এক্সপ্লোর

Durga Puja 2021: পেশাদার ঢাকিদের মতো ঢাক বাজাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেখুন ভিডিও

পেশাদার ঢাকিরা যেমন ঢাক বাজান, একেবারে হুবহু তেমনই ঢাক বাজিয়ে সবাইকে চমকে দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর প্রিয় অভিনেতার এমন প্রতিভা দেখে প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা।

কলকাতা : আসছি আসছি করে এসে গিয়েছে বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja 2021)। মহালয়া চলে গেলেই চোখের নিমেষে চলে আসে দুর্গাপুজো। আর পাঁচটা দিন দেখতে দেখতে কীভাবে যেন কেটে যায়, তার টেরই পাওয়া যায় না। ইতিমধ্যেই কেটে গিয়েছে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী। আজ মহা নবমী। আর নবমীর সকালটা অনুরাগীদের আরও এনার্জিতে পরিপূর্ণ করে দিলেন বাংলা ছবির সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee)। নবমীর সকালে পুজো মণ্ডপে ঢাক বাজালেন অভিনেতা। যা দেখে চমকে যেতে হয় বৈকি। পেশাদার ঢাকিরা যেমন ঢাক বাজান, একেবারে হুবহু তেমনই ঢাক বাজিয়ে সবাইকে চমকে দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর প্রিয় অভিনেতার এমন প্রতিভা দেখে প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা।

আরও পড়ুন - মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনিও, আরিয়ান খানের গ্রেফতারিতে ইঙ্গিতপূর্ণ পোস্ট রিয়া চক্রবর্তীর

বাংলা ছবির দুনিয়ায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেই যেন ইন্ডাস্ট্রি। এমনটাই মনে করেন তাবড় অভিনেতা অভিনেত্রী থেকে বাংলা ছবির দর্শকরা। তিনি পর্দায় থাকলে আর কিছু দরকার নেই। একার কাঁধে দায়িত্ব নিয়েই দীর্ঘদিন বাংলা ছবিকে টেনে নিয়ে গিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাংলা তো বটেই, সারা দুনিয়া জুড়ে ছড়িয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। একই অঙ্গে কত প্রতিভা রয়েছে অভিনেতার। অভিনেতা হিসেবেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বেশিরভাগ দর্শকরা চিনে থাকলেও, তাঁর প্রতিভার শেষ নেই। তিনি যেমন নাচে পটু, তেমনই গানেও দক্ষ। বেশ কিছু ছবিতে তাঁর গলায় গান আমরা শুনে ফেলেছি ইতিমধ্যেই। তবে, এবারের দুর্গাপুজোয় তিনি দিলেন বড় চমক।

আরও পড়ুন - কী থাকে হেমা মালিনির হাত ব্যাগে? ফাঁস হল গোপন তথ্য

করোনা পরিস্থিতির জেরে বিপর্যস্ত জনজীবন। গত প্রায় দু বছর ধরে করোনা অতিমারির হানায় বিধ্বস্ত আমরা। তারই মধ্যে এসে পড়েছে দুর্গাপুজো। আর সংক্রমণ এড়িয়ে সমস্ত কোভিড বিধি পালন করেই শ্রেষ্ট উৎসবে মেতে উঠেছেন তারকারা। নবমীর সকালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা গেল ঢাক বাজাতে। তিনি যে এত ভালো ঢাক বাজাতে পারেন, তা আগে জানা ছিল না অনুরাগীদের। তাই প্রিয় অভিনেতাকে এমন পেশাদার ঢাকিদের মতো ঢাক বাজাতে দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা। কেউ লিখেছেন, 'অসাধারণ'। আবার কেউ লিখেছেন, 'দিন দিন আপনি আরও হ্যান্ডসাম হয়ে উঠছেন।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget