এক্সপ্লোর

Sonam Wangchuk: জলশূন্য হয়ে যাচ্ছে শরীর, সোনম ওয়াংচুককে হাঁটতেও নিষেধ করলেন চিকিৎসকেরা!

Sonam Wangchuk Health Update: চিকিৎসকেরা জানাচ্ছেন, প্রায় ২০ দিনের অনশনে সোনম ওয়াংচুকের বেশ অনেকটা ওজন ঝরে গিয়েছে

কলকাতা: ধীরে ধীরে শরীরের অবস্থা উদ্বেগজনক হয়ে উঠছে সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk)। ২০ দিনে অনশনে পা রাখতে চলেছেন তিনি। এত দীর্ঘ অনশনের ফলে, তাঁর শরীরে একাধিক সমস্যা শুরু হয়েছে। যথেষ্ট দুর্বল হয়ে পড়েছেন তিনি, শরীরের অন্যান্য প্যারামিটারর্স ও ওঠাপড়া করছে। শরীরের পেশী ভেঙে যাচ্ছে ধীরে ধীরে। তবে ১৮তম দিনে, সোনম ওয়াংচুক বার্তা দিয়েছিলেন, তিনি এতটাও অসুস্থ নন যে, কয়েকটা দিনের মধ্যেই মারা যাবেন। তবে কী বলছেন চিকিৎসকেরা? 

সোনম ওয়াংচুকের শারীরিক পরিস্থিতি কী?

চিকিৎসকেরা জানাচ্ছেন, প্রায় ২০ দিনের অনশনে সোনম ওয়াংচুকের বেশ অনেকটা ওজন ঝরে গিয়েছে। প্রায় ৯ কেজি মতো ওজন ঝরে গিয়েছে তাঁর। শরীরে ডিহাইড্রেশনের একাধিক লক্ষণ দেখা যাচ্ছে। সোনম ওয়াংচুকের রক্তচাপ স্বাভাবিকের থেকে কম। তাঁর রক্তচাপ ১০৮/৬৮, যেখানে সাধারণ মানুষের রক্তচাপ থাকা উচিত, ১২০/৮০। ব্লাড সুগার নেমে গিয়েছে ৮০-তে। তবে এখনও সচেতন রয়েছেন সোনম, কথা বলতে পারছেন স্বাভাবিকভাবে। চিকিৎসকেরা পরামর্শ দিচ্ছেন, এই মুহূর্তে যদি সোনম ওয়াংচুক খাবার খাওয়া না শুরু করেন, তাহলে হাঁটাহাটি একেবারেই বন্ধ করে দিতে হবে তাঁকে। একটু বেশি হাঁটা একেবারেই যাবে না। বদলে হুইলচেয়ার ব্যবহার করতে হবে।'

সোনম ওয়াংচুকের পাশে বলিউডের একাংশ

অন্যদিকে আজ সোশ্যাল মিডিয়ায় কিরণ রাও লিখেছেন, 'আমি সোনম ওয়াংচুক, অভিজিৎ দীপকে ও ককরোচ জনতা পার্টিকে সমর্থন করছি। শুধু ওঁরা নন, এই ভারতের যে কোনও বয়সী মানুষ, যাঁরা আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য লড়াই করছেন, তাঁদের সবার পাশে আমি রয়েছি। সোনমজী-কে আমার সালাম। শুধু উনি নন, নেহা, মণীষ, আমিন... আরও সবাইকে যাঁরা অনশন করছেন, তাঁরা সবাই যেন বিচার পান। আমরা আপনার কাছে চির ঋণী, আপনি আমাদের উদাসীনতা ভেঙে দিয়েছেন। মনে করিয়ে দিয়েছেন, সব মানুষের স্বরই গুরুত্বপূর্ণ। এটা বড় দুঃখের যে, ১৯ দিন কেটে যাওয়ার পরেও প্রায় সবাই নীরব। ক্ষমতায় থাকা মানুষ আর কবে সাধারণ মানুষের কথা শুনবেন? এই নীরবতা বিস্ময়কর, অমানবিক। সরকারের কাছে আবেদন জানাচ্ছি, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসুন। শিক্ষার্থীদের যন্ত্রণাটা বোঝার চেষ্টা করুন। এই অচলাবস্থার অবসান করুন। আমরা দেশের সাধারণ মানুষ, প্রতিবাদ করা, কন্ঠস্বর তোলা তো আমাদের অধিকার।'

 

আরও পড়ুন: Buddhadeb Bhattacharjee: বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে নিরাপত্তারক্ষী ফেরাল বিজেপি সরকার, মীরা ভট্টাচার্য বলছেন, 'আমি গর্বিত যে...'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Advertisement

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget