এক্সপ্লোর

Shah Rukh Khan: একই সিনেমায় অল্লু অর্জুন আর শাহরুখ খান! অ্যাটলির নতুন সিনেমায় নয়া চমক

Allu Arjun: অ্যাটলির সঙ্গে দিব্য সম্পর্ক শাহরুখ খানের। অ্যাটলির ছবিতে অভিনয় ও করেছেন শাহরুখ

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • অ্যাটলির 'রাকা' ছবিতে শাহরুখ খানের ক্যামিও গুজব
  • অল্লু অর্জুন সিনেমার পোস্টার অবশেষে মুক্তি পেয়েছে
  • শাহরুখ খানের 'কিংগ' সিনেমা মুক্তি পাবে ডিসেম্বরে
  • অভিনেতাদের সিনেমা নিয়ে জল্পনা, আনুষ্ঠানিক ঘোষণা বাকি

কলকাতা: অল্লু অর্জুনের (Allu Arjun) জন্মদিনেই মুক্তি পেয়েছিল, তাঁর আগামী সিনেমা 'রাকা'-র পোস্টার। সেখানে অল্লু-র ছবি দেখা না গেলেও, ছবি ছিল একটি পাশবিক থাবার। অ্যাটলির পরিচালনায়, এই ছবিতে প্রথমবার অল্লু অর্জুনের সঙ্গে দেখা যাওয়ার কথা দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-কে। তবে তার পাশাপাশি, আরও এক চমক! শোনা যাচ্ছে, এই সিনেমায় একটি বিশেষ চরিত্রে দেখা যাওয়ার কথা শাহরুখ খান (Shah Rukh Khan)-কে! একটি ক্যামিও চরিত্রে দেখা যাওয়ার কথা শাহরুখকে। তবে কোনও অভিনেতা, অভিনেত্রী বা পরিচালক বা প্রযোজনা সংস্থার তরফ থেকেও এই খবরে সিলমোহর দেওয়া হয়নি।

ফের অ্যাটলির পরিচালনায় শাহরুখ?

অ্যাটলির সঙ্গে দিব্য সম্পর্ক শাহরুখ খানের। অ্যাটলির ছবিতে অভিনয় ও করেছেন শাহরুখ। আর ফের একবার, অ্যাটলির সিনেমায় দেখা যেতে চলেছে শাহরুখ খানকে। শাহরুখ খানের সিনেমা, 'জওয়ান'-এ নাকি ক্যামিও চরিত্রে অভিনয় করার কথা ছিল অল্লু অর্জুনের। তবে সময়ের অভাবে, তা করতে পারেননি অল্লু অর্জুন। আর এবার, উল্টো ঘটনা। এবার অল্লু অর্জুনের ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যাওয়ার কথা শাহরুখকে। প্রসঙ্গত, দীপিকার সঙ্গে এ নিয়ে দ্বিতীয়বার কাজ করতে চলেছেন অ্যাটলি। তাঁর 'জওয়ান' ছবিতেও গুরুত্বপূর্ণ দৃশ্যে অভিনয় করেছিলেন দীপিকা।  'রাকা' সিনেমার ফার্স্ট লুক যখন মুক্তি পেয়েছিল, তখন সেই পোস্টারের প্রশংসা করেছিলেন শাহরুখ খান। 'কিংগ খান'-এর পোস্টে অ্যাটলি লিখেছিলেন, 'লাভ ইউ স্যার, উইল মেক ইউ মোর প্রাউড স্যার'।

শাহরুখ যখন 'কিংগ'

অন্যদিকে, চলতি বছরের শেষেই আসছে, শাহরুখ খানের নতুন সিনেমা, 'কিংগ'। জানুয়ারি মাসেই সোশ্যাল মিডিয়ায় 'কিংগ'-র টিজার প্রকাশ্যে এনেছিলেন তিনি। সেখানে প্রথমেই দেখা গিয়েছিল, শাহরুখ খান একটি পাহাড়ের ওপর দাঁড়িয়ে, নীল জিন্স আর সাদা টি শার্ট পরে দাঁড়িয়ে রয়েছে। কার্যত গর্জনই করছেন তিনি। এরপরেই দেখা যাচ্ছে, একটি কাচের শিলিং ভেঙে মাটিতে লাফিয়ে নামছেন তিনি। এই ছবিতে, শাহরুখ খানকে 'লার্জার দ্যান লাইফ' চরিত্রেই দেখা যাবে। চলতি বছরে বড়পর্দায় আসছেন তিনি। আর এদিন প্রকাশ্যে এল, কবে মুক্তি পাচ্ছে 'কিংগ'। সঙ্গে সঙ্গে প্রকাশ্যে এসেছে, ছবি মুক্তির তারিখ। ২৪ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবিটি। ছবির ঝলক মুক্তি পেতেই প্রশংসার বন্যায় ভেসেছেন শাহরুখ। 

এর আগে, ছবির টিজারেই অ্যাকশন অবতারে ধরা দিয়েছিলেন শাহরুখ, গোটা টিজার জুড়েই অ্যাকশন, রক্ত আর একের পর এক প্রতিপক্ষকে ধরাশায়ী করছেন শাহরুখ। সোশ্যাল মিডিয়ায় শাহরুখ এই টিজার নিজেই শেয়ার করে লিখেছিলেন, 'সমস্ত দেশে বদনাম, কিন্তু গোটা দুনিয়ায় একটাই নাম', 'কিংগ'.. শো টাইম এসে গিয়েছে। সেই সঙ্গে প্রকাশ্যে এসেছে বহু প্রতীক্ষিত এই সিনেমা রিলিজের তারিখ, তাতে অবশ্য অনুরাগীরা একটু হতাশই হয়েছেন। এখনই মুক্তি পাচ্ছে না 'কিং'। শাহরুখের নতুন সিনেমা দেখার জন্য অনুরাগীদের অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন। ২০২৬ সালের ডিসেম্বরে মুক্তি পাবে এই সিনেমা।  রেড চিলিজ এন্টারটেনমেন্ট আর মারফ্লিক্স পিকচার্সের (Red Chillies Entertainment and Marflix Pictures) যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে এই সিনেমা। পরিচালনায় সিদ্ধার্থ আনন্দ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget