এক্সপ্লোর

Sidharth Kiara Marriage: প্রেমপর্বের স্বপ্নিল পরিণতি, প্রকাশ্যে সিড-কিয়ারার বিয়ের প্রথম ভিডিও

Sidharth Malhotra and Kiara Advani: ৭ তারিখ বিয়ে শেষে, ৮ তারিখেই দিল্লিতে পা রাখেন নবদম্পতি। গতকাল রাতে দিল্লিতে বন্ধুবান্ধব ও পরিবারের জন্য একটি রিসেপশনের আয়োজন করা হয়েছিল।

নয়াদিল্লি: একেই তবে বলে স্বপ্নের সাত পাক? গত ৭ ফেব্রুয়ারি জয়সমেরের বিলাসবহুল সূর্যগড় প্যালেসে (Suryagarh Palace) গাঁটছড়া বাঁধেন সিদ্ধার্থ মালহোত্র ও কিয়ারা আডবাণী (Sidharth Malhotra Kiara Advani Wedding)। তিনদিন ব্যাপী বিয়ের অনুষ্ঠানের শেষে সেদিন সন্ধ্যায় প্রকাশ্যে আসে বর ও কনের প্রথম ছবি। এবার তার দিন তিনেক পর দুই তারকা নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বিয়ের মুহূর্তের ভিডিও (Wedding Video)।

সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের ভিডিও

গোলাপী রঙের লেহঙ্গায় অপরূপা কিয়ারা আডবাণী। হবু স্ত্রীয়ের অপেক্ষায় মণ্ডপে বরবেশে সিদ্ধার্থ। মণ্ডপে উঠেই উচ্ছ্বাসের নাচ কনের, বর তখন ঘড়ির দিকে তাকিয়ে দেরি হয়ে যাচ্ছে কিনা সেই চিন্তায়। একে অপরের দিকে এগিয়ে আসতেই দুজনের মুখেই তৃপ্তির হাসি। জড়িয়ে ধরলেন একে অপরকে। এরপর পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে দুই তারকার মাল্যদান, সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসের হাততালি। ঠোঁটে ঠোঁট রাখলেন একে অপরের। সারা জীবন পাশে থাকার অঙ্গীকারের প্রথম ধাপ, একসঙ্গে পথচলা শুরু করলেন সিড-কি। নেপথ্যে বেজে চলেছে তাঁদের একসঙ্গে অভিনীত ছবি 'শেরশাহ'র (Shershah) জনপ্রিয় গান 'রাঞ্ঝা' (Ranjha)। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KIARA (@kiaraaliaadvani)

ভিডিও পোস্ট হতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীদের পাশাপাশি কমেন্টে ভালবাসা জানিয়েছেন ইন্ডাস্ট্রির অনেকেই। অনন্যা পাণ্ডে, নীতি মোহন, কর্ণ জোহর, নেহা ধূপিয়া, মীরা রাজপুত, নীতু কপূর, করিশ্মা কপূর, মণীশ মালহোত্র, সিদ্ধান্ত কপূর, রকুলপ্রীত, জুহি চাওলা প্রমুখ বহু তারকাই শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের। 

আরও পড়ুন: Siddharth Kiara Wedding: হাতের চূড়ায় পোষ্যের মুখ, ওড়নায় বিয়ের তারিখ, কী কী বিশেষত্ব ছিল সিদ্ধার্থ-কিয়ারার সাজে?

প্রসঙ্গত, ৭ তারিখ বিয়ে শেষে, ৮ তারিখেই দিল্লিতে পা রাখেন নবদম্পতি। গতকাল রাতে দিল্লিতে বন্ধুবান্ধব ও পরিবারের জন্য একটি রিসেপশনের আয়োজন করা হয়েছিল। সূত্রের খবর, সেখানে সপরিবারে হাজির ছিলেন বিক্রম বত্রার ভাই বিশাল বত্রা। তবে প্রথমে নাকি তিনি নিজের ব্যস্ত রুটিন থেকে ছুটি নিয়ে এই বিয়েতে আসতে পারবেন কি না বুঝতে পারছিলেন না। কিন্তু তাঁর স্ত্রীই তাঁকে রাজি করান এই বিয়েতে আসার জন্য। পর্দায় সৈনিক বিক্রম বত্রা (Vikram Batra)-র চরিত্রকে ফুটিয়ে তুলেছিলেন সিদ্ধার্থ মালহোত্র। কার্গিল যুদ্ধে বীর যোদ্ধার মতোই লড়াই করে প্রাণ দিয়েছিলেন বিক্রম বত্রা। সেই চরিত্রে অভিনয় করে দর্শকদের মন কেড়েছিলেন সিদ্ধার্থ। আর সেই ছবিতেই সিদ্ধার্থের প্রেমিকা ডিম্পল চিমার ভূমিকায় অভিনয় করেছিলেন কিয়ারা আডবাণী। শোনা যায় সিড কিয়ারার প্রেমের সূত্রপাত 'শেরশাহ' ছবির সেটেই।

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget