এক্সপ্লোর

Shiboproshad Mukherjee: প্রথমবার থ্রিলার ঘরানায় কাজ, খাগড়াগড় বিস্ফোরণ নিয়ে ছবি করার পরিকল্পনা ৯ বছর আগের: শিবপ্রসাদ

Shiboproshad Mukherjee on Roktobij: শিবপ্রসাদ বলছেন, এই ছবির প্রেক্ষাপট দুর্গাপুজোর সময়। আর তাই ছবি মুক্তির জন্য দুর্গাপুজোকেই বেছে নিয়েছেন পরিচালকদ্বয়।

কলকাতা: খাগড়াগড় বিস্ফোরণের স্মৃতি বড়পর্দায়। এই প্রথম রহস্য গল্প শোনানোর জন্য তৈরি হচ্ছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)। ইতিমধ্যেই মুক্তি পেয়েছেন ছবির নাম ও সম্পূর্ণ কাস্টিংয়ের তালিকা। কিন্তু ঠিক কেন এই ছবিকে সিনেমার বিষয়বস্তু হিসেবে বেছে নিয়েছিলেন পরিচালক জুটি? 

এবিপি লাইভকে পরিচালক শিবপ্রসাদ বলছেন, 'সালটা ২০১৪। ২রা অক্টোবর, দুর্গা অষ্টমীর দিন। খাগড়াগড়ের একটা ২ তলা বাড়িতে একটা বিস্ফোরণ ঘটে। সেই বাড়িতে যাঁরা থাকেন, তাঁদেরও রোজ মানুষ দেখতেন। লোকালয়ের মধ্যে সাধারণ একটা বাড়ি, মানুষের সন্দেহ হওয়ার কোনও কারণই ছিল না। সবাই জানতেন সেই বাড়িতে বাজিই বানানো হত। ফলে সবাই ভেবেছিলেন, সেই বাজিরই বিস্ফোরণ। পরবর্তীকালে পুলিশ ও এনআইয়ে টিম তদন্তে নেমে ওই বাড়ির মধ্যে থেকে বিভিন্ন বিস্ফোরণের সরঞ্জাম, বোমা তৈরি করার জিনিস খুঁজে পায়। আইইডি বানানোর কারখানা ছিল এটা। খাগড়াগড় বিস্ফোরণ নাড়িয়ে দিয়েছিল গোটা পশ্চিমবঙ্গকে। কেন বোমা তৈরি হত, কোথায় পাঠানো হত সেই বোমা... অনেক প্রশ্ন। খবরের কাগজে সেসময়ে ভরা থাকত বিস্ফোরণের খবর। এসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনেক থিয়োরি তৈরি হয়েছিল। একই একটি থিয়োরি সেসময়ে পড়েই মনে ধরেছিল আমাদের। মনে হয়েছিল এটা দিয়ে একটা সিনেমা তৈরি হতে পারে। ২০১৪ সালের সেই পরিকল্পনা রূপায়িত করতে পারছি ২০২৩ সালে এসে। আর হ্যাঁ, এই প্রথম আমরা থ্রিলার ঘরানায় পা রাখছি।'

আগেই জানা গিয়েছিল, উইন্ডোজ (Windows)-এর নতুন ছবির মুখ্যচরিত্রে দেখা যাবে মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) ও আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)-কে। জানা গিয়েছিল ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee) ও অনুসূয়া মজুমদারের (Anushua Majumdar)-এর নামও। তবে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির নাম ও বাকি অভিনেতা অভিনেত্রীদের তালিকা। ছবির নাম রক্তবীজ (Roktobij)। আবির, মিমি, ভিক্টর ও অনুসূয়া ছাড়াও এই ছবিতে দেখা যাবে কাঞ্চন মল্লিক (Kanchan Mallick), সত্যম ভট্টাচার্য্য (Satyam Bhattacharyya), অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharyya) ও দেবাশীষ মণ্ডল (Debashish Mondal)-কে। যে পোস্টার মুক্তি পেয়েছে, সেখানে দেখা গিয়েছে একটি জবা ফুলের ছবি। তাতে আগুন জ্বলছে। আগেই জানা গিয়েছিল, এই ছবি থ্রিলার ঘরানার। 

আরও পড়ুন: Ghasjomi: ঝুলিতে ৮৭টি পুরস্কার, 'ঘাসজমি'-র হাত ধরে বড়পর্দায় পা 'হরগৌরি পাইস হোটেল'-এর নায়িকার

শিবপ্রসাদ বলছেন, এই ছবির প্রেক্ষাপট দুর্গাপুজোর সময়। আর তাই ছবি মুক্তির জন্য দুর্গাপুজোকেই বেছে নিয়েছেন পরিচালকদ্বয়। বোমা তৈরির গল্পের নাম 'রক্তবীজ' বেশ যুক্তিযুক্তই। এই ছবি নিয়ে প্রত্যাশা রয়েছে অনুরাগীদের। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Windows Production (@windowsproduction)

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget