এক্সপ্লোর

Sidharth-Kiara: সন্তানকে একেবারে প্রথম থেকে কী কী শেখাবেন? মনের কথা বললেন সিদ্ধার্থ

Sidharth Malhotra and Kiara Advani: সদ্য সিদ্ধার্থ একটি চ্যাট শো-তে এসে বলেন, 'একজন সন্তানকে বড় করে তোলা মা-বাবার অন্যতম গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব'

কলকাতা: পরিবারে নতুন সদস্য আসার অপেক্ষায় দিন গুনছেন তাঁরা। এখন তাঁদের সমস্ত পরিকল্পনা, সমস্ত কাজকর্ম সব সেই আগামীর সন্তানকে ঘিরেই। আর বাবা-মা হয়ে ওঠা মানেই তো জীবনের একটা নতুন অধ্যায়। সেই অধ্যায়ের জন্যই নিজেদের প্রস্তুত করছেন সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)। সদ্য সিদ্ধার্থের মুখে শোনা গেল সেই কথাই। একটি চ্যাট শো -তে এসে সিদ্ধার্থ সন্তানকে বড় করা নিয়ে, তাকে শিক্ষা দেওয়া নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ কথা বলে গেলেন। 

সদ্য সিদ্ধার্থ একটি চ্যাট শো-তে এসে বলেন, 'একজন সন্তানকে বড় করে তোলা মা-বাবার অন্যতম গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একজন শিশুকে সাংস্কৃতিকভাবে আপনি কী কী শেখাচ্ছেন। একজন শিশুকে শেখানো উচিত আশেপাশের মানুষের সঙ্গে সম্পর্ক রাখা কতটা জরুরি ও সমাজে থাকা কতটা জরুরি। শুধু তাই নয়, ছোট থেকেই একজনকে নিজের কাজের দায়িত্ব নিতে শিখতে হবে। বাবা মা যে শিক্ষায় নিজেরা বিশ্বাস করেন, সেই শিক্ষাই তিনি তাঁদের সন্তানকে দিতে পারবেন। একজন ছেলে হয় জন্ম থেকেই, কিন্তু সে একজন প্রকৃত পুরুষ হয়ে ওঠে নিজের স্বভাবে।'

বোঝাই যায়, সিদ্ধার্থ তাঁর সন্তানকে নিয়ে, তাঁকে বড় করা নিয়ে যথেষ্ট চিন্তাভাবনা করছেন। অন্যদিকে, পরিবারকে চিরকালই বেশি গুরুত্ব দেন কিয়ারা আডবাণী। মা হচ্ছেন এই খবর পাওয়ার পরেই কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আপাতত কিয়ারা দুটি ছবির কাজ করছেন। এরপরে তাঁর কথা ছিল 'ডন ২' ছবিটির মুখ্যভূমিকায় অভিনয় করার। তবে সেই প্রোজেক্টটি ছেড়ে দিয়েছেন কিয়ারা। তাঁর বদলে এখন নতুন মুখ খুঁজছেন নির্মাতারা। তবে কিয়ারার কাছে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাঁর সন্তান। 

কিয়ারা এর আগে একটি সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি চান তাঁর সন্তান তাঁর বা সিদ্ধার্থের মতো নয়, যদি সেই সন্তান মেয়ে হয়, তাহলে সে যেন হয় করিনা কপূর খানের মতোই। করিনাকে আদর্শ হিসেবে মনে করেন কিয়ারা। সেই কারণেই কিয়ারা চান, তাঁর সন্তান হলে সে যেন করিনার মতোই বেড়ে ওঠে। এর আগে অবশ্য কিয়ারা জানিয়েছিলেন, ছেলে বা মেয়ে যাই হোক না কেন, তাঁর যেন একটা সুস্থ সন্তান হয়। 

আরও পড়ুন: Amitabh Bachchan: ২৫ বছরের সম্পর্কে ইতি! অমিতাভের জায়গা নিতে চলেছেন এই বলিউড তারকা! শুনলে অবাক হবেন

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে

ভিডিও

Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ
Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget