এক্সপ্লোর

Sonu Sood Replies Fan: অচেনা মানুষকে ফোন আর সাহায্য করার আগে ২ বার ভাবি না: সোনু সুদ

হাসপাতালে ভর্তি.. অক্সিজেন.. চিকিৎসার খরচ.. খাবার.. সবকিছুরই যেন মুশকিল আসান হয়ে উঠেছেন তিনি। সোনু সুদ। করোনাকালে মানুষের 'মসিহা' তিনি। কিন্তু এত মানুষের এত আর্তি কী করে সামলান তিনি? গোটা দেশের অনুরোধ রাখা কেমন করে সম্ভব হয় তাঁর পক্ষে? সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে নিজের কথাই লিখলেন সোনু সুদ

মুম্বই: হাসপাতালে ভর্তি.. অক্সিজেন.. চিকিৎসার খরচ.. খাবার.. সবকিছুরই যেন মুশকিল আসান হয়ে উঠেছেন তিনি। সোনু সুদ। করোনাকালে মানুষের 'মসিহা' তিনি। কিন্তু এত মানুষের এত আর্তি কী করে সামলান তিনি? গোটা দেশের অনুরোধ রাখা কেমন করে সম্ভব হয় তাঁর পক্ষে? সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে নিজের কথাই লিখলেন সোনু সুদ।

সম্প্রতি সোনুর শেয়ার করা একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি তাঁর বাড়ির দুধওয়ালার। তাঁর অভিযোগ, গোটা দিন তাঁর মোবাইলে ফোন আসছে। প্রত্যেকেই ফোন করে সোনু সুদের খোঁজ চাইছেন। কারও আর্জি হাসপাতালে ভর্তি করানোর। আবার কেই অভিযোগ করছেন, তাঁর বার্তা ঠিকভাবে পৌঁছনো হচ্ছে না সোনু সুদের কাছে। হাসতে হাসতে সোনু সুদ উত্তর দিচ্ছেন, 'মানুষের সেবা তো করতেই হবে। আমার কাছেও তো সারাদিন প্রচুর ফোন আসে। আমি কি সামলাই না!' করুণ স্বরে সেই দুধবিক্রেতার উত্তর, 'আপনার মত ক্ষমতা আর শক্তি আমার নেই। আমি আমার সাধ্য মতো কাজ করি।'

ভিডিওটি শেয়ার করে সোনু লিখেছিলেন, 'এত চাপ আর ও নিতে পারছে না। সবাই আমায় প্রশ্ন করেন, কী করে আমি সবটা সামলাই। একদিন এসে আমার সঙ্গে থাকুন। তাহলেই বুঝতে পারবেন।'

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও শেয়ার করেছেন তিনি। ৪৬ সেকেন্ডের ভিডিও জুড়ে ক্রমাগত আসছে মেসেজ, ফোন। ভিডিওটি শেয়ার করে সোনু লিখেছেন, 'এই গতিতে সাহায্যের আবেদন আসছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি সবাইকে সাহায্য় করার। যদি কারোও সাহায্যের উত্তর না দিতে পারি আমাদের ক্ষমা করবেন।' এর কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ট্যুইট করেছিলেন সোনু সুদ। সেখানে তিনি লিখেছিলেন, রাতে ঘুমাতে পারছেন না তিনি। সারাদিন মানুষের সাহায্যের আর্তি আসছে।

আজ সোনু নিজের ট্যুইটারে লেখেন, 'একজন আমায় প্রশ্ন করেছিলেন, কি করে আমি এত তাড়াতাড়ি সবকিছু ব্যবস্থা করে ফেলি? আমি অচেনা কাউকে ফোন করার আগে ভাবি না, আর অচেনা কাউকে সাহায্য করার আগে ভাবি না।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget