এক্সপ্লোর

Kisaan Movie Launch: কৃষক আন্দোলনকে সমর্থনের পর ‘কিষাণ’ ছবিতে অভিনয়ের সুযোগ সোনুর

Sonu Sood's new film Kisaan launched: গত বছর শেষের দিকে দিল্লির সীমান্তে আন্দলনে নামেন কৃষকরা। ৩ কৃষি আইন প্রত্য়াহারের দাবিতে পথে নেমেছেন তাঁরা। আর এরপরই দফায় দফায় এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন সোনু।

মুম্বই: দিল্লি সীমান্তে অবস্থানে বসা কৃষকদের আন্দোলনকে সমর্থন  জানিয়েছেন তিনি। এবার পর্দার খলনায়ককে নতুন অবতারে দেখা যাবে সিনেমায়। ছবির নাম ‘কিষাণ’। এই ছবির ঘোষণা করেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। নিজের ট্য়ুইটার হ্যান্ডেলে অমিতাভ লেখেন, কিষাণ ছবির জন্য অনেক শুভেচ্ছা রইল। ছবির পরিচালক ই নিবাস, অভিনয় করেছেন সোনু সুদ।

গত বছর শেষের দিকে দিল্লির সীমান্তে আন্দলনে নামেন কৃষকরা। ৩ কৃষি আইন প্রত্য়াহারের দাবিতে পথে নেমেছেন তাঁরা। আর এরপরই দফায় দফায় এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন সোনু। ট্যুইটারে একাধিক পোস্টও করেছেন অভিনেতা। তুলে ধরেছেন আমাদের বেঁচে থাকার জন্য কৃষকদের ভূমিকার কথা। কখনও লিখেছেন, কৃষকরা থাকলেই আমরা থাকব। কখনও আবার লিখেছেন কৃষকরা মা বাবার থেকে কম কিছু নন। লাগাতার এই সমর্থনের পর এবার ‘কিষাণ’ ছবিতে দেখা যাবে সোনুকে।

‘কিষাণ’ ছবির কথা নিশ্চিত করেছেন তরণ আদর্শ। তিনি লিখেছেন, কিষাণ ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে সোনু সুদকে। পরিচালনা করেছেন ই নিবাস। পরিচালক হিসেবে ড্রিম গার্ল ছবিতে ডেবিউ করেন তিনি। বাকি অভিনেতা, অভিনেত্রীর নাম খুব শীঘ্রই জানানো হবে।

উল্লেখ্য সাধারণ সহকারী অভিনেতা বা খলনায়কের চরিত্রেই দেখা যায় সোনুকে। কিন্তু করোনা আবহে তাঁর ভূমিকায় খুশি সব মহল। একের পর এক ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ পাচ্ছেন তিনি। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সোনু বলেন, এখন হিরোর চরিত্রে কাজ করার সুযোগ আসছে। ৪ থেকে ৫টা ছবির কথা ইতিমধ্যে শুরু হয়েছে। এটা একটা নতুন ইনিংসের সূচনা। আশা করছি নতুন পিচে মজায় খেলতে পারব।

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget