এক্সপ্লোর

Sonu Sood: কোন চরিত্রে অভিনয় করে প্রথম রুপোলি পর্দায় পা রেখেছিলেন সোনু সুদ?

একের পর এক ছবি। একনজরে দেখলে ভুল হয়ে যাওয়া অস্বাভাবিক নয়। প্রোফাইলে চোখ পড়লে দেখা যায় আসল পরিচয়। সোনু সুদ। কিন্তু এই ছবিগুলি তাঁর চিরাচরিত লুকের নয়। স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংহ-র বেশে।

মুম্বই: একের পর এক ছবি। একনজরে দেখলে ভুল হয়ে যাওয়া অস্বাভাবিক নয়। প্রোফাইলে চোখ পড়লে দেখা যায় আসল পরিচয়। সোনু সুদ। কিন্তু এই ছবিগুলি তাঁর চিরাচরিত লুকের নয়। স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংহ-র বেশে। সোশ্যাল মিডিয়ায় পুরনো ছবি শেয়ার করে স্মৃতিচারণায় সোনু সুদ।

আজ সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেন সোনু সুদ। লেখেন, 'আজ সাহেব ভগৎ সিংহ-এর মৃত্যুবার্ষিকী স্মরণে।' এরপর তিনি আরও লেখেন, 'আমার প্রথম ছবি শহিদ ই আজম -এ আমি ভগৎ সিংয়ের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলাম। এই সুযোগকে আমি এখনও সৌভাগ্য বলে মনে করি। প্রথম সবকিছু সবসময় মনের খুব কাছের হয়। আর এই প্রথম ছবিটাও আমার কাছে খুব বিশেষ হয়ে থাকবে। আমার জীবনে চিরকালের মত ছাপ ফেলে গিয়েছে এই ছবিটা।'

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sonu Sood (@sonu_sood)

">

তিনি রূপোলি পর্দার অভিনেতা তো ছিলনই। কিন্তু করোনা পরিস্থিতি যেন নতুন করে মানুষের সঙ্গে পরিচয় করাল সোনু সুদের এক অন্য রূপকে। পরিযায়ী শ্রমিকদের ফেরানো থেকে শুরু করে দুঃস্থদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, সোনু সুদ হয়ে উঠলেন করোনাকালের মসিহা।

সম্প্রতি অভিনেতার সংস্থা 'সুদ চ্যারিটি ফাউন্ডেশন'-এর (Sood Charity Foundation) সোশ্যাল মিডিয়া থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে দেখা যাচ্ছে পথ দুর্ঘটনায় জখম হওয়া এক ব্যক্তি উদ্ধার করে নিয়ে যাচ্ছেন সোনু। সদ্য শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে সোনু এবং তাঁর দল একটি হাইওয়েতে দুর্ঘটনাস্থলে পৌঁছেছে এবং একজন অচেতন ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করছে। রাতের রাস্তার ধারে দুটি গাড়ির সংঘর্ষ হয় বলে মনে হচ্ছে। সোনু এবং তাঁর বন্ধুরা গাড়ির দরজা খোলার চেষ্টা করে। সেই গাড়ির ড্রাইভার  তখনও ভিতরে রয়েছেন। তাঁরা প্রথমে একটি দরজা  খোলার চেষ্টা করে এবং সোনু অবশেষে ভিতরে প্রবেশ করতে সক্ষম হন। এরপর সোনু আহত ব্যক্তিকে গাড়ি থেকে অচেতন অবস্থায় টেনে বের করেন এবং তাঁকে দুই হাতে পাঁজাকোলা করে নিয়ে গিয়ে গাড়ির পিছনের  আসনে বসিয়ে দেন তিনি।

পরবর্তী কয়েকটি ক্লিপ হাসপাতালের। সেখানে একজনকে স্ট্রেচারে শুয়ে থাকতে দেখা যায়। তাঁর শরীর রক্তে ভেসে যাচ্ছে। ভিডিওতে সোনুকেও দেখা যাচ্ছে। একজন মহিলা তাঁর কাছে এসে জানান যে সবকিছু ঠিক আছে। 

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget