এক্সপ্লোর

Kumar Sanu: প্রিয় গায়কের টানে রাজস্থান থেকে ১২০০ কিমি সাইকেল চালিয়ে মুম্বই হাজির কুমার শানুর অনুরাগী

Rakesh Balodiya: রাজস্থানের ঝুনঝুনু থেকে সাইকেল চালিয়ে মুম্বই পৌঁছলেন রাকেশ বলোডিয়া। দেখা করলেন প্রিয় শিল্পী কুমার শানুর সঙ্গে।

মুম্বই: এক সাংঘাতিক কাণ্ড ঘটালেন রাকেশ বলোডিয়া (Rakesh Balodiya), সঙ্গীতশিল্পী কুমার শানুর (Kumar Sanu) অনুরাগী। ১২০০ কিলোমিটারের সোলো সাইকেল রাইড (Solo Cycle Ride) সারলেন, পৌঁছলেন রাজস্থান (Rajasthan) থেকে মুম্বই (Mumbai)। দেখা করলেন তাঁর পছন্দের তারকা গায়কের সঙ্গে। 

১২০০ কিমি সাইকেল চালিয়ে এসে কুমার শানুর সঙ্গে সাক্ষাৎ অনুরাগীর

রাজস্থানের ঝুনঝুনু থেকে সাইকেল চালিয়ে মুম্বই পৌঁছলেন রাকেশ বলোডিয়া। দেখা করলেন প্রিয় শিল্পী কুমার শানুর সঙ্গে। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমার নিজের আবেগ প্রকাশ করার ভাষা নেই। আমি যখন দ্বাদশ শ্রেণিতে পড়ি তখন থেকে কুমার শানুর দান শোনা শুরু করি। ওঁর থেকে অনুপ্রাণিত হয়েই আমার নিজের গান গাওয়ার ধরন পেয়েছি, ওঁর গানের জন্য নিজের শহরে আমি বিপুল ভালবাসা পেয়েছি, নয়তো আমি জানি না আজ আমি কী করতাম। তাই কেবলমাত্র ভালবাসাই আমাকে আজ এখানে নিয়ে এসেছে। আমি যখন এই যাত্রা শুরু করছিলাম তখন আমার পরিবার ও বাকি সকলেই আমার পাশে দাঁড়ান, কারণ আমার শহরে সকলেই জানেন যে শানু দাকে আমি কতটা ভালবাসি।'

রাকেশ মুম্বইয়ে কুমার শানুর বাড়িতে পৌঁছতেই তাঁকে সাদরে আমন্ত্রণ জানান শিল্পী। উষ্ণ অভ্যর্থনা ও আলিঙ্গন করেন কুমার শানু। প্রিয় তারকার জন্য হাতে করে ফুলের তোড়া নিয়ে গিয়েছিলেন রাকেশ। তাঁর এই দুর্দান্ত সফর গোটা দেশজুড়ে মানুষের নজর কেড়েছে, প্রশংসাও পেয়েছে। 

এএনআইকে কুমার শানু বলেন, 'অনুরাগীরা আমাদের এত ভালবাসেন, এত ভাল লাগে। রাকেশ এত দূর থেকে ১২০০ কিমি সাইকেল চালিয়ে শুধুমাত্র আমার সঙ্গে দেখা করতে এসেছে, সেই কারণে তাঁকে জড়িয়ে ধরি আমি, আমাকে আবেগঘন করে দিয়েছে গোটা ঘটনা। প্রথমে, আমি অবাক হয়ে গিয়েছিলাম যে কেউ অত দূর থেকে বাইসাইকেল চালিয়ে আসবে শুনে। তাই পথে কিছু হয়ে না যায় সেই চিন্তায় ছিলাম, এবং আজ ওঁকে দেখে বেশ স্বস্তি পেয়েছি। খুবই ভাল লাগছে।'

আরও পড়ুন: Pushpa 2: হায়দরাবাদে 'পুষ্পা ২' ছবির দীর্ঘ শ্যুটিং শিডিউল শুরু করতে চলেছেন অল্লু অর্জুন

কুমার শানুর গান এখনও ভারতবাসীর মুখে মুখে ফেরে। 'চুরা কে দিল মেরা', 'লড়কি বড়ি অঞ্জানি হ্যায়', 'আপ কা আনা দিল ধড়কানা'র মতো জনপ্রিয় প্রচুর হিন্দি গানের পাশাপাশি, মরাঠি, নেপালি, অসমিয়া, পাঞ্জাবি, ওড়িয়া, ছত্তিসগঢ়ি, উর্দু, পালি, ইংরেজি এবং অবশ্যই বাংলা গান গেয়েছেন কুমার শানু। 

১৯৯১ সাল থেকে ১৯৯৫ পর্যন্ত, কুমার শানু পরপর পাঁচ বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে 'সেরা নেপথ্য গায়ক পুরুষ'-এর তকমা জিতে রেকর্ড সৃষ্টি করেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget