এক্সপ্লোর

Sameera Reddy: কী গোপন পদ্ধতিতে ১১ কেজি ওজন কমালেন সমীরা রেড্ডি?

অতিরিক্ত ওজনের কারণে অন্যান্য নানা রোগ দেখা দিতে পারে। তাই অতিরিক্ত ওজন কমিয়ে ফেলা খুবই জরুরি। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সমীরা রেড্ডি তাঁর অতিরিক্ত ওজন কমানোর গল্প প্রকাশ করেছেন।

মুম্বই: রুপোলি পর্দায় এখন খুব বেশি দেখা যায় না বলিউড অভিনেত্রী সমীরা রেড্ডিকে (Sameera Reddy)। বরং, স্বামী ও দুই সন্তানকে নিয়ে জমিয়ে সংসার করছেন তিনি। শেষবার সমীরা রেড্ডিকে পর্দায় দেখা গিয়েছে ২০১৩ সালে একটি কন্নড় ছবিতে। ২০১৩ সালে মুক্তি পাওয়া 'ভারাধনয়ক্য' ছবি দিয়েই কন্নড় ছবিতে আত্মপ্রকাশ হয় তাঁর। এরপর আর পর্দায় দেখা যায়নি সমীরা রেড্ডিকে। রুপোলি পর্দায় দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন অভিনেত্রী। স্বামী, দুই সন্তান আর শাশুড়ি মায়ের সঙ্গে নানা ছবি ও ভিডিও শেয়ার করতে দেখা যায় তাঁকে। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ওজন কমানোর রহস্য ফাঁস করেছেন অভিনেত্রী।

বিশেষজ্ঞরা সবসময়ই জানান যে, অতিরিক্ত ওজন স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয়। অতিরিক্ত ওজন এবং অত্যধিক মেদের কারণে অন্যান্য নানা রোগ দেখা দিতে পারে। তাই অতিরিক্ত ওজন কমিয়ে ফেলা খুবই জরুরি। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সমীরা রেড্ডি তাঁর অতিরিক্ত ওজন কমানোর গল্প প্রকাশ করেছেন।

আরও পড়ুন - Heropanti 2: এই বিশেষ দিনে মুক্তি পাবে টাইগার শ্রফের 'হিরোপন্থী টু'

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে সমীরা রেড্ডি লেখেন, 'এক বছর আগে ফিটনেস নিয়ে সিরিয়াসলি ভাবনা চিন্তা করতে শুরু করি। সেই সময় আমার ওজন ৯২ কেজি ছিল। আজ আমার ওজন ৮১ কেজি। তবে, আমি সবসময়ই বলব, ওজন কমানোর থেকে আমার এনার্জির মাত্রা যে বেড়েছে, তাতে আমি বেশি খুশি। কীভাবে আমার ওজন কমল আর এনার্জি বাড়ল?
১. আমি লক্ষ নির্দিষ্ট করে নিয়েছিলাম যে আমাকে ওজন কমাতে হবে আর দ্রুত সঠিক জায়গায় ফিরতে হবে।
২. রাতে দেরি করে স্ন্যাকস খাওয়ার অভ্যাসের সঙ্গে ইন্টারমিটেন্ট ফাসটিং আমাকে সাহায্য করেছে।
৩. নেতিবাচক চিন্তাভাবনা দূরে রাখতে আমি নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখতাম। এতে আমার মনের পাশাপাশি শরীরও ভালো থাকত।
৪. খেলাধুলোর মধ্যে আমি নিজেকে ফিট রেখেছি আর মজাই পেয়েছি। 
৫. প্রতি সপ্তাহে আমার সঙ্গী আমার উন্নতির দিকে নজর রাখত।
৬. আচমকা ওজন কমানো নয় বরং, লক্ষ নির্দিষ্ট করে নেওয়া দরকার আর সেই মতো বাস্তববাদী হয়ে ওজন কমানো দরকার বলে আমার মনে হয়েছে।
৭. সবশেষে বলব, অলসভাবে জীবন কাটানো বন্ধ করতে হবে। এতে শরীর সুস্থ থাকবে, স্ট্রেটও কমবে।'

এই সমস্ত নিয়ম মেনে চলেই ১১ কেজি ওজন কমিয়ে ফেলেছেন বলিউড অভিনেত্রী সমীরা রেড্ডি। তেতাল্লিশ বছর বয়সী এই অভিনেত্রীকে দেখা গিয়েছে, 'ওয়ান টু থ্রি', 'ডরনা মানা হ্যায়', 'প্ল্যান', 'মুসাফির', 'নো এন্ট্রি', 'রেস', 'ট্যাক্সি নং ৯২১১' এবং আরও বেশ কিছু ছবিতে। 'ম্যায়নে দিল তুঝকো দিয়া' ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয় তাঁর।

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget