এক্সপ্লোর

Shahrukh Khan Injured Returns : অস্ত্রোপচারের পর ভোরে মুম্বই ফিরলেন শাহরুখ, এখন কেমন আছেন?

চোখে গগলস। ছাই-নীল হুডি পরে King Khan এয়ারপোর্টে নামতেই চারিদিকে রব উঠল - খান সাহাব, খান সাহাব .... 

মুম্বই: লস অ্যাঞ্জেলসে শুটিং করার সময় মঙ্গলবার চোট পেয়েছিলেন শাহরুখ শাহরুখ খান (Shah Rukh Khan) । করছিলেন এক অ্যাকশন দৃশ্যের শুটিং। কিং খানের নাকে করতে হয় অস্ত্রোপচারও। ফাঁড়া কাটিয়ে অবশেষে দেশে ফিরলেন তিনি। মন্নতে, অর্থাৎ নিজের বাড়িতে রয়েছেন বিশ্রামে। ভোরে মুম্বই এয়ারপোর্টে নামতেই তাঁকে ঘিরে উৎসুকদের ভিড়। 

চোখে গগলস। ছাই-নীল হুডি পরে King Khan এয়ারপোর্টে নামতেই চারিদিকে রব উঠল - খান সাহাব, খান সাহাব .... 

যদিও তখন কারও সঙ্গেই কথা বলেননি তিনি। আমেরিকায় লস অ্যাঞ্জেলেসে শুটিং করতে গিয়ে অঘটন ঘটে সেটে।  আঘাত পান শাহরুখ। শুরু হয় নাক দিয়ে গলগল করে রক্তপাত। সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।

এখন কেমন আছেন শাহরুখ

হাসপাতালে একটি ছোট অস্ত্রোপচারও হয় তাঁর। জানা গিয়েছে, তিনি এখন সম্পূর্ণ ফিট ! নাকে কোনও ক্ষতও চোখ পড়েনি। আন্দাজ করা হচ্ছে, তিনি ভালই আছেন। 

ভোর সাড়ে চারটেয় এক ছবিশিকারীর অ্যাকাউন্ট থেকে  শাহরুখ খানের মুম্বই বিমানবন্দরে নামার ছবি পোস্ট করা হয়।  সঙ্গে ছিলেন তাঁর সফর সঙ্গীরা। শাহরুখ পরেছিলেন একটি ছাই-নীল সোয়েটশার্ট, নীল ডেনিম , মাথায় একটি কালো টুপি, চোখে গগলস। তাঁর নাকে কোনো ব্যান্ডেজ দেখা যায়নি ।        

বিমানবন্দরের পার্কিং এরিয়ায় সঙ্গে দেখা গেল  স্ত্রী গৌরি ও ছোট ছেলে আব্রামকেও ( Gauri Khan and their son AbRam)।   গৌরী পরেছিলেন একটি স্টাইলিশ মিডি ও  ব্লেজার ! প্রত্যক্ষদর্শীরা মনে করছেন, তাঁদের সকলকে বেশ চিন্তামুক্তই লাগছিল।

এই ছবি সামনে আসার পরই ভক্তমহলে হইচি পড়ে যায়। সকলে তাঁর সুস্বাস্থ্য কামনা করতে থাকেন। অনুরাগীরা আশ্বস্তও হন তাঁকে ব্যান্ডেজ ছাড়া অবস্থায় দেখে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani) 

 

শাহরুখের দেশে ফেরার ভিডিওতে উপচে পড়ছে ভক্তদের শুভেচ্ছা। অনেক ভক্ত স্বস্তির নিঃশ্বাস ফেলে তাঁর সুস্থতা কামনা করেছেন। একজন ভক্ত লিখেছেন, "আল্লাহকে ধন্যবাদ তিনি এখন ভাল আছেন আমি ভালো ঘুমাতে পারছি।" আরেকজন জিজ্ঞেস করল, "তিনি ঠিক আছেন?" আরও একজন ভক্ত লিখেছেন, "আল্লাহকে ধন্যবাদ তিনি ভাল এবং সুস্থ আছেন।" কেউ আবার লিখেছেন, তাঁর নাকে চোট লেগেছে এবং তাতে অস্ত্রোপচার হয়েছে? অস্ত্রোপচার হলে নাকে ব্যান্ডেজ কোথায়? শাহরুখ নিজে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি।

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget