এক্সপ্লোর

Sondhyatara: ৮ দফা অডিশন দিয়ে তবেই সুযোগ, নায়িকা অন্বেষাকে ভয় পান নায়ক সৌরজিৎ!

Bengali Serial Sondhyatara: এ তো গেল ধারাবাহিকের গল্প। কিন্তু কী চলছে ধারাবাহিক 'সন্ধ্যাতারা'-র শ্যুটিং ফ্লোরে। ধারাবাহিক শুরুর আগে উঁকি মারল এবিপি লাইভ

কলকাতা: এই গল্প কেবলমাত্র একটা ত্রিকোণ প্রেমের গল্প নয়, দুই বোনের সম্পর্কের গল্পও। সংসারে বাবা চলে যাওয়ার পরে সমস্ত দায়িত্ব এসে পড়ে বাড়ির মেজো মেয়ে সন্ধ্যার কাঁধে। ছোট বোন তারাকে ভীষণ ভালবাসে সে। কিন্তু ভাগ্যের ফেরে দুই বোনেরই পছন্দ হয় একজনকে। নায়ক আকাশনীল। ছোটপর্দায় এমনই এক গল্পের প্রেক্ষাপটে নতুন ধারাবাহিক নিয়ে আসছে 'সন্ধ্যাতারা'। 

কিন্তু এ তো গেল ধারাবাহিকের গল্প। কিন্তু কী চলছে ধারাবাহিক 'সন্ধ্যাতারা'-র শ্যুটিং ফ্লোরে। ধারাবাহিক শুরুর আগে উঁকি মারল এবিপি লাইভ। এই ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় প্রথম কাজ করবেন নায়ক সৌরজিৎ বন্দ্যোপাধ্যায় (Sourajeet Banerjee)। কীভাবে এই ধারাবাহিকের জন্য মনোনীত হলেন তিনি? সৌরজিৎ বলছেন, 'প্রথমে প্রযোজনা সংস্থার থেকে ফোন আছে। ৮ দফা অডিশন দিয়ে তবে এই চরিত্রে আমার মনোনয়ন হয়েছে। ভীষণ ভাল লাগছে কাজ করে। আমাদের পরিচালক ভীষণ প্রাণবন্ত, টিমের সবাইও ভীষণ ভাল।'

সৌরজিৎ মেদিনীপুরের ছেলে, কিন্তু পড়াশোনার সূত্রে বেলুড়ে থাকেন তিনি। লিলুয়া ডনবস্কো স্কুলে পড়াশোনা শেষের পরে পড়েছেন আশুতোষ কলেজে। এই ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম আকাশনীল। অভিনেতা বলছেন, 'ধারাবাহিকের চরিত্রের মতো আমিও ভীষণ পরিবারকে নিয়ে থাকতে ভালবাসি। আর যে কোনও মানুষের সাহায্যে এগিয়ে যাওয়া আমার স্বভাব। তবে ধারাবাহিকে চরিত্রের মতো বিবাদে জড়াই না।'

অন্যদিকে এই ধারাবাহিকে, দুই বোন সন্ধ্যা ও তারার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী অন্বেষা হাজরা (Anwesha Hazra) ও অমৃতা দেবনাথ (Amrita Debnath)-কে। আর ধারাবাহিক নিয়ে কথা বলতে গিয়ে নায়কের সম্পর্কে মজার কথা ফাঁস করলেন অভিনেত্রী অন্বেষা! সৌরজিতের সম্পর্কে কথা বলতে গিয়ে অন্বেষা বলেন, 'সৌরজিৎ ভীষণ ভাল কাজ করে, তবে আমার সঙ্গে ওর এই প্রথম কাজ করার অভিজ্ঞতা। সৌরজিৎ আমায় একটু ভয় পায়, যদিও তার কোনও কারণই নেই।' পাশে বসে লাজুক হাসেন সৌরজিৎ। 

নিজের চরিত্র নিয়ে অন্বেষা বলেন, 'এই ধারাবাহিকে সন্ধ্যার চরিত্রটা খুব দায়িত্বশীল। বাবা মারা যাওয়ার পরে সে যেন আগলে রেখেছে গোটা পরিবারকে। আর ছোট বোন তারা তার কাছে সন্তান। পারলে সে তারাকে তুলোয় মুড়ে রাখে।' একই সুর শোনা গেল তারা ওরফে অমৃতার গলায়। বললেন, 'এই ধারাবাহিকে আমরা কেউ শত্রু নই, কেউ ভিলেন নই। ত্রিকোণ প্রেমের গল্প হলেও একে অপরের বিরুদ্ধে বৈরিতার গল্প বলবে না এই ধারাবাহিক।'

আরও পড়ুন: Tips to avoid foodborne risks: খাবারের মান নিয়ে চিন্তা? বিপদ এড়াতে ঘরেই নজর কোন কোন দিকে?

আরও পড়ুন: World Food Safety Day 2023: 'নিরাপদ' খাবারেই লুকিয়ে থাকে স্বাস্থ্য, কেন পালন হয় এই দিনটি?

 

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget