এক্সপ্লোর

SRK-Ed Sheeran: দু'বাহু ছড়িয়ে কিং খানের চেনা পোজে সঙ্গী এড শিরান, 'শেপ অফ আস', লিখলেন তারকা গায়ক

Shah Rukh Khan & Ed Sheeran: ১৬ মার্চ মুম্বইয়ের 'মহালক্ষ্মী রেস কোর্স গ্রাউন্ড'-এ এড শিরানের পারফর্ম করার কথা। তাঁর একাধিক জনপ্রিয় গানে মজেন শ্রোতারা। তবে ৩৩ বছর বয়সী গায়ক মজলেন কিং খানে।

নয়াদিল্লি: ১৬ মার্চ মুম্বই উঠবে 'এড শিরান ঝড়'। তার আগেই ভারতের মাটিতে পা রেখেছেন ব্রিটিশ গায়ক ও গীতিকার এড শিরান (Ed Sheeran)। তবে তার আগেই ৩৩ বছর বয়সী তারকা গায়ককে দেখা গেল মুম্বই তথা বলিউডের বেতাজ বাদশাহ্, ৫৮ বছর বয়সী শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে তাঁর সিগনেচার পোজ দিতে। গায়ক এদিন খান পরিবারের সঙ্গে কাটান সন্ধ্যা। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন গৌরী খান (Gauri Khan), ভিডিও শেয়ার করেন পরিচালক ও কোরিওগ্রাফার ফারহা খানও (Farha Khan)। স্বভাবতই হুড়মুড়িয়ে ভাইরাল সেই ভিডিও। 

শাহরুখ খান-এড শিরান যুগলবন্দি, ভাইরাল ভিডিও

১৬ মার্চ, আগামী শনিবার, মুম্বইয়ের 'মহালক্ষ্মী রেস কোর্স গ্রাউন্ড'-এ এড শিরানের পারফর্ম করার কথা। তাঁর একাধিক জনপ্রিয় গানে এমনিতেই মজে থাকেন আট থেকে আশি। তবে ৩৩ বছর বয়সী 'শেপ অফ ইউ' গায়ক মজলেন কিং খানে। নেপথ্যে শোনা গেল, কিং খানের জনপ্রিয় 'ওম শান্তি ওম' ছবির থিম সং। উল্লেখ্য ভিডিওটি শ্যুট করেছেন ফারাহ্ খান। সোশ্যাল মিডিয়ায় এড শিরান এই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'দিস ইস দ্য শেপ অফ আস। স্প্রেডিং লাভ টুগেদার...'। একসঙ্গে ভালবাসা ছড়াচ্ছেন তাঁরা আর বলাই বাহুল্য এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ed Sheeran (@teddysphotos)

মজার কমেন্ট ও প্রশংসায় ভরেছে এই পোস্ট। ফারাহ্ খান লেখেন, 'যদি এটা আমার পরিচালনায় শেষ জিনিস হয়, আমি আনন্দে মরতে পারব।' আরমান মালিক লেখেন, 'অবশেষে!' নেটফ্লিক্সের তরফে কমেন্ট করা হয়, 'আমরাও এসে পড়ি? ডাঙ্কি মেরে!'

এদিন একগুচ্ছ ছবি ও ভিডিও পোস্ট করেন শাহরুখ পত্নী গৌরী খানও। একটি ছবিতে দেখা গেল আরিয়ান খানের গারমেন্ট ব্র্যান্ড 'ডিয়াভল এক্স'-এর জ্যাকেট পরে রয়েছেন এড শিরান, পোজ দিয়েছেন গৌরীর সঙ্গে। পরের ভিডিওয় দেখা গেল, গিটার হাতে গান ধরেছেন তিনি। ফারহা খানের সঙ্গেও পোজ দিলেন গৌরী। মাল্টিকালার্ড জ্যাকেট ও রং মিলিয়ে জুতো দেখা গেল শিরানের পরনে। 

আরও পড়ুন: New Movie Update: স্বপ্নের মৃত্যুর সঙ্গে হুবহু মিল বাস্তবের! নয়া সাইকোলজিক্যাল থ্রিলার ছবিতে মৌবনি সরকার

এড শিরানের মুম্বই সফর স্মরণীয় মুহূর্ত দিয়ে পরিপূর্ণ হয়েছে, যা অনুরাগী এবং স্থানীয় সংস্কৃতির সঙ্গে তাঁর গভীর সংযোগের কথা তুলে ধরছে প্রতি পরতে। এই সপ্তাহের শুরুতে, তিনি একটি স্কুলে দিন কাটিয়েছেন, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে গানে গানে আনন্দ ছড়িয়েছেন তারকা শিল্পী। কেবল খান পরিবারের সঙ্গে নয়, তিনি দেখা করেন আয়ুষ্মান খুরানার সঙ্গেও। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pamela Serena: ক্রিকেটারদের থেকে তথ্য পেয়ে করতেন ম্যাচ গড়াপেটা, বিস্ফোরক দাবি নেটপ্রভাবী পামেলা সেরেনার
ক্রিকেটারদের থেকে তথ্য পেয়ে করতেন ম্যাচ গড়াপেটা, বিস্ফোরক দাবি নেটপ্রভাবী পামেলা সেরেনার
Shabana Azmi: অসুস্থ হয়ে গৃহবন্দি, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরে ছাত্রছাত্রীদের কী বার্তা পাঠালেন শাবানা আজমি?
অসুস্থ হয়ে গৃহবন্দি, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরে ছাত্রছাত্রীদের কী বার্তা পাঠালেন শাবানা আজমি?
Sreelekha Mitra: প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি ছড়ানোর অভিযোগ, শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে FIR দায়ের!
প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি ছড়ানোর অভিযোগ, শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে FIR দায়ের!
Rakhi Sawant: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার খবর প্রকাশ্যে আসতেই, রাস্তায় নাচ রাখী সবন্তের! বিলি করলেন উপহার
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার খবর প্রকাশ্যে আসতেই, রাস্তায় নাচ রাখী সবন্তের! বিলি করলেন উপহার

ভিডিও

Cooch Behar News: কোচবিহারে DYFI-র অনুষ্ঠানে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Suvendu Adhikari: ট্রলারডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী | ABP Ananda Live
Sebaashray News: ফলতার সেবাশ্রয় ক্যাম্পে একের পর এক বেনিয়ম! মাটিতে পড়ে চেস্ট এক্স রে-র প্লেট।
Suvendu Adhikari: রামনগরের নিহত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর | ABP Ananda lIve
BJP Goverment: সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর কুরুচিকর পোস্টের অভিযোগ। বারুইপুর থেকে গ্রেফতার ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget