এক্সপ্লোর

Sooryavanshi Box Office Collection: মুক্তির প্রথম দিনেই ব্যবসার অঙ্কে ফিল্ম ইন্ডাস্ট্রিতে হাসি ফোটাল ‘সূর্যবংশী’

Sooryavanshi Box Office Collection Day 1: অ্যাকশন, রোমান্স, হাসি-মজা, ও রোমাঞ্চের মতো টানটান প্যাকেজ এই সিনেমা।  প্রথম দিনেই যা ইঙ্গিত,  রূপোলি পর্দায় বলিউডের দীপাবলি উদযাপনের পক্ষে বেশ উৎসাহব্যঞ্জক। 

মুম্বই: রোহিত শেট্টি পরিচালিত সূর্যবংশী( Sooryavanshi) গতকাল শুক্রবার  মুক্তি পেয়েছে। এর আগে গত ১৮ মাস ধরে এই সিনেমার মুক্তি নিয়ে বিভিন্ন ধরনের বাধার সামনে পড়তে হয়েছে। অবশেষে গতকাল অপেক্ষার অবসান হয়েছে। আর কথায় আছে, সবুরে মেওয়া ফলে। এক্ষেত্রেও এই সিনেমা প্রথম দিনেই সমালোচক ও দর্শকদের মন কেড়েছে।  ৬৬ দেশে ১৩০০ পর্দায় এই সিনেমা মুক্তি পেয়েছে। ভারতে এই অ্যাকশন দৃশ্যে ভরপুর সিনেমা ৪০০০ পর্দায় মুক্তি পেয়েছে। বক্স অফিস ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, সূর্যবংশী বক্স অফিসে প্রাণ ফিরিয়েছে।  প্রাথমিক হিসেবে অনুযায়ী, প্রথম দিনেই এই সিনেমার ব্যবসা ২৬ কোটি টাকার মতো হয়েছে বলে মনে করা হচ্ছে।

সিংঘম, সিম্বা-র মতোই রোহিত শেট্টির পরিচিত ছকের কপ ইউনিভার্স সিনেমা।  অ্যাকশন, রোমান্স, হাসি-মজা, ও রোমাঞ্চের মতো টানটান প্যাকেজ এই সিনেমা।  প্রথম দিনেই যা ইঙ্গিত মিলেছে, তাতে  রূপোলি পর্দায় বলিউডের দীপাবলি উদযাপনের পক্ষে বেশ উৎসাহব্যঞ্জক। 

প্রথম দিনের ব্যবসা প্রসঙ্গে সিনিয়র ট্রেড অ্যানালিস্ট তথা চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ বলেছেন,  এটা দারুণ শুরু। মহারাষ্ট্রে এখনও হলে ৫০ শতাংশ দর্শকের প্রবেশাধিকার রয়েছে। এখানেই সিনেমার সবচেয়ে বড় বাজার। সিনে ইন্ড্রাস্ট্রির আয়ের ৩৫-৪০ শতাংশ এখান থেকেই আসে। তাই প্রথম দিনের ইঙ্গিতটা খুবই ভালো। আমার মনে হয়, প্রথম দিনে সিনেমার ব্যবসা ৩০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। যা খুবই ভালো।

আর এক বিশ্লেষক কোমল নহাটার গলাতেও একই ধরনের সুর শোনা গিয়েছে। তিনি বলেছেন, সূর্যবংশী-র শুরুটা অসাধারণ হয়েছে। প্রথম দিনের সংগ্রহ খুব সহজেই ২৫ কোটি টাকা ছাড়িয়ে যাওয়া উচিত , যা এমন একটি সময়ে ঐতিহাসিক ব্যাপার, যেখানে মহারাষ্ট্র, গোয়া, বিহার , ঝাড়খণ্ড ও হরিয়ানায় সিনেমা হলে এখনও ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি রয়েছে। 

নহাটা আরও বলেছেন, মানুষের মনে একটা বন্ধ পরিবেশে তিন ঘণ্টার মতো সময় কাটানোর ব্যাপারে মানুষের মনে এখনও একটা আতঙ্ক রয়েছে। এখনকার ২৫-৩০ কোটি টাকার ব্যবসা প্রাক করোনা পর্বের স্বাভাবিক সময়ে ৪০ কোটি টাকার মতো। সূর্যবংশী প্রথম দিনে যা সাফল্য পেয়েছে, তা সমগ্র ফিল্ম ইন্ডাস্ট্রির মুখেই হাসি ফোটাবে। 

অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফের পাশাপাশি এই সিনেমায় রয়েছেন জ্যাকি শ্রফ, গুলসন গ্রোভার, অভিমন্যূ সিংহ, সিকান্দার খের, নিকিতিন ধীর, জাভেদ জাফেরি। অজয় দেবগন ও রণবীর সিংহওর রয়েছে ক্যামিও অ্যাপিয়ারেন্স। 

 

সেরা শিরোনাম

Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget