এক্সপ্লোর

Shah Rukh Khan: 'বয়সের সঙ্গে মানানসই হবে...', 'ডাঙ্কি' মুক্তির সঙ্গে সঙ্গেই পরের ছবির বার্তা শাহরুখের

SRK Upcoming Movie: 'ডাঙ্কি'র পর আগামী বছরেই নাকি আরেকটি নতুন ছবির কাজ শুরু করবেন শাহরুখ খান। এক সাক্ষাৎকারে তিনি সেকথা জানান এবং বলেন যে সেই ছবিতে তাঁর মেয়েকেও দেখা যাবে।

মুম্বই: ২২ ডিসেম্বর মুক্তি পেয়েছে শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত ছবি 'ডাঙ্কি'। এই বছর এ নিয়ে শাহরুখের তৃতীয় ছবি। আর ছবি মুক্তির পর থেকেই দেশজুড়ে ফের একবার কিং খান জ্বরে মাতোয়ারা অসংখ্য অনুরাগী। রাজকুমার হিরানির সঙ্গে এই প্রথম কাজ করলেন শাহরুখ। হিরানি আর খানের যুগলবন্দি কেমন জমল, তা দেখতে প্রেক্ষাগৃহে উপচে পড়ছে ভিড়। এই ২০২৩ যেন শাহরুখের কাছে সাফল্যের সময়। পরপর দুটি ছবি বেশ সাফল্য পেয়েছে বক্স অফিসে, আর তৃতীয় হিসেবে 'ডাঙ্কি'র (Dunki) দৌড় এখনও অব্যাহত। এর মাঝেই আগামী ছবির ঘোষণা করলেন শাহরুখ। জানালেন কবে থেকে শুরু হবে সেই ছবির শ্যুটিং!

কী জানালেন শাহরুখ? 

তথ্য বলছে, প্রথমদিনেই  'ডাঙ্কি' ৩০ কোটি আয় করেছে। তবে প্রভাসের 'সালার' ছবির সঙ্গে রীতিমত লড়াই করতে হচ্ছে 'ডাঙ্কি'কে। কারণ প্রথম দিনেই বাম্পার ওপেনিং করেছে সালার। ৯৫ কোটি আয় করেছে প্রথম দিনেই প্রভাসের ছবি। এবার আসা যাক মূল বিষয়ে। দ্বিতীয় দিনে ৪৯.২০ কোটি আয় করেছে শাহরুখের 'ডাঙ্কি।'  এরই মাঝে একটি সাক্ষাৎকারে শাহরুখ (Shah Rukh Khan) জানান আগামী বছর এপ্রিল-মে মাস নাগাদ পরের ছবির শ্যুটিং শুরু করতে চলেছেন তিনি। আর সেই ছবিটি পরিচালনা করছেন সুজয় ঘোষ, ছবিতে তাঁর সঙ্গে নাকি একই ফ্রেমে দেখা যাবে তাঁর মেয়ে সুহানা খানকেও। ইতিমধ্যেই 'আর্চিস' ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করেছেন শাহরুখ-কন্যা সুহানা খান (Suhana Khan)।

কোন চরিত্রে থাকবেন কিং খান?

সাক্ষাৎকারে শাহরুখ আরও জানিয়েছেন যে এবারের ছবিতে তাঁকে বয়সের সঙ্গে মানানসই একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তাঁর অনুরাগীরা আশ্চর্য হবেন এটা শুনে যে 'জওয়ান' চরিত্রের বদলে এবার তিনি অভিনয় করবেন বয়স্ক মানুষের চরিত্রে। অনুরাগীরা কি আর তাঁদের পছন্দের অভিনেতাকে বুড়ো দেখতে পারবেন? তবে এই নতুন ছবিতেও একমেবাদ্বিতীয়ম নায়ক শাহরুখ নিজেই।

প্রসঙ্গত, সাম্প্রতিককালে ভারতীয় ছবির মধ্যে মুক্তির কয়েকদিনের মধ্যেই লাফিয়ে ৫০০ কোটির রেকর্ড জওয়ানের রয়েছে। শাহরুখের এই ছবি ব্যবসায়িক এই গ্রাফ তুলতে  সময় লেগেছিল ১৩ দিন। সেখানে 'গদর ২' (Gadar 2) এই অঙ্ক এনেছিল ২৮ দিনে। তাই প্রত্যেকের ক্ষেত্রে কখনই সময়ের সঙ্গে সমানুপাতিক নয় আয়ের অঙ্কটা।  এদিকে এই মুহূর্তে প্রেক্ষাগৃহে চলছে রণবীরের 'অ্যানিম্যাল' (Animal) ছবিটিও। যেহেতু ডিসেম্বরেই রাজকুমার হিরানির পরিচালনায় মুক্তি পেয়েছে 'ডাঙ্কি।' একইসঙ্গে ২২ তারিখে মুক্তি পেয়েছে প্রভাসের 'সালার' (Salaar)। স্বাভাবিকভাবেই চাপ বেড়েছে প্রত্যেকটা ছবিরই।

আরও পড়ুন: Dunki: বক্সঅফিসে শাহরুখ ঝড়, দ্বিতীয় দিনে কত আয় করল 'ডাঙ্কি' ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget