এক্সপ্লোর

Abhijaan : 'সৌমিত্র জ্যেঠুর নামের আগে লেট বসাব না', ট্রেলার রিলিজে বললেন পরমব্রত

নায়কের জন্মদিনের দিন মুক্তি পেয়েছিল ছবির টিজার। পর্দায় শেষবারের মত কিংবদন্তীর স্মৃতি উস্কে এবার মুক্তি পেল 'অভিযান'-এর ট্রেলার। সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবন নিয়ে তৈরি পরমব্রত চট্টোপাধ্যায়ের নতুন ছবি। টিজারের মতই ট্রেলারের শুরুতে থাকছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের গলার স্বর...‘গ্রো ওল্ড অ্যালং উইথ মি, দ্য বেস্ট ইজ ইয়েট টু বি’।

কলকাতা: নায়কের জন্মদিনের দিন মুক্তি পেয়েছিল ছবির টিজার। পর্দায় শেষবারের মত কিংবদন্তীর স্মৃতি উস্কে এবার মুক্তি পেল 'অভিযান'-এর ট্রেলার। সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবন নিয়ে তৈরি পরমব্রত চট্টোপাধ্যায়ের নতুন ছবি। টিজারের মতই ট্রেলারের শুরুতে থাকছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের গলার স্বর...‘গ্রো ওল্ড অ্যালং উইথ মি, দ্য বেস্ট ইজ ইয়েট টু বি’।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনীকেই রূপোলি পর্দায় তুলে ধরবে 'অভিযান'। পর্দায় তরুণ সৌমিত্রের ভূমিকায় রয়েছেন যিশু সেনগুপ্ত। আর প্রবীণ অভিনেতার ভূমিকায়? সৌমিত্র স্বয়ং। যিশু সেনগুপ্ত ছাড়াও পরমব্রত চট্টোপাধ্যায়,  কিউ, বাসবদত্তা চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সোহিনী সেনগুপ্ত অভিনীত এই ছবির ট্রেলার দেখে মন খারাপ মানুষের। এই শেষ। আর নতুন করে বড় পর্দায় দেখতে পাওয়া যাবে না সৌমিত্রকে। ট্রেলারের সংলাপে ফুটে ওঠে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিশাল কর্মজীবনের পরিচয়, '' আপনি তো শুধু অভিনেতা নন, আপনি কবি, আপনি নাট্যকার, অলসো আ পলিটিকাল অ্যাক্টিভিস্ট।''

সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে তথাকথিত বাণিজ্যিক ছবি বানাতে চাননি পরমব্রত। তিনি চেয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে আর্কাইভ করতে চেয়েছিলেন, ট্রেলারে নিজে মুখেই সেকথা বলছেন পরিচালক-অভিনেতা। তাঁর দাবি, 'এই ছবির মধ্য দিয়েই অচেনা সৌমিত্রকে চিনবেন দর্শকরা। কিংবদন্তীর জীবনের খুঁটিনাটি ফুটে উঠবে গোটা ছবি জুড়ে।

ছবির নাম হিসাবে 'অভিযান'-কে কেন বেছে নিয়েছিলেন পরমব্রত?  এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক বলেছিলেন, 'অভিযান ছবিটি সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনের একটি গুরুত্বপূর্ণ কিন্তু একটু আন্ডাররেটেড ছবি। এই ছবিটা নিয়ে অনেক কম কথা হয়। উনি নিজেও বিশ্বাস করতেন এটাই। দ্বিতীয়ত, এই ছবিটার মধ্যে দিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনের অভিযানকে তুলে ধরার চেষ্টা করেছি। সেখানে কাজ আছে, অ্যাডভঞ্চার আছে, ব্যক্তিগত জীবন আছে.. এই যাত্রাটা খুব উত্তেজনাময়। সেই কারণেই ছবির নাম অভিযান।'

কেবল রূপোলি পর্দা বা নাটকের মঞ্চ নয়, সৌমিত্র চট্টোপাধ্যায়ের রাজনৈতিক আদর্শও ফুটে উঠেছে ছবির মধ্যে। নিজের মুখে সৌমিত্র বলছেন, 'একজন আদ্যপান্ত রাজনৈতিক মানুষ।' আবার কোথাও চর্চা হয়েছে তাঁর 'নায়িকা ভাগ্য' ও ব্যক্তিগত জীবন নিয়েও। 

মনখারাপি ট্রেলার শেষে কানে বাজতে থাকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বলা একটা লাইন.. 'আমিই যদি না থাকি.. আর তো এই কথাগুলো বলা হবে না।' ট্রেলার মুক্তির অনুষ্ঠানে সাংবাদিক সম্মেলনে পরমব্রত বললেন, 'সৌমিত্র চট্টোপাধ্যায়ের নামের আগে লেট কথাটি আমরা বসাব না। তিনি নেই এটা মানতে আমি নারাজ। তাই সিদ্ধান্ত নিয়েছি, লেট শব্দটি ব্যবহার না করার।'

সেরা শিরোনাম

Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী

ভিডিও

Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget