এক্সপ্লোর

Siddharth Kiara Reception: দিল্লি থেকে শুরু করে মুম্বই, কোথায় কবে রিসেপশনের আয়োজন করেছেন সিদ্ধার্থ-কিয়ারা?

Sid Kiara Reception: লাল মখমলে সালোয়ার কামিজে সাজলেন কিয়ারা। খোলা চুলের মধ্যে ঝলমলে সিঁদুর। হালকা গয়নার সঙ্গে সোনালি জুতো পরেছিলেন কিয়ারা

নয়াদিল্লি: জয়সলমীর থেকে দিল্লির সফর। নববধূর আগমন হল মলহোত্র পরিবারে। সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra)-র বাড়িতে পা রাখলেন নববধূ কিয়ারা আডবাণী (Kiara Advani)। আর দিল্লিতে এসেই কিয়ারা নিজেকে মুড়ে নিলেন ভালবাসার রঙে। লাল। তার ছোঁয়া লাগল সিদ্ধার্থের পোশাকেও।                                                                                                                         

এদিন লাল মখমলে সালোয়ার কামিজে সাজলেন কিয়ারা। খোলা চুলের মধ্যে ঝলমলে সিঁদুর। হালকা গয়নার সঙ্গে সোনালি জুতো পরেছিলেন কিয়ারা। আর লালের ওপর কাজ করা শেরওয়ানিতে সাজলেন সিদ্ধার্থ। সঙ্গে সাদা পাজামা আর গলায় সূক্ষ কাজ করা কাশ্মীরি শাল। পায়ে নাগরা।                                                                                                                                                   

হাতে হাত রেখে এদিন সংবাদমাধ্যমের সামনে আসেন নবদম্পতি। সাংবাদিকদের লাল বাক্সে বিতরণ করেন মিষ্টিও। আজই সূর্যগড় প্যালেস ছেড়ে দিল্লিতে এলেন সিদ্ধার্থ কিয়ারা। সূত্রের খবর, আগামীকাল দিল্লিতেই থাকবেন 'শেরশাহ' জুটি। ৯ ফেব্রুয়ারি দিল্লিতে বন্ধু ও পরিবারের জন্য একটি রিসেপশনের আয়োজন করা হয়েছে। এর পরের দিন, অর্থাৎ ১০ ফেব্রুয়ারি মায়ানগরীর উদ্দেশে পাড়ি দেবেন নবদম্পতি। এরপর, ১২ তারিখ মুম্বইতে আরও একটি রিসেপশনের আয়োজন করা হয়েছে। সেখানে হাজির থাকবেন বলিউড ইন্ডাস্ট্রির সমস্ত তারকারা।                                                                                                                                                     

আজ সকালে জয়সলমীর বিমানবন্দরে ক্যামেরাবন্দি হয়েছিলেন সিদ্ধার্থ-কিয়ারা। আজ সকালে সিদ্ধার্থ-কিয়ারার যে ছবি ধরা পড়েছিল, তাতেও ছিল রংমিলান্তি। কালো টপ আর কালো প্যান্ট পরেছিলেন কিয়ারা। সঙ্গে গায়ে দিয়ে নিয়েছিলেন একটি সাদা কালো প্রিন্টেড স্টোল। বিয়ের আগে থেকেই একাধিকবার চর্চা হয়েছে তাঁর স্টোল নিয়ে। জয়সলমীর যাওয়ার সময় সাদা পোশাকের সঙ্গে একটি গোলাপি স্টোল নিয়েছিলেন কিয়ারা। 

আরও পড়ুন: Ditipriya Roy: নতুন ওয়েব সিরিজে দিতিপ্রিয়া যেন 'খুকু', ডাকঘর মুক্তি পাবে ২৪ ফেব্রুয়ারি

অন্যদিকে সিদ্ধার্থও পরেছিলেন কালো প্যান্ট ও ব্লেজার। কনস্ট্রাস্ট করে পরেছিলেন সাদা টি শার্টও। নববধূকে ভিড়ের মধ্যে আগলে নিয়েই গাড়িতে ওঠেন সিদ্ধার্থ। তবে তার আগে পাপারাৎজিদের দিকে তাকিয়ে হেসে হাতও নাড়েন। কিয়ারার সিঁথিতে ঝলমল করছে সিঁদুর, তাঁর চোখে ছিল সানগ্লাস। কিয়ারা চিরকালই হালকা সাজতে ভালবাসেন। এদিনও তাঁর মুখে ছিল ন্যুড মেকআপ। আজ বিকেলে কিয়ারার সাজ ঝলমলে হলেও মেকআপ ছিল সাদামাটা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget