এক্সপ্লোর

Shehnaaz Gill Emotional Post: সিদ্ধার্থ শুক্লর প্রয়াণের পর ভালোবাসা নিয়ে মুখ খুললেন শেহনাজ গিল

দিলজিৎ দোসাঞ্জ, সোনম বাজওয়ার সঙ্গে 'হসলা রাখ' ছবির প্রোমোশনে শেহনাজ গিলকে দেখে খুশি হয়েছেন তাঁর অনুরাগীরা।

মুম্বই : টেলিভিশনের জনপ্রিয় তারকা সিদ্ধার্থ শুক্লর (Sidharth Shukla) অকাল প্রয়াণে মারাত্মকভাবে ভেঙে পড়েছিলেন বান্ধবী শেহনাজ গিল (Shehnaaz Gill)। সোশ্যাল মিডিয়া এবং জনসমক্ষ থেকে কিছুটা বিরতি নেন তিনি। তবে, সম্প্রতি তাঁর নতুন ছবি 'হসলা রাখ'-র প্রোমোশনে দেখা গিয়েছে অভিনেত্রীকে। দিলজিৎ দোসাঞ্জ, সোনম বাজওয়ার সঙ্গে 'হসলা রাখ' ছবির প্রোমোশনে শেহনাজ গিলকে দেখে খুশি হয়েছেন তাঁর অনুরাগীরা। তিনি যে বেদনা কাটিয়ে ফের কাজে ফিরেছেন, তা দেখে খুশি হয়ে কমেন্ট করেছেন শেহনাজ গিলের অনুরাগীরা। সম্প্রতি নতুন ছবির প্রোমোশনে এসেই ছবিতে তাঁর চরিত্র এবং ভালোবাসা নিয়ে অনেক কথা বললেন তিনি।

আরও পড়ুন - Bolllywood News: ছোট্ট ভাই জেহ আসার পর কী পরিবর্তন হয়েছে তৈমুরের? জানালেন সেফ আলি খান

সিদ্ধার্থ শুক্লর অকালে চলে যাওয়া তাঁকে বেদনায় কাতর করে দিয়েছে। মন থেকে ভেঙে পড়েছিলেন শেহনাজ গিল। কিন্তু সময় তো আর থেমে থাকে না। দুঃখকে সঙ্গী করেই জীবনে এগিয়ে যেতে হয়। তাই প্রিয় সিডকে মনে রেখেই ফের কাজে ফিরেছেন শেহনাজ গিল। নতুন ছবি 'হসলা রাখ'-এ দুই অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ এবং সোনম বাজওয়ার সঙ্গে প্রোমোশনেও দেখা গেল তাঁকে। 'হসলা রাখ' ছবিতে তাঁর চরিত্র এবং ভালোবাসা প্রসঙ্গে বললেন, 'যখন আমরা কাউকে ভালোবাসি, তখন তাঁর সঙ্গে সম্পর্কের গভীরতা তৈরি হয়। সম্পর্কে থাকলে মনের বন্ধনও তৈরি হয়। ভালোবাসা এমনই। মায়ের ভালোবাসা কেমন, তা একমাত্র মা-ই সবথেকে ভালো বলতে পারে। আর আমি মায়ের ভালোবাসা কেমন হয় তা অনুভব করতে পারি। কারণ, আমার মা আমাকে তেমনই ভালোবাসেন।'

আরও পড়ুন - Durga Puja 2021: পেশাদার ঢাকিদের মতো ঢাক বাজাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেখুন ভিডিও

গত ২ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকগমন করেন 'বিগ বস' জয়ী সিদ্ধার্থ শুক্ল। 'বিগ বস'-র ঘর থেকে শুরু করে তারপর সিদ্ধার্থ শুক্লর সঙ্গে শেহনাজ গিলের সম্পর্ক এতটাই গভীর হয়ে ওঠে যে, অনুরাগীরাও তাঁদেরকে একসঙ্গে 'সিডনাজ' বলে ডাকতেন। তাঁদের ডেটিং করার গুঞ্জনও শোনা গিয়েছিল। এমনকি শোনা গিয়েছিল যে, তাঁরা নাকি খুব শীঘ্রই বিয়ে করতে চলেছিলেন। যদিও শেহনাজ গিল কিংবা সিদ্ধার্থ শুক্ল কারও পক্ষ থেকেই সম্পর্ক নিয়ে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget