এক্সপ্লোর

সিদ্ধার্থের অকালমৃত্যু মনে করাল সুশান্তকে, ভাইরাল দুই তারকার ছবি

এক বছরের ব্যবধানে সম্ভাবনাময় অভিনেতাকে অকালে হারাল মায়ানগরী। বৃহস্পতিবার সকালে কুপার হাসপাতাল থেকে আসা দুঃসংবাদ যেন এক মুহুর্তের জন্য মনে করিয়ে দিল ২০২০ সালের ১৪ জুনের কথা

মুম্বই: এক বছরের ব্যবধানে সম্ভাবনাময় অভিনেতাকে অকালে হারাল মায়ানগরী। বৃহস্পতিবার সকালে কুপার হাসপাতাল থেকে আসা দুঃসংবাদ যেন এক মুহুর্তের জন্য মনে করিয়ে দিল ২০২০ সালের ১৪ জুনের কথা। সেদিনও মুম্বইয়ের সকাল হয়েছিল সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুসংবাদে। আর আজ, আরও এক তারকাকে হারাল রুপোলি পর্দা। সিদ্ধার্থ শুক্ল।

বেলা গড়াতেই দুঃসবাদ। মায়ানগরীর যেন অভ্যাসে পরিণত হচ্ছে অকালমৃত্যু। মুম্বইয়ের কুপার হাসপাতালে প্রয়াত ছোটপর্দার সিদ্ধার্থ শুক্ল। ৪০ বছরেই থেমে গেল এক সম্ভাবনাময় অভিনেতার জীবন। হঠাৎ পাওয়া দুঃসংবাদে শোকস্তব্ধ বলিউড থেকে শুরু করে টলিউড। ৪০ বছরেই হৃদরোগ, হার্ট অ্যাটাক! অনেকেই মেনে নিতে পারছেন না, তরতাজা, হাসিমুখের ছেলেটা আর নেই। 

১৪ জুন, ২০২০। ঠিক এক বছর আগে এই দিনেই হঠাৎ একটা খবরে তোলপাড় হয়েছিল সংবাদমাধ্যম। কয়েক মুহূর্তের মধ্যেই মায়ানগরী ছাড়িয়ে দুঃসংবাদ ছড়িয়ে পড়ে গোটা দেশে। বান্দ্রার সুসজ্জিত ফ্ল্যাটের ঘর থেকে তখন দেহ উদ্ধার করতে পুলিশ। গলা গাঢ় হয়ে বসে যাওয়া ফাঁসের দাগ, নিথর সুশান্ত সিং রাজপুতের দেহ। মাত্র ৩৪ বছর বয়সে থেমে গিয়েছিল বলিউডের এক জনপ্রিয়, সম্ভাবনাময় নায়কের জীবন। এক বছর পেরিয়ে এখনও সুশান্তের কথা মনে পড়লে গলা বুজে আসে অনেক অনুরাগীর। 

সুশান্তের মৃত্যুশোক ভুলতে না ভুলতেই আরও এক দুঃসংবাদ। সিদ্ধার্থের পরিবার ও পুলিশের তরফে অবশ্য জানানো হয়েছে, শারিরীক সমস্যার কারণেই মৃত্যু হয়েছে সিদ্ধার্থের। আজ সিদ্ধার্থের মৃত্যুর পর সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে সিদ্ধার্থ ও সুশান্তের একসঙ্গে তোলা পুরনো একটি ছবি। এক ফ্রেমে একে অপরের দিকে তাকিয়ে হাসছেন দুই তারকা। একটি ফ্যানপেজ থেকে পোস্ট করা হয়েছে এই ছবিটি। সেখানে লেখা হয়েছে, 'কিংবদন্তিরা কিছু না বলেই চলে যান।'

কর্ণ জোহরের হাত ধরে বলিউডে পা রাখেন ছোটপর্দার জনপ্রিয় মুখ সিদ্ধার্থ। ২০১৪ সালে ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’ ছবিতে আলিয়া ভট্ট এবং বরুণ ধবনের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। সম্প্রতি ‘ব্রোকেন বাট বিউটিফুল’ ওয়েব সিরিজেও অভিনয় করেছিলেন তিনি। পাশাপাশি 'বিগ বস'ও 'খতরো কি খিলাড়ি'-র সিজন ৭ -এ বিজয়ী হয়েছিলেন সিদ্ধার্থ। 'বালিকা বধূ'-সহ একধিক জনপ্রিয় ধারাবাহিকে দর্শকদের মন কেড়েছিল সিদ্ধার্থের অভিনয়। 

 

[tw]

[/tw]

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget