এক্সপ্লোর

Sikandar Kher Birthday: 'সবসময় স্বীকার করি না, তবে তোমার থেকে অনেক কিছু শিখেছি', ছেলের জন্মদিনে লিখছেন অনুপম

Sikandar Kher Birthday: ছেলের জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় পুরনো দিনের ছবি ভাগ করে নিলেন বাবা অনুপম খের। সেইসঙ্গে ছেলের সঙ্গে বর্তমান সময়ের ছবিও ভাগ করে নিলেন।

মুম্বই: ছেলের জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় পুরনো দিনের ছবি ভাগ করে নিলেন বাবা অনুপম খের। সেইসঙ্গে ছেলের সঙ্গে বর্তমান সময়ের ছবিও ভাগ করে নিলেন। লম্বা ক্যাপশানে লিখছেন, 'ভাগ্যিস আমাদের মধ্যে চিরাচরিত বাবা-ছেলের মতো সম্পর্কের সমীকরণ নয়।'

আজ ছেলে সিকন্দর খেরের জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অনুপম খের। ভাগ করে নিলেন পুরনো একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে, হাসিমুখে বসে রয়েছেন অনুপম খের ও স্ত্রী কিরণ খের। তাঁদের মধ্যে দাঁড়িয়ে কিশোর সিকন্দর। অনুপম লিখছেন, 'শুভ জন্মদিন প্রিয় সিকন্দর। ভগবান তোমাকে সাফল্য, শান্তি, আনন্দ ও সুস্থ, সুন্দর জীবন দিক। ভাগ্যিস আমাদের মধ্যে চিরাচরিত বাবা-ছেলের মতো সম্পর্কের সমীকরণ নয়। এতে আমি খুশি। একজন মানুষ হিসাবে তোমার সঙ্গে বেড়ে ওঠা সবসময় সুখের। আমি এটা সবসময় সবার সামনে হয়ত স্বীকার করি না, কিন্তু আমি তোমার থেকে অনেক কিছু শিখেছি। একজন অভিনেতা হিসাবে তোমার পছন্দ আমায় সবসময় গর্বিত করে। কিন্তু বিয়ে কবে করছো? এই প্রশ্নটা কিন্তু দুলারির (অনুপম খেরের মা) থেকে। তোমায় ভালোবাসি।'

এই পোস্টের উত্তরে সিকন্দর লেখেন, 'অনেক ধন্যবাদ বাবা। তোমায় ভালোবাসি। তুমি আমার জীবনে সবসময় একজন সেরা বাবা ও একজন সেরা বন্ধুর ভূমিকা পালন করেছো। আর জীবনে যে সময় আমার তোমায় সবচেয়ে বেশি প্রয়োজন হয়েছে, তুমি সবসময় সেখানে থেকেছো।'

সম্প্রতি ছেলের সঙ্গে যুগ্ম বিবৃতি দিয়ে স্ত্রী কিরণ খেরের স্বাস্থ্যের কথা জানিয়েছিলেন অনুপম। সেখানে তিনি লেখেন, 'কোনও রকম গুজব ছড়িয়ে সত্যি ঘটনাকে বিকৃত করার আগে আমি আমি আর সিকন্দর একটি খবর জানাতে চাই। কিরণ খেরের মাল্টিপেল মাইলোমা ধরা পড়েছে। এটি এক ধরণের ব্লাড ক্যানসার। আপাতত ওঁর চিকিৎসা চলছে এবং আমাদের বিশ্বাস কিরণ আগের থেকে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। আমাদের ভরসার জায়গা এটাই যে কিরণ যথেষ্ট অভিজ্ঞ চিকিৎসদের অধীনে রয়েছে। ও সবসময়ই একজন যোদ্ধা। ও সবাইকে মন থেকে ভালোবাসে, হয়ত সেইজন্যই ও এত ভালোবাসা পেয়েছে। ওর জন্য় দয়া করে মন থেকে প্রার্থনা করবেন সবাই। ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছে। সবার ভালোবাসা ও প্রার্থনার জন্য ধন্যবাদ।'

 

সেরা শিরোনাম

Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget