এক্সপ্লোর

Shah Rukh Khan: ৫৬তেও এমন চেহারা! 'পাঠান' ছবিতে শাহরুখের নয়া লুক দেখে অবাক নেট দুনিয়া

এদিন 'পাঠান' ছবির ফার্স্ট লুক শেয়ার করেছেন বলিউডের বাদশা শাহরুখ খান। ছবিতে এইট প্যাক অ্যাবসে দেখা যাচ্ছে কিং খানকে।৫৬ বছর বয়সেও কীভাবে এই চেহারা পাওয়া যায়, তা ভেবেই অবাক নেট দুনিয়া

মুম্বই: 'পাঠান' (Pathaan) নিয়ে খুব শীঘ্রই আসছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। আর ছবির মুক্তির দিন যত এগিয়ে আসছে, তত যেন আরও বেশি উত্তেজিত হয়ে পড়ছেন অনুরাগীরা। এর আগে একাধিকবার 'পাঠান' ছবিতে শাহরুখ খানের লুক ফাঁস হয়েছে নেট দুনিয়ায়। এবার নিজের লুক পোস্ট করলেন স্বয়ং শাহরুখ খান। আর তা দেখে অবাক নেট নাগরিকরা। ৫৬ বছর বয়সেও কীভাবে এই চেহারা পাওয়া যায়, তা ভেবেই অবাক তাঁরা।

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'পাঠান' ছবির ফার্স্ট লুক শেয়ার করেছেন বলিউডের বাদশা শাহরুখ খান। ছবিতে এইট প্যাক অ্যাবসে দেখা যাচ্ছে কিং খানকে। ছবি পোস্ট করে তিনি লেখেন, 'শাহরুখ যদি কিছুটা থমকেও যায়, 'পাঠান'কে কীকরে আটকে রাখবে! অ্যাপস হোক কিংবা অ্যাবস সব তৈরি করে ফেলব।' শাহরুখ খানের নয়া লুক দেখে মুগ্ধ নেট দুনিয়া। সাধারণ নেট নাগরিক থেকে তারকারা কিং খানের ছবিতে লাইক কমেন্টে ভরিয়েছেন। তবে শুধুমাত্র নেট দুনিয়াই নয়, বাবার এমন ছবি দেখে অবাক মেয়ে সুহানাও। তিনিও বাবার এই ছবি পোস্ট করে তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন, 'উফ! আমার বাবা এখন ৫৬। আমরা কোনও অজুহাতের অনুমতি দেব না।'

আরও পড়ুন - RRR Vs Baahubali 2: 'বাহুবলী টু'-এর প্রথমদিনের বক্স অফিস কালেকশন কি টপকাতে পারল 'আরআরআর'?

প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগেই 'পাঠান' ছবির সেটের একটি ছবি ভাইরাল হয়ে যায়। যেখানে তাঁকে শার্টলেস অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। নজর কাড়ছে অভিনেতার এইট প্যাক অ্যাবস। দীর্ঘদিন পর রুপোলি পর্দায় ফিরতে চলা শাহরুখ খানের মেদহীন ফিজিক দেখে মুগ্ধ অনুরাগীরা।

গত বছরের শেষ থেকে শুরু হয়েছিল শাহরুখ খানের 'পাঠান' ছবির শ্যুটিং। কিন্তু শ্যুটিং শুরু হতেই আচমকা ছন্দপতন হয়। মাদককাণ্ডে আটক হন কিং খানের ছেলে আরিয়ান খান। দীর্ঘ আইনি জটিলতার পর জামিন পান তিনি। আর গোটা সময়টাই ছেলের আইনি জটিলতা সামলাতে ছবির কাজ বন্ধ রাখেন অভিনেতা। গত বছরের একেবারে শেষ থেকে ফের ছবির কাজ শুরু করেন। কিছুদিন আগেই 'পাঠান' ছবির নানা দৃশ্যের শ্যুটিংয়ের জন্য শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম উড়ে গিয়েছেন স্পেনে। স্থির হয়েছিল, সেখানেই হবে এই ছবির নানা গানের শ্যুটিং। আপাতত সেখানেই ব্যস্ত তিনি।

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget