এক্সপ্লোর

Shreyas Talpade: 'মেকি কথা বলার থেকে তো ভাল...', বলিউডের পার্টি প্রসঙ্গে মন্তব্য শ্রেয়স তলপড়ের

Shreyas Talpade on Bollywood Parties: 'এমার্জেন্সি' ছবির প্রচারে ব্যস্ত অভিনেতা। এক সাক্ষাৎকারে সম্প্রতি তাঁকে বলতে শোনা গেল, কেন তিনি বলিউডের পার্টি এড়িয়ে চলেন। কী বললেন অভিনেতা?

নয়াদিল্লি: মুক্তির অপেক্ষায় কঙ্গনা রানাউত (Kangana Ranaut) পরিচালিত, প্রযোজিত ও অভিনীত 'এমার্জেন্সি' (Emergency)। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্রেয়স তলপড়ে (Shreyas Talpade)। দেশের এক বিশেষ রাজনৈতিক অধ্যায়ের প্রেক্ষিতে তৈরি এই ছবির প্রচারে ব্যস্ত অভিনেতা। এক সাক্ষাৎকারে সম্প্রতি তাঁকে বলতে শোনা গেল, কেন তিনি বলিউডের পার্টি (Bollywood Parties) এড়িয়ে চলেন। কী বললেন অভিনেতা?

বলিউডের একাধিক পার্টি প্রসঙ্গে কী মন্তব্য শ্রেয়স তলপড়ের?

সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলিউড পার্টিতে যাওয়া নিয়ে শ্রেয়স তলপড়ে বলেন, 'ওখানে গিয়ে কী কথা বলব? কখনও কখনও এটাও ভাল যে, মেকি কথা বলার থেকে ভাল কথাই না বলা। আমি পরিবারের সঙ্গে বাড়িতে সময় কাটাতে ভালবাসি। এমন নয় যে পার্টিতে উপস্থিত থাকার পরেই আমি কাজ পাব। পার্টিতে খুব বেশি হলে ফালতু কথা বলতে ডাকবে হয়তো।'

ওই সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন কঙ্গনাও। তাঁর পাল্টা জবাব, 'এমন কোনও ব্যাপার নেই। যে কাজটা চাও পাবে না, কিন্তু ফালতু কাজ পাবে।' এদিন 'ইকবাল' অভিনেতা স্পষ্ট করে বলে দেন যে তাঁর একমাত্র লক্ষ্য কাজ করা এবং ভাল কাজ করা এবং তিনি সবসময়েই চেষ্টা করেন যেন তাঁর জন্য অন্য কারও কাজ নষ্ট না হয়। 

কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়, যেখানে দাবি করা হয় যে শ্রেয়স তলপড়ে মৃত। দাবানলের মতো ছড়িয়ে পড়ে সেই পোস্ট। যদিও সেই খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে শ্রেয়স নিজেই জানান যে তিনি জীবন্ত, আনন্দিত ও স্বাস্থ্যবান রয়েছেন। (Bollywood News)

আরও পড়ুন: Arijit Singh on RG Kar Issue: 'ওই বাবা-মায়ের কথা ভেবে বুকটা ফেটে যাচ্ছে', লাইভে এসে অরিজিৎ বললেন, 'আর কবে?'

মৃত্যু গুঞ্জনের প্রতি হতাশা প্রকাশ করে অভিনেতা লিখেছিলেন, 'প্রিয়, আমি নিশ্চিত করতে চাই সকলের কাছে যে আমি জীবিত, আনন্দিত ও স্বাস্থ্যবান আছি। আমি মৃত এই দাবি করে যে ভাইরাল পোস্ট হয়েছে সেই ব্যাপারে আমি অবগত।' তিনি আরও বলেন, 'যদিও আমি বুঝি যে হাস্যরসের নিজস্ব জায়গা আছে, কিন্তু যখন এটির অপব্যবহার করা হয়, তা কারও প্রকৃত ক্ষতির কারণ হতে পারে। কারও মজা হিসেবে যেটা শুরু হয়েছিল, সেটা এখন অযাচিত সমস্যা তৈরি করছে এবং আমাকে নিয়ে যাঁরা চিন্তা করেন বিশেষত আমার পরিবারের আবেগ নিয়ে খেলছে।' ২০২৩ সালে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন শ্রেয়স। অভিনেতা পোস্টে উল্লেখ করেন যে তাঁর মৃত্যুর এই ভুয়ো খবর তাঁর মেয়ের ওপর খারাপ প্রভাব ফেলছে। তিনি পোস্টে লেখেন, 'আমার ছোট্ট মেয়ে, যে রোজ স্কুল যায়, সে আমার স্বাস্থ্য নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন এবং বারবার আমাকে জিজ্ঞেস করে নিশ্চিত হতে চাইছে যে আমি সুস্থ কি না। এই মিথ্যা খবর কেবলমাত্র ওর ভয়কে আরও গভীরে পৌঁছে দিয়েছে, যা ওকে ওর বন্ধুবান্ধব ও শিক্ষক-শিক্ষিকাদের প্রশ্নের জবাবের মুখোমুখি হতে বাধ্য করছে, যা এমন আবেগ জাগিয়ে তুলছে যেগুলো পরিবার হিসেবে আমরা সামাল দেওয়ার চেষ্টায় আছি।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Jeetu-Srijla: প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
Shah Rukh Khan: ১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
Big Boss Bangla: চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget