমে যাননি তিনি। সামান্য বিরতি নিয়ে ফের শ্যুটিং শুরু করেছেন। আর চলতি বছরের শুরুতে নিয়ে এসেছেন 'পাঠান'। ছবির বক্স অফিস কালেকশনে মুখ বন্ধ করেছেন সমস্ত সমালোচকদের। এখন নজর তাঁর আগামী দুটি ছবির দিকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন

ভিডিও

CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের
NEET Kolkata Protest News | ধর্মতলায় মিছিল থেকে ধুন্ধুমার, ধৃত ১৬ জনকে আদালতে পেশ | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | আরও বিপাকে অভিষেক, এবার মহেশতলা থানায় নতুন অভিযোগ দায়ের | ABP ANANDA LIVE
Dharmendra Pradhan News | দলগতভাবে ধর্মেন্দ্র প্রধানের পাশে দাঁড়াচ্ছে বিজেপি | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget