এক্সপ্লোর

Soham Chakraborty Exclusive: 'আমার নামে গসিপ, নেতিবাচক প্রচার নেই বলে কখনও কোনও সমস্যা হয়নি'

সোহম টলিউডের ফ্যামিলি ম্যান। ছবি, বিধায়কের দায়িত্বের বাইরে পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন তিনি। কিন্তু এতরকম গসিপের টলিউডে, সোহমকে নিয়ে একটুকুও গসিপ শোনা যায় না কেন?

কলকাতা: গরমের ছুটিতে ছোটদের ছবি। ম্যাজিকের গল্প বলতে হ্যারি পটার হয়ে প্রেক্ষাগৃহে আসছেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। তবে হগওয়ার্টস থেকে নয়, এই হ্যারি এক্কেবারে খাস কলকাতার। ছবির নাম 'কলকাতার হ্যারি' (Kolkatar Harry)। এই ছবির শুধু নায়ক হওয়ার দায়িত্ব সোহমের কাঁধে নেই, সঙ্গে রয়েছে প্রযোজক এবং গায়ক হওয়ার দায়িত্বও। ছবি নিয়ে কথা বলতে গিয়ে এবিপি লাইভের ক্যামেরায় ছবির গল্পেরও বাইরে ধরা দিল সোহমের ব্যক্তিসত্তা।

ক্য়ামেরার বাইরের সোহম

সোহম টলিউডের ফ্যামিলি ম্যান। ছবি, বিধায়কের দায়িত্বের বাইরে পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন তিনি। কিন্তু এতরকম গসিপের টলিউডে, সোহমকে নিয়ে একটুকুও গসিপ শোনা যায় না কেন? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে খানিক হেসে ফেললেন সোহম। তারপর বললেন, 'এটা আমারও প্রশ্ন, কেন নেই। আসলে আমি একটু ঝুটঝামেলা থেকে দূরে থাকতে পছন্দ করি। কাজের বাইরে পরিবারের সঙ্গেই সময় কাটাতে ভালো লাগে। আমি সংবাদমাধ্যমকে বলি, কিছু নেতিবাচক প্রচারের কোনও প্রয়োজন নেই। তাতে প্রচার পেলেও সম্মানটা পাওয়া যায় না। হয়তো আমি একটু পুরনোপন্থী। কিন্তু আমি এমন কাজ করব না, যাতে আমি চলে যাওয়ার পরে মানুষ আমার নামে নিন্দে করে। আমি আমার ছেলেদেরও এটাই শেখাব। এমন কিছু না করার চেষ্টা করব যাতে মানুষের ক্ষতি হয়। আমার নামে গসিপ, নেতিবাচক প্রচার নেই বলে তো কখনও কোনও সমস্যা হয়নি। কাজ করছি, রাজনীতি রয়েছে, পরিবার রয়েছে.. সব মিলিয়ে ভালোই কাটছে।'

আরও পড়ুন: ১৭ তারকার যাদু, ৩য় সপ্তাহেও শহরের বেশ কিছু প্রেক্ষাগৃহে হাউজফুল 'আবার কাঞ্চনজঙ্ঘা'

'কলকাতার হ্যারি' কী ম্যাজিকের গল্প বলবে? সোহম বলছেন, 'কলকাতার হ্যারি অনেকটা লার্জার দ্যান লাইফ। আমরা বাচ্চাদের রুপকথার জগতে নিয়ে গিয়েছি। কোথাও সে আবার কড়া বাস্তবের মুখোমুখি হয়েছে, ধাক্কা খেয়ে পড়েছে। এভাবেই গল্পটা এগিয়েছে। দর্শকদের বলব, পুজোর তো চারটে দিন থাকে। আমরা পরিকল্পনা করি একদিন উত্তর কলকাতার ঠাকুর দেখব, অন্যদিক দক্ষিণ কলকাতা... তেমন করেই আপনারা শুক্রবার 'কলকাতার হ্যারি' দেখুন, শনিবার 'মিনি'। ছবিগুলোও ভাগ করে নিন, অসুবিধা কী!

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget