এক্সপ্লোর

'Shershah' Reunion: রিসেপশন পার্টিতে বিক্রম বাত্রার পরিবারের সঙ্গে পোজ সিড-কিয়ারার, ছবি ভাইরাল

'Shershah': সোশ্যাল মিডিয়ায় একটি ছবি খুব ঘুরছে। এই বিশেষ রিসেপশন পার্টিতে নবদম্পতির সঙ্গে পোজ দিয়েছেন বিক্রম বাত্রার পরিবার। সিদ্ধার্থ, কিয়ারার সঙ্গে বিক্রম বাত্রার যমজ ভাইকে দেখা যাচ্ছে ছবিতে।

মুম্বই: অবশেষে মিটেছে সিদ্ধার্থ-কিয়ারার (Sidharth Malhotra Kiara Advani Wedding) সপ্তাহব্যাপী বিবাহ অনুষ্ঠান। গতকাল, ১২ ফেব্রুয়ারি, মুম্বইয়ে বিশেষ রিসেপশন পার্টির (Reception Party) আয়োজন করেছিলেন নবদম্পতি। হাজির হয়েছিলেন তাঁদের ইন্ডাস্ট্রির বন্ধুরা। আর সেই অন্দরের ছবি ও ভিডিও এখনও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, সৌজন্য তাঁদের অনুরাগীরা। সেখানেই প্রকাশ্যে এল নবদম্পতির এক বিশেষ ছবি। 

ভাইরাল সিড-কিয়ারার এক বিশেষ ছবি

গত ৭ ফেব্রুয়ারি জয়সলমেরে ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিয়ে সেরেছেন সিদ্ধার্থ মালহোত্র ও কিয়ারা আডবাণী। ১২ ফেব্রুয়ারি হল মুম্বইয়ে অনুষ্ঠান। হাজির হয়েছিলেন বলিউডের তাবড় তারকারা। মুকেশ অম্বানির ছেলে আকাশ অম্বানি থেকে বলিউড ডিভা করিনা কপূর খান, কাজল বা ভিকি কৌশল, অভিষেক বচ্চন, কে আসেননি পার্টিতে। তারকাদের মাঝে হাজির হয়েছিলেন ক্যাপ্টেন বিক্রম বাত্রার পরিবারও (Vikram Batra Family)। 

সোশ্যাল মিডিয়ায় একটি ছবি খুব ঘুরছে। এই বিশেষ রিসেপশন পার্টিতে নবদম্পতির সঙ্গে পোজ দিয়েছেন বিক্রম বাত্রার পরিবার। সিদ্ধার্থ, কিয়ারার সঙ্গে বিক্রম বাত্রার যমজ ভাইকে দেখা যাচ্ছে ছবিতে। 'শেরশাহ' (Shershah) রিইউনিয়নের এই ছবি অনুরাগীদের খানিক আবেগে ভাসিয়েছে বটে। 

প্রসঙ্গত, সিদ্ধার্থ মালহোত্র ও কিয়ারা আডবাণীর একসঙ্গে অভিনীত একমাত্র ছবি 'শেরশাহ'। সেখানে ক্যাপ্টেন বিক্রম বাত্রা ও তাঁর যমজ ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন সিদ্ধার্থ। এই ছবির সেট থেকেই শুরু সিদ্ধার্থ কিয়ারার প্রেম। ফলে সেই পরিবারের প্রতি যে বিশেষ টান থাকবে নবদম্পতির, তা বোঝাই যায়। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

আরও পড়ুন: Janhvi Kapoor: তেলুগু ছবিতে ডেবিউ করতে চলেছেন জাহ্নবী, বিপরীতে কোন দক্ষিণী তারকা?

বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় দুই তারকাই নিজেদের প্রোফাইল পিকচার বদলে ফেলেছেন। বিয়ের সাজে ছবি এখন তাঁদের 'ডিপি' ইনস্টাগ্রামে। অন্যদিকে, ১২ তারিখের অনুষ্ঠানে ঝলমলে কালো ব্লেজারে সেজেছিলেন সিদ্ধার্থ। কিয়ারা পরেছিলেন সাদা ও কালো গাউন, গলায় ভারী গয়না। নজর কাড়ছিলেন নবদম্পতি। ভাইরাল হয়েছে তাঁদের 'কালা চশমা' ও 'বুর্জ খলিফা' গানে নাচও। 

গোলাপী-সাদা পোশাক, মুখে তৃপ্তির হাসি, স্নিগ্ধতা প্রতিটি ছবির ছত্রে ছত্রে। তার মধ্যে প্রথম ছবিতে দেখা যাচ্ছে কিয়ারা ও সিদ্ধার্থ একে অপরের দিতে হাত জোড় করে নমস্কারের ভঙ্গিতে। এই পোজের নাকি বিশেষ অর্থ রয়েছে। কী সেই অর্থ? সম্প্রতি এক বিনোদন সংস্থাকে তারকা জুটির ওয়েডিং কোরিওগ্রাফার বিশাল পাঞ্জাবী জানান, এই পোজ কিয়ারা এবং সিদ্ধার্থের প্রেমের "আত্মা"কে সঠিকভাবে ব্যক্ত করে। 

সেরা শিরোনাম

Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Toxic-Yash: 'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
Rahul-Moumita Controversy: 'একটা প্রায় ডুবে যাওয়া কেরিয়ারকে..', নাম না করে রাহুলের সঙ্গে সম্পর্ক বিতর্কে মৌমিতাকে কটাক্ষ আরেক পরিচালকের
'একটা প্রায় ডুবে যাওয়া কেরিয়ারকে..', নাম না করে রাহুলের সঙ্গে সম্পর্ক বিতর্কে মৌমিতাকে কটাক্ষ আরেক পরিচালকের

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget