এক্সপ্লোর

Kapil Sharma: ৪ মাসে ৩ বার, ফের গুলি চলল কপিল শর্মার ক্যাফেতে! দায় নিল লরেন্স বিষ্ণোই গ্যাং

Kapil Sharma Cafe: সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে কপিল শর্মার ক্যাফেতে গুলি চলার ঘটনার। সেখানে দেখা যাচ্ছে, একজন সশস্ত্র ব্যক্তি, কপিল শর্মার ক্যাফে লক্ষ করে গুলি চালাচ্ছে

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • কানাডার ক্যাফেতে ফের গুলি, এবার চলল হাফ ডজন গুলি।
  • গ্যাংস্টার গোল্ডি ঢিঁলো ও কুলদীপ সিধু দায় স্বীকার করেছে।
  • লরেন্স বিষ্ণোই গ্যাং সাধারণ মানুষকে ভয় দেখাতে এই কাজ করেছে।
  • আগেও হুমকি ফোন ও হামলার ঘটনা ঘটেছে, তদন্ত চলছে।

কলকাতা: এক নয়, দুই নয়, তিন তিন বার! কমেডিয়ান কপিল শর্মা (Kapil Sharma)-র কানাডার ক্যাফেতে ফের চলল গুলি! গত ৪ মাসে এই নিয়ে ৩ বার গুলি চলল কপিল শর্মার ক্যাফেতে। বুধবার এই ঘটনা ঘটে কপিলের ক্যাফেতে। গ্যাংস্টার গোল্ডি ঢিঁলো আর কুলদীপ সিধু এই ঘটনার দায় স্বীকার করেছে বলে জানা যাচ্ছে। এই দুই ব্যক্তিই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কপিল শর্মার ক্যাফেতে গুলি চলার ঘটনায় দায় স্বীাকার করেছে এই ২ জন।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে কপিল শর্মার ক্যাফেতে গুলি চলার ঘটনার। সেখানে দেখা যাচ্ছে, একজন সশস্ত্র ব্যক্তি, কপিল শর্মার ক্যাফে লক্ষ করে গুলি চালাচ্ছে। জানা যাচ্ছে, কপিল শর্মার ক্যাফে লক্ষ্য করে অন্তত হাফ ডজন গুলি চালানো হয়। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। সোশ্যাল মিডিয়া পোস্টে, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এই ঘটনা সাধারণ মানুষকে ভয় পাওয়ানোর জন্যই তারা ঘটিয়েছে। যাতে সাধারণ মানুষ এই ক্যাফে থেকে দূরে থাকেন, সেই জন্যই তাদের এই প্রচেষ্টা। 

পাশাপাশি, যাঁরা বেআইনি কাজের সঙ্গে যুক্ত, সেই সমস্ত মানুষদেরও সতর্কবার্তা দিয়েছে এই লরেন্স বিষ্ণোই গ্যাং। বলা হয়েছে, যাঁরা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁরাও খুব তাড়াতাড়ি ফল পাবেন এই কাজের সঙ্গে যুক্ত থাকার। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ভাষায়, বুলেট কিন্তু যে কোনও দিক থেকেই আসতে পারে। এর আগে, কপিল শর্মার ক্যাফেতে অগাস্ট মাসের ৮ তারিখে হামলা হয়েছিল। সেই সময়ে, অন্তত ২৫টা গুলি চলেছিল কপিল শর্মার ক্যাফের ওপর। 

এর আগে, সদ্যই একটি হুমকি ফোন পেয়েছিলেন কপিল শর্মা। তাঁর কাছ থেকে ১ কোটি টাকা দাবি করা হয়েছিল। জানা যাচ্ছে, এই ঘটনায় রয়েছে কলকাতা যোগ! জানা যাচ্ছে, গত ২২ সেপ্টেম্বর ও ২৩ সেপ্টেম্বর লাগাতার হুমকি ফোন আসতে থাকে কপিল শর্মার কাছে। গ্যাংস্টার গোল্ডি ব্রারের নাম করে ১ কোটি টাকার দাবি করা হয়। একই নম্বর নয়, একাধিক নম্বর থেকে একই দাবি করে ফোন আসতে থাকে। ঘটনার তদন্তে নেমে কলকাতা থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম, দিলীপ চৌধুরী। জানা যাচ্ছে, আগামী ৩০ তারিখ পর্যন্ত হেফাজতে থাকবে ওই ব্যক্তি। জানা যাচ্ছে IPC-র সেকশন অনুসারে ওই ব্যক্তির নামে মামলা দায়ের হয়েছে। পুলিশ সূত্র থেকে জানানো হচ্ছে, এই ব্যক্তি, দিলীপ চৌধুরীই সরাসরি কপিল শর্মাকে ফোন করেছিলেন। তিনি জানান, যদি ১ কোটি টাকা তাঁকে না দেওয়া হয়, তাহলে বড়সড় ক্ষতি হতে পারে কপিল শর্মার। বারে বারেই নম্বর বদলে কপিলকে ফোন করেছিল এই ব্যক্তি। তবে সে কেন এই পদক্ষেপ নিল, সেই হদিশ এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget