এক্সপ্লোর

সবসময় প্রশংসা নয়, ভুল ধরিয়ে দিয়ে প্রতিযোগীদের শেখানোর চেষ্টা করব: সোনু নিগম

স্টার জলসায় সম্প্রচারিত হবে সুপার সিঙ্গার রিয়্যালিটি শো। সেই শো-তে বিচারকের ভূমিকায় দেখা যাবে সোনু নিগমকে। ছোট্ট প্রতিযোগীদের গানের গুণমাণ বিচার করবেন তিনি।

কলকাতা: বাংলায় আসছেন ১৯৯৩ সাল থেকে। কখনও মিউজিক কনসার্ট, কখনও প্রতিযোগীতামূলক শো, কখনও আবার অতিথি বিচারক হিসাবে। তবে এবারে তাঁর দায়িত্ব অনেকটা বেশি। এবার তিনি কেবল অতিথি নন, একটা গোটা শো-এর বিচারকের গুরুদায়িত্ব তাঁর কাঁধে। স্টার জলসায় সম্প্রচারিত হবে সুপার সিঙ্গার রিয়্যালিটি শো। সেই শো-তে বিচারকের ভূমিকায় দেখা যাবে সোনু নিগমকে। ছোট্ট প্রতিযোগীদের গানের গুণমাণ বিচার করবেন তিনি। কেবল সোনু নিগম নয়, শোয়ে বিচারকের ভূমিকায় থাকবেন কৌশিকী চক্রবর্তী ও কুমার শানু। সঞ্চালকের ভূমিকায় থাকবেন যীশু সেনগুপ্ত।

আজ একটি সাংবাদিক সম্মেলনে সোনু বলেন, ' ১৯৯৩ সাল থেকে বাংলার সঙ্গে আমার যোগাযোগ। বিভিন্নবার, বিভিন্ন কারণে আমি এখানে এসেছি। বাংলায় আমার অনেক বন্ধু রয়েছেন, অনেক অনুরাগীও রয়েছে। এখানকার মানুষদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি আমি। তবে আমার দায়িত্ব এবার অনেক বেশি। সুপার সিঙ্গার প্রতিযোগীতামূলক শো-এর অংশ হিসাবে কাজ করব আমি। আমরা আমাদের আগের প্রজন্ম থেকে গান সম্পর্কে অনেক কিছু শিখেছি। তাঁদের দেখে শিখেছি। আমরা চাই, পরবর্তী প্রজন্মও আমাদের থেকে শিখুক। চিরকালই অনেক প্রতিভাবান সঙ্গীতশিল্পীর জন্ম দিয়েছে বাংলা। তবে হ্যাঁ, আমার একটা অভ্যাস আছে। একটু আবেগতাড়িত হলেই আমি কেঁদে ফেলি। মঞ্চে বসে আমার যেন চোখে জল না আসে।'

প্রতিযোগীতামূলক শো নিয়ে সোনু নিগম বলছেন, 'আমাদের সময় রিয়্যালিটি শো থাকলে হয়ত চলার পথ আরও একটু মসৃণ হত। তবে আমার কোনও আফশোস নেই। ভগবান আমায় পৃথিবীতে পাঠিয়েছিলেন ভারতকে রিয়্যালিটি শো-এর সঙ্গে পরিচিত করাতে। সেটা আমি করেছি। ভারতে প্রথম রিয়্যালিটি শো আয়োজন করেছি আমি। আমার কাজ শেষ। এখানে যোগ দিয়ে সমস্ত প্রতিযোগীর সুরকে বিচার করব। সুর তাল বুঝব। কোনও ধারণা তৈরি করে বিচারকের চেয়ারে বসব না। প্রতিযোগীদের প্রতিভাকে বিচার করব। তবে সবসময় স্তুতি করব না। প্রতিযোগীদের ভুলও ধরিয়ে দেব। নাহলে ওদের অভ্যাস খারাপ হয়ে যাবে।'

বাকি দুই বিচারক সম্পর্কে সোনু বলছেন, 'শানুদার (কুমার শানু) থেকে আমি মাইকে গান গাওয়া শিখেছি। আর কৌশিকি (কৌশিকি চক্রবর্তী) -র বাবার গান শুনে আমি কত রেওয়াজ করছি। ৩জন একসঙ্গে কাজ করব, ভেবেই ভালো লাগছে। অপেক্ষায় রয়েছি।' 

 

সেরা শিরোনাম

Ritwick Chakraborty: টলিউডের ওপর রাজনীতির সরাসরি প্রভাব ছিল, সরকার বদলের পরে সেটা দেখছি না: ঋত্বিক চক্রবর্তী
টলিউডের ওপর রাজনীতির সরাসরি প্রভাব ছিল, সরকার বদলের পরে সেটা দেখছি না: ঋত্বিক চক্রবর্তী
Director Death: প্রথম ছবিতেই পেয়েছিলেন বাণিজ্যিক সাফল্য, হৃদরোগে প্রয়াত জনপ্রিয় পরিচালক
প্রথম ছবিতেই পেয়েছিলেন বাণিজ্যিক সাফল্য, হৃদরোগে প্রয়াত জনপ্রিয় পরিচালক
Kriti Sanon: রাখীর বিজ্ঞাপনে কৃতির খোলামেলা পোশাক নিয়ে বিতর্ক, সমস্ত ভিডিও সরিয়ে নিল সংস্থা
রাখীর বিজ্ঞাপনে কৃতির খোলামেলা পোশাক নিয়ে বিতর্ক, সমস্ত ভিডিও সরিয়ে নিল সংস্থা
Dev-Subhasree: রাত ২টোয় চেয়ে পাঠালেন শুভশ্রীর ফোন নম্বর, 'দেশু7'-এর অভিজ্ঞতার কথা শেয়ার করে দেব বললেন, 'সব শুভ শুভ...'
রাত ২টোয় চেয়ে পাঠালেন শুভশ্রীর ফোন নম্বর, 'দেশু7'-এর অভিজ্ঞতার কথা শেয়ার করে দেব বললেন, 'সব শুভ শুভ...'

ভিডিও

ABVP-TMCP Clash : রাখিবন্ধন ঘিরে বারাসাত বিশ্ববিদ্যালয়ে ABVP-TMCP তুমুল সংঘর্ষ!
ABVP Protest News : যাদবপুরকাণ্ডের প্রতিবাদে আবার পথে নামল ABVP, 8B মোড়ে প্রতিবাদ কর্মসূচি
Howrah Fire: মির্জা গালিব স্ট্রিটের আতঙ্ক ফিরল আন্দুলে, বহুতলে আগুন, একজনের মৃত্যু
BJP News: সুকান্ত মজুমদারকে নিশানা, বিজেপি বিধায়ককে শোকজ
Sandeshkhali Arms Recover: সন্দেশখালিতে তৃণমূল নেতার পুকুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC Supports BJP: তৃণমূল জমানায় সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি, অবশেষে তৃণমূলের সমর্থনে পঞ্চায়েত তৈরি করল শাসকদল
তৃণমূল জমানায় সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি, অবশেষে তৃণমূলের সমর্থনে পঞ্চায়েত তৈরি করল শাসকদল
Nepal Flash Flood: খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
Astro: প্রেম, বিবাহ থেকে কর্মজীবন ও ব্যবসা, জীবনের কোন কোন ক্ষেত্রে উন্নতি ? জানতে পড়ুন আজকের রাশিফল
প্রেম, বিবাহ থেকে কর্মজীবন ও ব্যবসা, জীবনের কোন কোন ক্ষেত্রে উন্নতি ? জানতে পড়ুন আজকের রাশিফল
Water Crisis: ভাত রাঁধতে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন? কমানোর আর্জি, জল বাঁচাতে জোর প্রচার ব্রিটেনে, কী বলছেন বিশেষজ্ঞরা?
ভাত রাঁধতে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন? কমানোর আর্জি, জল বাঁচাতে জোর প্রচার ব্রিটেনে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Highest FD Rates :  এই ৬ ব্যাঙ্ক দিচ্ছে ৮ শতাংশের বেশি সুদ, সর্বোচ্চ কত পাবেন জানেন ?
এই ৬ ব্যাঙ্ক দিচ্ছে ৮ শতাংশের বেশি সুদ, সর্বোচ্চ কত পাবেন জানেন ?
Free Mobile Recharge : রাখিতে এক বছরের ফ্রি মোবাইল রিচার্জ পাবেন মহিলারা ! প্রধানমন্ত্রী মোদি করেছেন এই বড় ঘোষণা ?
রাখিতে এক বছরের ফ্রি মোবাইল রিচার্জ পাবেন মহিলারা ! প্রধানমন্ত্রী মোদি করেছেন এই বড় ঘোষণা ?
Price Hike : হু হু করে দাম বাড়ছে খাদ্যপণ্য সহ সবকিছুর ! বড় সতর্কতা জারি RBI-এর, কেন এই হাল ? কী ঘটতে চলেছে ?
হু হু করে দাম বাড়ছে খাদ্যপণ্য সহ সবকিছুর ! বড় সতর্কতা জারি RBI-এর, কেন এই হাল ? কী ঘটতে চলেছে ?
Education System: সাধারণ BA, BSc, BCom ডিগ্রির দাম নেই, চাকরি পাওয়া মুশকিল, বলছে নীতি আয়োগের রিপোর্ট
সাধারণ BA, BSc, BCom ডিগ্রির দাম নেই, চাকরি পাওয়া মুশকিল, বলছে নীতি আয়োগের রিপোর্ট
Embed widget