এক্সপ্লোর

Sonu Sood : এই প্রথম কর ফাঁকি দেওয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন সোনু সুদ

' আমি দেশের মানুষের কাজে নিজেকে উত্‌সর্গ করেছি। আমার মন-প্রাণ দিয়ে যথাসাধ্য চেষ্টা মানুষের জন্য কাজ করার।'

মুম্বই : কর ফাঁকি দেওয়ার অভিযোগ নিয়ে এই প্রথম মুখ খুললেন সোনু সুদ ! কয়েকদিন আগে তাঁর বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠে। এমনকী তাঁর বাড়িতে হানাও দেয় আয়কর দফতরের আধিকারিকরা। এবার সেই নিয়ে মুখ খুললেন সোনু ( Sonu Sood) ।

মুম্বই, লখনৌ, কানপুর, জয়পুর, দিল্লি এবং গুরগ্রামে তাঁর একাধিক সম্পত্তিতে তল্লাশি (IT Raid) চালানো হয়।  এই নিয়ে অনেকেই করোনাকালে সোনুর কাজ কর্ম, দান-ধ্যান নিয়ে প্রশ্ন তোলে।  অবশেষ মুখ খুললেন করোনাকালে পরিযায়ী শ্রমিকদের পাশে প্রাচীর হয়ে দাঁড়ানো সোনু। সোমবার, ট্যুইট করে তিনি জানান, ‘সবসময়ে নিজের কথা নিজেকে ঢাক পিটিয়ে বলতে নেই। সঠিক সময় আসলেই সব প্রকাশ পায়। আমি দেশের মানুষের কাজে নিজেকে উত্‌সর্গ করেছি। আমার মন-প্রাণ দিয়ে যথাসাধ্য চেষ্টা মানুষের জন্য কাজ করার। আমার ফাউন্ডেশনের প্রতিটি অর্থ গরিব মানুষের কাজে লাগার অপেক্ষায়। চেষ্টা করছি,অন্তত একজনের প্রাণও যাতে বাঁচাতে পারি, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি।’

করোনা অতিমারীর আবহে সোনু সুদ পরিযায়ী শ্রমিকদের কাছে একজন 'মসিহা' হিসেবে উঠে এসেছেন। সাধারণ মানুষের বিপদে তাঁকে বারবার এগিয়ে আসতে দেখা গেছে। ভারতবাসীও তাঁকে খালি হাতে ফেরায়নি। দেশের আনাচে কানাচে তাঁর সম্মানে একাধিক প্রয়াস দেখা গেছে সাধারণ মানুষের। এরপর গত সপ্তাহে সোনুর বিভিন্ন দফতরে আয়কর আধিকারিকরা হানা দেয় । চালানো হয় তল্লাশি। এরপর তাঁকে নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। নিন্দুকরা প্রশ্ন তোলেন তাঁর দান-ধ্যান নিয়ে। তিনি কিন্তু তখনও মুখ খোলেননি। অবশেষে মুখ খুললেন 'পরিযায়ী শ্রমিকদের ভগবান। 

তাঁর ট্যুইটটি রিট্যুইট করে সাধুবাদ জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল । 



কিছুদিন আগে তাঁর রাজনীতিতে যোগ দেওয়া নিয়েও গুঞ্জন শোনা যায়। যদিও তা উড়িয়ে দেন অভিনেতা নিজেই। একটি ট্যুইটের উত্তরে জানান, তিনি ভোটে লড়ছেন না। তিনি লেখেন, 'নট ট্রু, আই অ্যাম হ্যাপি অ্যাজ এ কমন ম্যান।' অর্থাৎ, যা রটছে তা সত্য নয়। তিনি সাধারণ নাগরিক হিসেবেই ভাল আছেন বলে জানান সোনু। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ
Militant Arrest | খোদ মুখ্যমন্ত্রীকে ফলো করার নির্দেশ দেওয়া হয়েছিল বর্ধমান থেকে ধৃত জঙ্গি হামিম মণ্ডলকে
Militant Arrest | বর্ধমানের রেনেসাঁ টাউনশিপ থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি হামিম মণ্ডল
Militant Arrest | বর্ধমান শহর লাগোয়া রেনেসাঁ টাউনশিপ থেকে STF-এর জালে ধরা পড়েছে কুখ্যাত জঙ্গি হামিম মণ্ডল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget