এক্সপ্লোর

শ্রী শ্রী রবিশঙ্করের সমকামিতা নিয়ে মন্তব্যের বিরোধিতা করে টুইটারে ফুঁসে উঠলেন সোনাম

মুম্বই:  ধর্মগুরু শ্রী শ্রী রবিশঙ্কর প্রসাদ সম্প্রতি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে গিয়ে সমকামিতা নিয়ে তাঁর মতপ্রকাশ করেন। তাঁর কাছে বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া জানতে চান, কোনও ব্যক্তির মধ্যে যদি সমকামিতা বা বহুগামিতার প্রবণতা থাকে, তাহলে তাঁর পরিবারের সদস্য, বন্ধুবান্ধবের তাঁর সঙ্গে কী ধরনের আচরণ করা উচিত?  তিনিও কি ওই পড়ুয়ার সঙ্গে সেই একইধরনের আচরণ করবেন, যেমন তাঁর কাছের মানুষরা তাঁর সঙ্গে করে থাকেন? সেই প্রশ্নের উত্তরে রবিশঙ্কর বলেন, সমকামিতা হচ্ছে একটি ‘প্রবণতা’, যেটা পরবর্তী সময় বদলে যেতে পারে। ধর্মগুরুর কথায়, ওই পড়ুয়ার নিজেকে অসুস্থ মনে করার কোনও কারণ নেই, বা তিনি কোনও গর্হিত কাজ করছেন এমন ভাবারও কোনও প্রয়োজন নেই। কেউ যদি নিজের যৌন চাহিদা সম্পর্কে স্পষ্ট থাকেন, তাহলে তাঁর লজ্জিত হওয়ার কোনও প্রয়োজন নেই। নিজে শক্ত থাকলে, কেউ সমকামী হওয়ার জন্যে কাউকে অপমান করতে পারেন না। কিন্তু কেউ যদি নিজেই গ্লানিতে ভোগেন, তাহলে তাঁকে সবাই ছোট করবেন। রবিশঙ্করের দাবি, তিনি তাঁর জীবনে বহু মানুষকে দেখেছেন, যাঁরা একসময় সমকামী ছিলেন, পরে বহুগামী হয়ে গিয়েছেন। অনেকে আবার সম্পূর্ণ স্ট্রেইট হয়ে গিয়েছেন। আবার অনেকে প্রথম জীবনে স্ট্রেইট হলেও, পরে সমকামী হয়ে গিয়েছেন, এমন নিদর্শনও নাকি বহু আছে, দাবি ধর্মগুরুর। ধর্মগুরুর এই মন্তব্যের পরই কার্যত ফুঁসে ওঠেন অভিনেত্রী সোনাম কপূর। সাধারণত চাঁচাছোলা কথা বলতে অভ্যস্থ সোনাম এবারও তাঁর মতপ্রকাশে কাউকে রেয়াত করেননি। তিনি টুইটে স্পষ্টই দাবি করেছেন, সমকামিতা কোনও প্রবণতা নয়, এটা সম্পূর্ণ একটি স্বাভাবিক যৌন চাহিদা। কাউকে এই কথা বলা যে, পরবর্তী সময় তাঁর যৌন চাহিদা বদলে যেতে পারে, সেটা একেবারেই দায়িত্বজ্ঞানহীন মন্তব্য। এমনকি সমকামিতাকে প্রবণতা হিসেবে বর্ণনা করা ঘুরিয়ে বিষয়টিকে একটি রোগ বলা একই ব্যাপার। তারপর অভিনেত্রী বলেন, হিন্দু ধর্ম এবং তাঁর ঐতিহ্য নিয়ে মতপ্রকাশের আগে, প্রত্যেকেরই উচিত সেটা ভালভাবে জানা, তারপর কথা বলা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget