এক্সপ্লোর

Shah Rukh- Mamata: 'দ্রুত সুস্থ হয়ে হও সুপারস্টার', শাহরুখের আরোগ্য কামনায় ট্যুইট মমতার

Shah Rukh Khan - Mamata: আজ শাহরুখ খানের করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: করোনা আক্রান্ত বলিউডের বাদশা। সেই খবর এসে পৌঁছল নবান্ন-তে। ট্যুইট করে 'সুপারস্টার'-এর দ্রুত আরোগ্য লাভের প্রার্থনা করলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। 

একের পর এক করোনা আক্রান্ত হচ্ছেন বলিউডের তারকারা। প্রথমে কার্তিক আরিয়ান (Kartik Aryaan)। তারপরে ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। আর এবার করোনায় আক্রান্ত শাহরুখ খান (Shah Rukh Khan)! সোশ্যাল মিডিয়ায় এখনও পর্যন্ত জানান না দিলেও, এখন মন্নতে আইসোলেশনে রয়েছেন শাহরুখ।

ইতিমধ্যে বলিউডে শুরু হয়েছে অন্য জল্পনা। কর্ণের জন্মদিনের পার্টিতে গিয়েই কি একঝাঁক তারকা করোনা সংক্রমিত হলেন? রীতিমতো চর্চা চলছে এই বিষয় নিয়ে। গত ২৫ মে ছিল কর্ণ জোহরের ৫০তম জন্মদিন। জমজমাট পার্টিতে রীতিমতো চাঁদের হাট বসে যশরাজ স্টুডিয়তে। সেখানে হাজির ছিলেন টলিউডের প্রায় সব পরিচিত মুখেরাই। 

আজ শাহরুখ খানের করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লিখেছেন, ', ‘সদ্য জানলাম আমাদের ব্র্য়ান্ড অ্যাম্বাস্যাডর শাহরুখ খান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুপারস্টারের দ্রুত আরোগ্য প্রার্থনা করি। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো শাহরুখ! খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরে এসো!’ 

Just came to know that our Brand Ambassador Shahrukh Khan has been detected covid positive. Pray fastest recovery for the superstar. Get well Shahrukh! Spring back asap!

— Mamata Banerjee (@MamataOfficial) June 5, 2022

">

 

সদ্য মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ানের নতুন ছবি 'ভুলভুলাইয়া ২' (Bhool Bhoolaiyaa 2)। জোরকদমে সেই ছবির প্রচার চালাচ্ছিলেন কার্তিক আরিয়ান। হঠাৎই অসুস্থ হয়ে পড়েন কার্তিক। করোনা রিপোর্ট পজিটিভ আসে তাঁর। গতমাসেই করোনা আক্রান্ত হয়েছিলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। আপাতত সুস্থ তিনি। 

ইতিমধ্যেই চারটে বছর ইতিমধ্যেই কেটে গিয়েছে। পর্দায় দেখা পাওয়া যায়নি শাহরুখ খানের। কিন্তু কিং খান যে 'বাদশা'র মতোই কামব্যাক করবেন, তা বলাই বাহুল্য। তাই তো একসঙ্গে একাধিক ছবি আসতে চলেছে তাঁর। গত বছর তিনি শুরু করেছেন 'পাঠান' ছবির। যাতে তাঁকে দেখা যাবে দীপিকা পাড়ুকোনের বিপরীতে। আবার শাহরুখ খানকে ক্যামিও চরিত্রে দেখা যাবে সলমন খানের 'সুলতান' ছবিতে। এর পাশাপাশি কয়েকদিন আগেই পরিচালক রাজকুমার হিরানি ঘোষণা করেন যে, বলিউডের বাদশার সঙ্গে তাঁর আগামী ছবি 'ডাঙ্কি' আসছে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, এই ছবিগুলির সঙ্গে তাঁকে দেখা যাবে অ্যাটলির পরবর্তী ছবিতেও। ইতিমধ্যেই 'জওয়ান' ছবির কথাও ঘোষণা করেছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget