এক্সপ্লোর

Shruti Das: ৭ মাস কাজ ছিল না স্বর্ণেন্দুর, নিজেকে অপয়া মনে হয়েছিল শ্রুতির!

আগামী কাজের জন্য প্রেমিক স্বর্ণেন্দুকে শুভেচ্ছা জানিয়েছেন শ্রুতি। কেবল পরিচালনা নয়, নতুন ধারাবাহিকের প্রযোজকও স্বর্ণাভ। তবে এই ধারাবাহিকে শ্রুতি অভিনয় করছেন না।

কলকাতা: প্রায় মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট। সঙ্গের সাদা কালো ছবিতেও ঝলমল করছেন এর রঙিন প্রেমিক-প্রেমিকা জুটি। স্বর্ণেন্দু সমাদ্দার ও শ্রুতি দাস। লেখায় ঝরে পড়ছে আবেগ আর শুভেচ্ছা। আগামী কাজের জন্য প্রেমিক স্বর্ণেন্দুকে শুভেচ্ছা জানিয়েছেন শ্রুতি।

গতকাল অর্থাৎ শুক্রবার সোশ্যাল মিডিয়ায় স্বর্ণেন্দুকে নতুন কাজের জন্য শুভেচ্ছা জানিয়েছেন প্রেমিকা শ্রুতি দাস (Shruti Das)। তাঁর লেখায় ফুটে উঠেছে ভালোবাসা আবার স্বর্ণেন্দুর কঠিন সময়ের কথাও। শ্রুতি লিখছেন, 'যে সাত মাস তোমার কাজ ছিল না, টাকার জন্য দিনের পর দিন অপদস্থ হয়েছিলে। খুব কষ্ট থেকে বলেছিলাম আমি অপয়া, তাই তোমার জীবনে এই প্রথম কোথাও পরিচালনায় তোমার নাম যাচ্ছে না। তুমি বলেছিলে তুমি অপয়া না, এভাবেই পাশে থাকো, খুব তাড়াতাড়ি প্রযোজনায় আমার নাম দেখতে পাবে। আজ নাকি প্রমিস ডে? তোমার প্রমিস তুমি রেখেছো, রাখো, রাখবে। আগামীর জন্য় তোমায় শুভেচ্ছা স্বর্ণাভ।' (অপরিবর্তিত)

কেবল পরিচালনা নয়, এই ধারাবাহিকের প্রযোজকও স্বর্ণাভ। তবে এই ধারাবাহিকে শ্রুতি অভিনয় করছেন না। তবে প্রতি পদক্ষেপেই শ্রুতিকে পাশে পেয়েছেন স্বর্ণেন্দু। খারাপ থেকে ভালো, বিভিন্ন সময় স্বর্ণেন্দু পেরিয়ে এসেছেন শ্রুতির হাত ধরেই। 

আরও পড়ুন: Sameera Reddy: কী গোপন পদ্ধতিতে ১১ কেজি ওজন কমালেন সমীরা রেড্ডি?

ফের নাচের মঞ্চের প্রতিযোগী অভিনয়ে! নতুন ধারাবাহিক 'গৌরী এল' (Gouri Alo)-র হাত ধরে অভিনয় জগতে পা রাখতে চলেছেন মোহনা (Mohona)। স্বর্ণেন্দু সমাদ্দারের (Swarnendu Samaddhar) পরিচালনায় আসছে নতুন ধারাবাহিক। মোহনার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে বিশ্বরূপ চট্টোপাধ্যায়কে (Biswarup Chatterjee)। তাঁরা ছাড়াও এই ধারাবাহিকে থাকছেন ছোটপর্দা ও বড়পর্দার এক ঝাঁক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী। 

ইতিমধ্যে জি বাংলার সোশ্যাল মিডিয়ার পাতায় জ্বলজ্বল করছে 'গৌরী এল'-র প্রোমো। সেই থেকেই আঁচ করা যায়, 'ত্রিনয়নী'-র মতো গৌরীও অলৌকিক ক্ষমতাসম্পন্ন। প্রতিষ্ঠিত দেবী ঘোমটা কালীর পুজোর দিন বাড়িতে পা রাখবে গৌরী। প্রথমে বাড়িতে ঢোকার অনুমতি মেলে না তাঁর। কিন্তু গৌরীর কাতর আর্তি, মা তাঁকে ডেকেছেন। গানের সুরে খুলে যায় মন্দিরের দরজা। তাঁর সুরে অবাক হয়ে যায় সবাই। আর নায়কের সঙ্গে মুখোমুখি হতেই সরে যায় ঘোমটা কালীর ঘোমটা। চমকে ওঠে গোটা বাড়ি। নিজের পরিচয় দিয়ে নায়িকা জানান, তিনি গৌরী। 

সেরা শিরোনাম

Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
Shilpa Rao: পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget