এক্সপ্লোর

Shiboprosad Mukherjee: অস্কারজয়ীদের শুভেচ্ছা শিবপ্রসাদের, গুণীত মোঙ্গাকে নিয়ে বিশেষ পোস্ট

Shiboprosad Mukherjee: ভারতের অস্কার জয়ে অন্য়ান্য়দের মতই উচ্ছ্বসিত পরিচালক ও অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্য়ায়। ফেসবুকে কী লিখলেন তিনি?

কলকাতা: সোমবার ছিল ভারতের গর্বের দিন, উদযাপনের দিন। দেশের মুকুটে জুড়েছিল অস্কারের জোড়া পালক। প্রথমত, 'আর আর আর' (RRR) ছবির হাত ধরে ফের বিশ্বের দরবারে গর্বিত হল ভারত (Proud India)। 'গোল্ডেন গ্লোব' (Golden Globe Awards) পাওয়ার পর এবার '৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস'-এর (95th Academy Awards) মঞ্চে 'বেস্ট অরিজিন্যাল সং' (Best Original Song) বিভাগে সেরার শিরোপা পেল 'নাটু নাটু' (Naatu Naatu)। দ্বিতীয়ত,সেরা ডক্যুমেন্টরি শর্ট ফিল্ম (Best Documentary Short Film) বিভাগে সেরার শিরোপা জিতল তামিল ছবি 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' (The Elephant Whisperers)। 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'-এর পরিচালক কার্তিকি গঞ্জালভেস (Kartiki Gonsalves)। ডক্যুমেন্টরি শর্ট ফিল্মটির প্রযোজনা করেছেন গুণীত মোঙ্গা (Guneet Monga)। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে গরবের আলোয় ভারতের 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'। 

আর এরপরই শুরু হয় প্রশংসার বন্য়া। এবার পরিচালক ও অভিনেতা  শিবপ্রসাদ মুখোপাধ্য়ায় ফেসবুকে  এই দুই ছবিকে উদ্দেশ্য করে শুভেচ্ছা বার্তা পোস্ট করেন । কী লেখেন তিনি?

শিবপ্রসাদের পোস্ট থেকেই বোঝা যাচ্ছে, 'এলিফ্যান্ট উইসপারার' তথ্য়চিত্রটি তাঁর মনে বিশেষভাবে জায়গা করে নিয়েছে। আর সেই কারণেই তিনি বিশেষ ভাবে উল্লেখ করেছেন, প্রযোজক গুণীত মোঙ্গার কথা। পাশাপাশি, তাঁর কথায়,'গুণীত আরো বড় ভাবে প্রমাণ করলো যে প্রযোজক মানে অর্থ নয়, প্রযোজক মানে স্টুডিও নয়, প্রযোজক মানে বিশালত্ব নয়, প্রযোজক মানে প্রচেষ্টা।'

আরও পড়ুন...

'RRR': 'নাটু নাটু'র অস্কার জয়, রাজামৌলির লস অ্যাঞ্জেলসের বাড়িতে পার্টি টিম 'আর আর আর'-এর

তিনি আরও লেখেন, 'গুণীত আত্মবিশ্বাস বাড়ালো আমাদের মত প্রযোজকদের যারা এককভাবে লড়ে যাচ্ছে। সাবাস গুণীত মোঙ্গা। সাবাস টিম 'আর.আর.আর'।'

অর্থাৎ বোঝাই যাচ্ছে, অস্কারের মঞ্চের ভারতের জয়জয়কারে কতটা উচ্ছ্বসিত পরিচালক-অভিনেতা  শিবপ্রসাদ মুখোপাধ্য়ায়।

প্রসঙ্গত অস্কার জয়ের খুশিতে এস এস রাজামৌলির লস অ্যাঞ্জেলসের বাড়িতে জমিয়ে পার্টি করলেন 'আর আর আর' টিমের প্রত্যেকে। মুখে চওড়া হাসি গৃহকর্তার। রাম চরণের স্ত্রী উপাসনা তাঁর সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি ও ভিডিও পোস্ট করেন। স্বভাবতই তাঁর পোস্ট করা ছবি দেখে উচ্ছ্বসিত অনুরাগীরাও। একটি ভিডিওয় দেখা গেল এম এম কীরাবাণী পিয়ানো বাজাচ্ছেন এবং উপস্থিত সকলেই সেই সুরে গলা মিলিয়েছেন। 

একাধিক ভিডিও ক্লিপে দেখা গেল 'আর আর আর' ছবির একাধিক কলাকুশলী অস্কারের ট্রফি হাতে পোজ দিয়েছেন। রামচ চরণকেও দেখা গেল একটি ছবিতে। 

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget