এক্সপ্লোর

Sonu Nigam on Agartala magistrate: 'এত ক্ষমতার অহঙ্কার তো প্রধানমন্ত্রীরও নেই!' ত্রিপুরার ডিএমকে বিঁধলেন সোনু নিগম

একটি বিয়েবাড়ির ভাইরাল ভিডিও। আর সেই নিয়ে তোলপাড় গোটা দেশ! ত্রিপুরার পশ্চিম জেলার জেলাশাসক শৈলেশ কুমার যাদবের বিয়ে বাড়িতে ঢুকে লাঠিচার্জের ভিডিও নিয়ে ইতিমধ্যে কম জলঘোলা হয়নি। বরখাস্ত হতে হয়েছে তাঁকে। এমনকি ক্ষমাও চেয়েছেন ওই জলাশাসক। এবার সেই প্রসঙ্গে সরব হলেন সঙ্গীতশিল্পী সোনু নিগম। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে নিজের মতামত জানালেন তিনি।

মুম্বই: একটি বিয়েবাড়ির ভাইরাল ভিডিও। আর সেই নিয়ে তোলপাড় গোটা দেশ! ত্রিপুরার পশ্চিম জেলার জেলাশাসক শৈলেশ কুমার যাদবের বিয়ে বাড়িতে ঢুকে লাঠিচার্জের ভিডিও নিয়ে ইতিমধ্যে কম জলঘোলা হয়নি। বরখাস্ত হতে হয়েছে তাঁকে। এমনকি ক্ষমাও চেয়েছেন ওই জলাশাসক। এবার সেই প্রসঙ্গে সরব হলেন সঙ্গীতশিল্পী সোনু নিগম। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে নিজের মতামত জানালেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে সোনু বলছেন, 'আমি সাধারণত বিভিন্ন ব্যক্তিগত বিষয় নিয়ে ভিডিও করি। কিন্তু আজ আমি একটু অন্য কথা বলব। আমি আমি ত্রিপুরার ডিএম সাবের একটা ভিডিও দেখলাম। উনি একটি বিয়েবাড়িতে ঢুকে আইন মানার কথা বলছেন। আমি আইনি বিষয়গুলির দিকে যাচ্ছি না। সেই নিয়ে মতবিরোধ রয়েছে। কিন্তু ডিএম সাব, এটা কথা বলার কেমন ধরণ! আমরা কোন দেশে আছি! কোনও মহিলা যখন কথা বলতে যাচ্ছে, তখন তাঁর কথা না শুনেই আপনি বলছেন অ্যারেস্ট হার, অ্যারেস্ট হিম! নিজের ক্ষমতার ওপর এত অহঙ্কার! প্রধানমন্ত্রী মোদিরও তো এত অহঙ্কার নেই। উনিও মানুষের সঙ্গে ভদ্রভাবে কথা বলেন। আপনি কোনও রাজা নয় যে এইভাবে কথা বলবেন। আর ধনী থেকে গরীর, এখন ভারতে সবাই কষ্টে আছেন। কেউ যদি ভুল করে থাকে তাঁকে বোঝান। এটা তো সবার পাশে থাকার সময়। আর আপনি বরের কলার ধরে তাঁকে ধাক্কা দিচ্ছেন! আপনি যে চেয়ারে বসে আছেন সেটা আপনার যোগ্য নয়। আপনি ভুল করেছেন আপনার শাস্তি হবে। আমি আপনার খারাপ চাইব না। কেবল বলব, বিয়ে ভারতে একটা শুভ অনুষ্ঠান। আপনি বিয়েতে এমন স্মৃতি তৈরি করলেন যে ওই পরিবারের সবাই বিয়েবাড়িটা ভুলে যাতে চাইবে। আপনি একজন শিক্ষিত গুণ্ডার মত ব্যবহার করেছেন। যেন বিয়েবাড়িতে ডাকাত পড়েছে। এই ঘটনা যদি আপনার নিজের ছেলের সঙ্গে হত? মানুষ খুব কষ্টে আছে। নিজের ক্ষমতা দিয়ে মানুষের সাহায্য করুন, তাদের মুখে হাসি ফোটান।'

 

যে ভিডিও নিয়ে সরব সঙ্গীতশিল্পী,  ঠিক কি আছে সেই ভিডিওতে? কী হয়েছিল ত্রিপুরার সেই বিয়েবাড়িতে?

ত্রিপুরার পশ্চিম জেলার জেলাশাসক শৈলেশ কুমার যাদব। সোমবার শহরের দুটি বিয়েবাড়িতে পুলিশ-সহ উপস্থিত হন তিনি। মাণিক্য কোট এবং গোলাপ বাগানে অভিযান চালায় পুলিশ। তার নেতৃত্বে ছিলেন ওই জেলাশাসক। ঘটনার ভিডিও দ্রুত ভাইরাল হয়। যেখানে দেখা যায় বিয়ে বাড়িতে ঢুকে লাঠিচার্জ করে পুলিশ। কেন নৈশ কার্ফু না মেনে বিয়েবাড়ি আয়োজন করা হয়েছে? রীতিমতো ধমকান ওই জেলাশাসক। বিয়েবাড়িরই এক সদস্য বোঝানোর চেষ্টা করেন অনুমতিপত্র রয়েছে তাঁদের কাছে। এরপর সংশ্লিষ্ট ব্যক্তি-সহ পুরোহিতকে গ্রেফতারের নির্দেশ দেন ওই জেলাশাসক। শুধু তাই নয়, পশ্চিম আগরতলা থানার ওসি-কে বরখাস্ত করার নির্দেশ দেন জেলাশাসক। 

ভিডিওতে দেখা যায়, বিয়েবাড়িতে উপস্থিত এক মহিলা জেলাশাসককে অনুমতিপত্র দেখাতে এলে তিনি ওই কাগজ ছিড়ে ফেলেন। ওই মহিলা বলেন, স্যর এই অনুমতি পত্রটা দেখুন। সঙ্গে সঙ্গে মহিলার হাত থেকে কাগজ নিয়ে টুকরো টুকরো করে ছিড়ে ফেলেন তিনি। জেলাশাসক বলেন, অনুমতিটা বিয়ের জন্য, কিন্তু রাত ১০টার পর বিয়ের অনুষ্ঠান করার জন্য নয়। অন্য আরেকটি বিয়েবাড়িতে গিয়েও আমন্ত্রিত-সহ বাড়ির লোকজনকে বের করে দেন ওই জেলাশাসক। বিয়েবাড়ির আলো বন্ধ করে দিতেও দেখা যায়। হঠাৎ কেন বিয়েবাড়িতে পুলিশ, তা দেখে হকচকিয়ে যান অনেকেই। শুধু তাই নয়, বিয়েবাড়িতে বরকে ঘাড় ধাক্কাও দেন শৈলেশ কুমার যাদব।

 

আগরতলার জেলাশাসকের অভিযান ঘিরে শুরু হয় বিতর্ক। এত বাড়াবাড়ি কেন? প্রশ্ন তুলে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে চিঠি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের। সমালোচনার মুখে শেষপর্যন্ত ক্ষমা চাইলেন জেলাশাসক শৈলেশ কুমার যাদব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget